উত্তর : বিশুদ্ধ মতে মুসাফিরের জন্যও জামা‘আতে ছালাত আদায় করা ওয়াজিব। সুতরাং কোন মাদ্রাসায় অবস্থান করে জামা‘আত ত্যাগ করে ক্বছর ও ছালাত জমা তাক্বদীম-তা‘খীর করার সুযোগ নেই। শায়েখ আব্দুল আযীয বিন বায (রহঃ) বলেন, ‘কোন ব্যক্তির জন্য একা ছালাত আদায় করা বৈধ নয় সে মুসাফির হৌক বা মুক্বীম হৌক। যদি সে এমন স্থানে অবস্থান করে যেখানে জামা‘আত অনুষ্ঠিত হয়। বরং তার কর্তব্য হ’ল লোকদের সাথে মিলিত হয়ে জামা‘আতের সাথে ছালাত আদায় করা এবং তাদের সাথে পূর্ণরূপে ছালাত সম্পন্ন করা (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১২/৩০৭)। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যে আযান শুনে, অথচ তাতে সাড়া দিল না, তার কোন ছালাত নেই তবে ওযর থাকলে ভিন্ন কথা’ (ইবনু মাজাহ হা/৭৯৩; মিশকাত হা/১০৭৭, সনদ ছহীহ)। ওছায়মীন বলেন, ‘মুসাফিরের উপর থেকেও জামা‘আতে ছালাতের ফরয (বা ওয়াজিব) আদায় করার বিধান রহিত হয় না। কারণ আল্লাহ তা‘আলা যুদ্ধ অবস্থায়ও জামা‘আতের নির্দেশ দিয়েছেন (নিসা ৪/১০২)।

সূরা নিসার ১০২ আয়াত দ্বারা প্রমাণিত হয় যুদ্ধকালেও জামা‘আতে ছালাত আদায় করা হয়েছে এবং তা নির্দেশিত হয়েছে। এ কারণে যদি কোন মুসাফির এমন কোন শহরে অবস্থান করে যা তার নিজ শহর নয়, তবে তার উপর মসজিদে জামা‘আতে অংশগ্রহণ করা ওয়াজিব হবে যদি সে আযান শুনতে পায়। অবশ্য ব্যতিক্রম হ’ল যদি সে মসজিদ থেকে দূরে থাকে, অথবা যদি সে আশঙ্কা করে যে, তার সফরসঙ্গীরা চলে যাবে বা সে তাদের হারিয়ে ফেলবে। কারণ আযান বা ইক্বামত শুনলে জামা‘আতে অংশগ্রহণের ওয়াজিব হওয়ার ব্যাপারে দলীলসমূহ সাধারণভাবে প্রযোজ্য’ (মাজমূ‘ ফাতাওয়া ১৫/২৫২)। তিনি আরো বলেন, ‘এখানে কোন নির্দিষ্ট দলীল নেই যে মুসাফিরকে জামা‘আতের ওয়াজিব আদায় থেকে ছাড় দেওয়া যায়। কেবলমাত্র ব্যতিক্রম হ’ল যদি মসজিদে যাওয়ার কারণে তার সফরে কোন গুরুত্বপূর্ণ সুবিধা বা প্রয়োজন বিনষ্ট হয় (মাজমূ‘ ফাতাওয়া ১৫/৪২২)।

প্রশ্নকারী : আব্দুল লতীফ হাওলাদার, মান্দা, নওগাঁ।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১৯/১৭৯) : জামা‘আতের সাথে ছালাতরত অবস্থায় মুক্তাদীগণকে ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বলতে হবে কি? - -শহীদুর রহমান শহীদ, ঢাকা।
প্রশ্ন (২/২৪২) : জনৈক ব্যক্তি যেলা জজ আদালতের পেশকারের সাথে মামলা লিখেন। সারাদিন মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে যে টাকা জমা হয় তার কিছু অংশ পারিশ্রমিক হিসাবে প্রতিদিন তাকে দেওয়া হয়। উক্ত চাকুরী তার জন্য হালাল হচ্ছে কি?
প্রশ্ন (৬/৪৪৬) : রাসূল (ছাঃ) মদীনায় হিজরতের ১৭ মাস পরে কিবলা পরিবর্তন হয়। তাঁর পূর্বে রাসূল (ছাঃ) কোন দিকে ফিরে ছালাত আদায় করতেন?
প্রশ্ন (১/৪৪১) : শী‘আদের তা‘যিয়া মিছিলের ইতিহাস সম্পর্কে জানতে চাই। কখন ও কোথায় এই মিছিলের সূচনা হয়েছিল?
প্রশ্ন (৪০/২৮০) : পায়ুপথ দিয়ে কৃমি বের হলে ওযূ ভঙ্গ হবে কি? - -ডা. মাহবূব, ঢাকা।
প্রশ্ন (১৫/২১৫) : জনৈক আলেম দো‘আয় ‘আল্লাহুম্মা আমীন’-এর পরিবর্তে কেবল আমীন বলার পক্ষে জোরালো বক্তব্য রাখেন। তার দাবী ইহূদী খৃষ্টানরা যেমন ইমামের পিছনে মুক্তাদীর সূরা ফাতিহা না পড়ার জন্য চক্রান্ত করেছে, ঠিক তেমনি ‘আমীন’ না বলে ‘আল্লাহুম্মা আমীন’ বলা তাদেরই চক্রান্তের অংশ। এটি তারাই চালু করেছে। আলেমের উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (২৭/১৮৭) : অর্থ বা মর্ম না বুঝে কেবল কুরআন হেফয করলে নেকী পাওয়া যাবে কি? আর কুরআনের সর্বনিম্ন কতটুকু অংশ হেফয করলে হাফেযের মর্যাদা পাওয়া যাবে?
প্রশ্ন (৩২/১১২) : যাকাত ফরয হয়, এরূপ সম্পদ থাকলে কুরবানী করা ওয়াজিব হয়ে যায় কি? - -সুজন মোল্লা*, আমীনপুর, পাবনা।*[আরবীতে সুন্দর নাম রাখুন (স.স.)]
প্রশ্ন (৪/৮৪) : একটি মসজিদ নির্মাণকালে মিস্ত্রির ভুলে মসজিদের কিবলা মূল কিবলা থেকে কয়েক ডিগ্রী সরে যায়। বর্তমানে কিবলা সঠিক করতে গেলে মসজিদ ভাঙ্গতে হবে। এমতবস্থায় করণীয় কি? - -আহমাদুল্লাহ, শাসনগাছা, কুমিল্লা।
প্রশ্ন (৯/১২৯) : কুকুরে কামড়ানো প্রাণী বেঁচে থাকলে যবেহ করে খাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৫/১৫৫) : রাসূল (ছাঃ) বলেন, ছোঁয়াচে কোন রোগ নেই। কিন্তু বিজ্ঞান বলছে, বসন্ত, চোখ ওঠা ইত্যাদি ছোঁয়াচে রোগ। উভয়ের মধ্যে সমন্বয় কি? - -তানভীর, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (৩০/২৭০) : জনৈক আলেম বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ছালাতের পর সূরা তওবার শেষ দুই আয়াত পাঠ করবে, সে হাশরের ময়দানে রাসূল (ছাঃ)-এর শাফা‘আত লাভ করবে এবং দৈনিক ৪১ বার উক্ত আমল করলে স্বপ্নে রাসূল (ছাঃ) কে দেখবে। এ হাদীছ ছহীহ কি? - -ছায়েম আহমাদছাতিহাটি, কালিহাতী, টাঙ্গাইল।
আরও
আরও
.