উত্তর : মুসাফির ইমামের জন্য মুক্বীম মুছল্লীদের ইমামতি করা জায়েয। তবে ছালাত শুরুর পূর্বে অবশ্যই ইমাম ক্বছর ছালাতের বিষয়টি তাদেরকে অবহিত করবেন (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১২/২৫৯; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৫/১৫৩)। অবশ্য মুক্বীম ইমাম থাকলে ইমামতির ক্ষেত্রে তিনিই অগ্রাধিকার পাবেন। কারণ ছালাতের মৌলিকত্ব হচ্ছে তা পূর্ণভাবে আদায় করা। ইমাম শাফেঈ (রহঃ) বলেন, ‘যখন সফরকারী ও মুক্বীম (স্থানীয়) মুছল্লীরা একত্র হয়, যদি ইমাম তাদের মধ্য থেকে কাউকে করা হয়, তবে সে মুসাফির হোক বা মুক্বীম উভয় অবস্থাতেই সে তাদের ছালাত পড়াতে পারবে। তবে যদি মুক্বীম উপস্থিত থাকা সত্ত্বেও অন্য কাউকে ইমাম করা হয়, তাহ’লে আমার নিকট প্রিয় হবে যে, সে যেন মুক্বীম ব্যক্তিকেই ইমামতি করার জন্য এগিয়ে দেয়। আর ইমাম হিসাবে তাকে এগিয়ে দেয়া উচিত নয়, যার জন্য ছালাত ক্বছর করার অনুমতি রয়েছে (কিতাবুল উম্ম ১/১৯০)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ নাঈম, নওদাপাড়া, রাজশাহী।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১৮/৩৩৮) : রাতে গাছের ফল নামানোয় শরী‘আতে কোন নিষেধাজ্ঞা আছে কি? - -ওয়ালিউল্লাহ, কাঁটাখালী, রাজশাহী।
প্রশ্ন (৮/১৬৮) : জুম‘আর দুই খুৎবার মাঝে ইমাম মিম্বরে বসে দরূদ পড়েন। এর দলীল জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৬/১৬৬) : ঈদুল আযহার ছালাত শেষে খুৎবা না শুনে বাড়িতে এসে কুরবানী করলে উক্ত কুরবানী গ্রহণযোগ্য হবে কি?
প্রশ্ন (১৯/১৭৯) : আমরা ৫ বোন ১ ভাই। পিতা ভাইয়ের নামে বিপুল পরিমাণ অর্থ ডিপিএস, ব্যাংক ব্যালান্সের নমিনী এবং সমুদয় জমিজমা ভাইয়ের নামে লিখে দিয়ে মৃত্যুবরণ করেন। ভাই এখন সেগুলির ভাগ অন্য কাউকে দিতে অস্বীকার করছে। এক্ষণে এরূপ অন্যায় কর্মের জন্য পিতা না ভাই দায়ী হবেন? - -সানজীদা আখতার, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৬/১০৬) : কেউ নবজাতক সন্তানের সুসংবাদ দিলে কী বলে দো‘আ করতে হবে?
প্রশ্ন (৩২/১৯২) : জেহরী বা সের্রী ছালাতে মাসবূক ছানা কখন পাঠ করবে? - -মেহেদী, কোচাশহর, গোবিন্দগঞ্জ।
প্রশ্নঃ (৯/২৮৯): মসজিদে প্রতিদিন বাদ ফজর কুরআন মাজীদ থেকে কমপক্ষে তিন আয়াত এবং বাদ এশা সুন্নাতের পূর্বে ছহীহ হাদীছ অথবা আত-তাহরীক থেকে কিছু অংশ পাঠ করে শোনানো হয়। কিন্তু যরূরী কাজ থাকার কারণে অনেকে ফরয ছালাতের পরেই সুন্নাত পড়তে শুরু করে। ফলে তার ছালাতে বিঘ্ন ঘটে। এমতাবস্থায় করণীয় কী? নিয়মিত করার কারণে এটি বিদ‘আতের অন্তর্ভূক্ত হবে কি?
প্রশ্ন (৩৯/৪৭৯) : ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাঁটা কিন্তু ফল অতি সুস্বাদু- মর্মে বর্ণিত কোন হাদীছ আছে কি?
প্রশ্ন (৭/৮৭) : পিতা মারা যাওয়ার পর মা তার গহনা খুলে আমাকে দিয়ে দিয়েছে। তার ধারণা এসময় গহনা পরে থাকলে স্বামীর বিপদ হবে। এ ধারণা সঠিক কি?
প্রশ্ন (৩৬/২৩৬) : ওযূ অবস্থায় মোযা পরে কতক্ষণ যাবৎ পা মাসাহ করা যাবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্নঃ (৯/২৮৯) : অন্যের জন্য কিভাবে দো‘আ করতে হবে?
প্রশ্ন (২/২৪২) : সদ্য ভূমিষ্ট শিশুর ডান কানে আযান ও বাম কানে ইক্বামত শুনাতে হবে কি? না কেবল আযান শুনালেই যথেষ্ট হবে?
আরও
আরও
.