আহলেহাদীছ নয় যে ফের্কা, নয় কোন মতবাদ,
ইহাই সত্য-সরল পন্থা, বাতিলের প্রতিবাদ।
আহলেহাদীছ মধ্যপন্থী, আক্বীদায় আপোষহীন,
দীনের দাওয়াতে নম্র-ভদ্র, বিজয়ী সে চিরদিন।
যুগে যুগে যবে আঘাত এসেছে, দ্বীনের ভিত্তিমূলে,
এরাই দ্বীনের পতাকা আগে, উচ্চে ধরেছে তুলে।
ফেরেশতাকুল পাহারায় রত, আসমানের ঐ দ্বার,
আহলেহাদীছ বিশ্বে তেমন, দ্বীনের পাহারাদার।
বুকে লয়ে শত কষ্ট-আঘাত, ঈমান হয়নি ম্লান,
ইতিহাস সাক্ষী দ্বীনের স্বাথে,র্ বিলিয়েছে তারা প্রাণ।
সত্যিকারের আহলেহাদীছ, দোজাহানে লাভবান,
তাই তারা কভূ পরওয়া করে না, বাতিলের অপমান।
দো‘আ করি আমি রবের সমীপে, ওহে দয়াময়!
মোর ইহকাল-পরকাল যেন, তাদেরই সাথে হয়।
-যাকারিয়া ফুলবাড়িয়া, জগতি, কুষ্টিয়া