উত্তর : মৃত সুন্নাত জীবিত কারী নয় বরং উম্মতের পতন অবস্থায় কোন সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণকারী ব্যক্তি পঞ্চাশ জন শহীদের সমান নেকী পাবে বলে হাদীছে বর্ণিত হয়েছে। যেমন রাসূল (ছাঃ) বলেন, ‘তোমাদের পরে এমন একটা কঠিন সময় আসছে, যখন কোন সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণকারী ব্যক্তি তোমাদের মধ্যকার পঞ্চাশ জন শহীদের সমান নেকী পাবে’ (ত্বাবারাণী কাবীর হা/১০২৪০; ছহীহুল জামে হা/২২৩৪)।

আর একশ’ জন শহীদের ন্যায় ছওয়াব পাবে মর্মে বর্ণিত হাদীছ যঈফ (যঈফাহ হা/৩২৬; মিশকাত হা/১৭৬)। উপরোক্ত হাদীছে বর্ণিত শহীদ অর্থ শহীদে হুকমী। অর্থাৎ যারা আল্লাহ্র পথে নিহত প্রকৃত শহীদের ন্যায় মর্যাদা পাওয়ার হুকুম রাখে। যদি সেটি আল্লাহ্র নিকট কবুল হয় এবং তার মধ্যে কোনরূপ রিয়া বা শ্রুতি না থাকে। এইরূপ ব্যক্তি যদি বিছানায় মৃত্যুবরণ করেন, তবুও তিনি শহীদ হিসাবে গণ্য হবেন। যেমন রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি আল্লাহ্র রাস্তায় মৃত্যুবরণ করে সে ব্যক্তি শহীদ (মুসলিম হা/১৯১৫; মিশকাত হা/৩৮১১)। তিনি বলেন, ‘আল্লাহ্র রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়েছে এরূপ ব্যক্তি ছাড়াও সাত শ্রেণীর মুমিন শহীদের মর্যাদা পাবে। (১) মহামারীতে মৃতব্যক্তি (২) ডুবে মারা যাওয়া ব্যক্তি (৩) যাতুল জানব বা ফুসফুসের রোগে মৃত রোগী (৪) পেটের রোগে মৃত ব্যক্তি (৫) আগুনে পড়ে মৃত ব্যক্তি (৬) চাপা পড়ে মৃত ব্যক্তি এবং (৭) প্রসব বেদনায় মৃত নারী’ (আবুদাঊদ হা/৩১১১ প্রভৃতি; মিশকাত হা/১৫৬১; মির‘আত হা/১৫৭৫)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ, কানসাট, চাঁপাই নবাবগঞ্জ।







বিষয়সমূহ: সুন্নাত
প্রশ্ন (৩৯/৩৯৯) : গর্ভবতী মহিলা কালো জিরা খেলে পেটের সন্তান কালো হয়। এমনকি স্বামী পশু-পাখি যবেহ করলেও গর্ভে থাকা সন্তানের অমঙ্গল হয়। উক্ত কথার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (৯/২৪৯) : রাসূল (ছাঃ) উট বা ঘোড়ায় সওয়ার অবস্থায় নিয়মিতভাবে পবিত্র কুরআন খতম করতেন কি? এ ব্যাপারে তাঁর নিয়মিত কোন আমল ছিল কি? - ইদ্রীস মোল্লা শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩১/২৭১) : ছিয়াম অবস্থায় জন্মনিয়ন্ত্রণের ইনজেকশন দেওয়া যাবে কি? এর ফলে ছিয়ামের কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন (৪০/২৮০) : জনৈক নারী ২০ বছর যাবৎ ফরয ছিয়াম নিয়মিতভাবে আদায় করে আসলেও হায়েয অবস্থায় কোন ছিয়াম পালন করেনি। বর্তমানে এজন্য সে অনুতপ্ত। এক্ষণে তার করণীয় কি? - -কাযী সাজ্জাদ, কালাই, জয়পুরহাট।
প্রশ্ন (২৯/৪২৯) : মৃতব্যক্তি দুনিয়ার লোকদের কাজকর্ম দেখতে ও শুনতে পায় কি?
প্রশ্ন (৮/৩২৮) : না জানার কারণে কয়েক বছরের ফিৎরা আদায় করা হয়নি। এক্ষণে তওবা করতে হ’লে করণীয় কি?
প্রশ্ন (৮/৩৬৮) : এক ব্যক্তি চার শতক জমি ক্রয় করেছিল। বর্তমানে নকশায় দেখা যাচ্ছে তা আট শতক। এক্ষণে ক্রেতার জন্য অতিরিক্ত চার শতক জমি ভোগ করা জায়েয হবে কি? - -মুহাম্মাদ আলী, গাবতলী, বগুড়া।
প্রশ্ন (১/৪১) : ‘গাযওয়াতুল হিন্দ’ নামে এক যুদ্ধের কথা কোন কোন বক্তা প্রচার করে থাকেন। উক্ত যুদ্ধের সত্যতা ও বিবরণ সম্পর্কে জানতে চাই। এছাড়া আরেক শতাব্দী পর মুসলমানরা ইসলামী খেলাফত ফিরে পাবে মর্মে কোন ভবিষ্যদ্বাণী আছে কি? - -ছাদিক, দাপুনিয়া, ময়মনসিংহ।
প্রশ্ন (২৪/১৮৪) : সূর্য ও চন্দ্র গ্রহণের সময় স্ত্রীর সাথে সহবাস করা যাবে না মর্মে কোন দলীল আছে কি?
প্রশ্ন (১/২৪১) : রাসূল (ছাঃ)-এর কবর কারা খুঁড়েছিলেন?
প্রশ্ন (১৪/৯৪) : সুস্থ ব্যক্তির পক্ষ থেকে ওমরাহ পালন করা যাবে কি? - -ওমর ফারূক, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩০/২৭০) : মূসা (আঃ)-এর লাঠি কি তার নিজস্ব ব্যবহৃত লাঠি ছিল? না আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিল?
আরও
আরও
.