উত্তর : ওযূ করার পরে কিছু খেলে কুলি করা মুস্তাহাব। কারণ কোন কোন সময় দু’দাঁতের মাঝে খাবার আটকে থাকে। ইবনু আববাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) একবার দুধ পান করার পর পানি আনালেন। এরপর কুলি করলেন এবং বললেন, এতে তৈলাক্ত পদার্থ রয়েছে (মুসলিম হা/৩৫৮; মিশকাত হা/৩০৭)। উক্ত হাদীছের ব্যাখ্যায় ইমাম নববী (রহঃ) বলেন, ‘দুধ পান করার পর কুলি করা মুস্তাহাব। অনুরূপ যেকোন খাবার গ্রহণ করার পর কুলি করা মুস্তাহাব। যাতে ছালাতরত অবস্থায় মুখের ভিতর কোন খাবার আটকে না থাকে’ (শরহ নববী ৪/৪৬)। স্মর্তব্য যে, ওযূর পরে উটের গোশত খেলে ওযূ নষ্ট হয়ে যাবে (মুসলিম হা/৩৬০; মিশকাত হা/৩০৫)।

 প্রশ্নকারী : আব্দুল্লাহ বাসসাম, নওদাপড়া, রাজশাহী।







বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (২৪/৩৪৪) : জনৈক ইমাম মসজিদে মহিলাদের ছালাতের জন্য বরাদ্দ ঘরে নিজ স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হয়েছেন। এক্ষণে উক্ত ইমামের পিছনে ছালাত আদায় বা তাকে ইমাম হিসাবে রাখা জায়েয হবে কি?
প্রশ্ন (৩১/৩১১) : ঈমানের কম-বেশী হওয়ার ব্যাপারে বিশুদ্ধ আক্বীদা কি? এ ব্যাপারে বাতিল আক্বীদা পোষণ করলে গুনাহ হবে কি? - -মি‘রাজুল হক, মতলব, চাঁদপুর।
প্রশ্ন (২২/১০২) : উট, গরু, মহিষ বা ভেড়া দিয়ে আক্বীক্বা করা যাবে কি?
প্রশ্ন (১১/১১) : আমার একটি পালক পুত্র রয়েছে। সে ও তার পরিবার ঈদুল আযহায় একই কুরবানীতে আমাদের সাথে শরীক হ’তে চায়। এটা কি জায়েয হবে? একই পরিবারভুক্ত পরিবারের সদস্যরা কি তাদের কুরবানীর টাকা একত্র করে একসাথে কুরবানী করতে পারে? - -মামূনুর রশীদ, সাবগ্রাম, বগুড়া।
প্রশ্ন (৪/২০৪) : মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে কি?
প্রশ্ন (৩০/৭০) : মহিলারা কুরআন শিক্ষা গ্রহণ করার জন্য কোন পুরুষের নিকটে যেতে পারবে কি? এক্ষেত্রে প্রয়োজনে নেকাব খুলে রাখা যাবে কি?
প্রশ্ন (৪০/৩২০) : সামনা সামনি কেউ প্রশংসা করলে করণীয় কি? এভাবে প্রশংসা করা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (২৯/১৮৯) : আমাদের এলাকার অধিকাংশ মানুষ জমি বন্ধক রাখে। ৫০,০০০ টাকায় ১ বিঘা জমি নেয়। মূল টাকা ফেরত না দেওয়া পর্যন্ত জমির পুরা ফসল গ্রহীতা ভোগ করে। আবার টাকা ফেরত নেওয়ার সময় পুরা টাকাই ফেরত নেয়। এগুলো কি সূদের অন্তর্ভুক্ত? এদের ইবাদত কবুল হবে কি?
প্রশ্ন (১/৪০১) : সন্তানরা বিভিন্ন শহরে থাকে এবং ঈদের সময় পিতা-মাতার বাড়িতে বেড়াতে আসে। এমতবস্থায় ঈদুল আযহার সময় পিতা যদি সবার পক্ষ থেকে কুরবানী দেন, সেটাই কি যথেষ্ট হবে, নাকি প্রত্যেক সন্তানকে আলাদাভাবে কুরবানী দিতে হবে?
প্রশ্ন (৩৭/১৫৭) : ফরয ছালাতের আগের সুন্নাতগুলো পরে এবং পরের গুলো আগে আদায় করা যাবে কি? - -নাজমুল ইসলাম, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
প্রশ্ন (২৩/৩৮৩) : দুই সিজদার মাঝে পঠিতব্য আল্লাহুম্মাগফিরলী.. দো‘আটি ছহীহ কি? এটি ছাড়া এসময় পঠিতব্য আর কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (২৭/২৬৭) : সপ্তাহে দু’দিন হাটে বেচাকেনার ব্যস্ততার কারণে পার্শ্ববর্তী মসজিদে জামা‘আতের সাথে ছালাত আদায় করা সম্ভব হয় না। এক্ষণে ব্যস্ততার কারণে একাকী ছালাত আদায় করলে তা কবুল হবে কি?
আরও
আরও
.