উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ) তাঁর প্রথমা স্ত্রীর খাদীজাকে নিয়ে দীর্ঘ ২৫ বছর ঘর-সংসার করেন। তাঁর মৃত্যুর পর সামাজিক ও দাওয়াত প্রসারের স্বার্থে আল্লাহর হুকুমে পর্যায়ক্রমে ১১ জন স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এটি তাঁর জন্য খাছ বিধান ছিল। উম্মতের জন্য ৪টি পর্যন্ত সীমাবদ্ধ (নিসা ৩)। অতঃপর এত সংখ্যক বিবাহের কারণ সমূহ নিম্নরূপ : (১) বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক উন্নয়ন করা ও শত্রুতা দূর করা। (২) বিধবাদের আশ্রয় দেওয়া। (৩) স্ত্রীদের শিক্ষিকা হিসাবে তৈরী করা। (৪) কিছু বিবাহ সরাসরি আল্লাহর নির্দেশে হয়েছে; যেমন যায়নব বিনতে জাহশ (রাঃ)-এর সাথে বিবাহ, যা দত্তকপুত্রের স্ত্রীকে বিবাহ করার পূর্বতন কুসংস্কার দূর করার জন্য ছিল (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৯/১৭১-১৭৩; বিস্তারিত দ্র. সীরাতুর রাসূল (ছাঃ), পৃ. ৭৮১)।

প্রশ্নকারী : মাহমুদুল ইসলাম, রংপুর।








প্রশ্ন (১৭/১৭) : পৃথিবীর বুকে সর্বপ্রথম যেনা-ব্যভিচার কখন ঘটে? - .
প্রশ্ন (১০/৫০) : কোন মানুষের নাম রববানী রাখা যাবে কি? এছাড়া কাউকে নাম হিসাবে রাববী বলে ডাকা যাবে কি? - -ফযলে রাববী, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী।
প্রশ্ন (৪০/৪০) : ছালাতের জামা‘আতে মুছল্লীরা পরস্পর পায়ের কনিষ্ঠা আঙ্গুলের সাথে কনিষ্ঠা আঙ্গুল মিলাবে, না গোড়ালীর সাথে গোড়ালী মিলাবে? মাসবূক মুছল্লীগণ পায়ে পা ও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে না পৃথক পৃথক দাঁড়াবে?
প্রশ্ন (২৩/৩৮৩) : ই‘তিকাফ-এর ফযীলত কি? রাসূলুল্লাহ (ছাঃ)-এর ই‘তিকাফের পদ্ধতি কি ছিল? মহিলারা কি এ ইবাদতে অংশগ্রহণ করতে পারবে?
প্রশ্ন (২৫/১৪৫) : আমার পৈত্রিক সম্পদের বেশ কিছু অংশ আমার কতিপয় আত্মীয়-স্বজন অবৈধভাবে ভোগ করছে। এখন তা ফিরিয়ে নিতে গেলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যা শরী‘আতে নিষিদ্ধ। এক্ষণে সম্পদ না আত্মীয়তা কোনটিকে অগ্রাধিকার দিব? - -রফীকুল হক, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (২৯/৩০৯) : বর্তমানে প্রায় মসজিদে দেখা যাচ্ছে যে, মক্কা ও মদীনার ছবিসহ বিভিন্ন ছবি দ্বারা নকশা করা কার্পেট দেওয়া হচ্ছে। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১/৪৪১) : ছিফফীনের যুদ্ধে উভয় পক্ষই ছিল মুসলমান। উভয় দলেই ছিল অনেক ছাহাবায়ে কেরাম। এক্ষণে উক্ত যুদ্ধের পিছনে কারণ কি ছিল? - -রবীউল ইসলাম, নওহাটা, রাজশাহী।
প্রশ্ন (২/২৪২) : রামাযানে ‘বড় শয়তানগুলি শৃঙ্খলিত হয়’ -এর ব্যাখ্যা কি?
প্রশ্ন (২০/৪৬০) : শিক্ষার্থীদের নিকট থেকে বিভিন্ন অপরাধের শাস্তি স্বরূপ আর্থিক জরিমানা আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩২/১৯২) : সিজদা থেকে উঠে দাঁড়ানোর সময় স্বল্প সময়ের জন্য বসতে হবে না সরাসরি দাঁড়িয়ে যেতে হবে?
প্রশ্ন (৮/৪৪৮) : ইমাম মালেক (রহঃ) দুই হাত ছেড়ে দিয়ে ছালাত আদায় করতেন কি? - -রূহুল আমীন, খুলনা।
ওমর (রাঃ)-এর একটি ভাষণ - মুসাম্মাৎ শারমিন আখতার
আরও
আরও
.