উত্তর : হাদীছটি বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। ইবনু আববাস (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, নবী করীম (ছাঃ) বলেছেন, আল্লাহ তা‘আলা ফেরাঊনকে যখন পানিতে ডুবিয়ে দিলেন তখন সে বলল, ‘আমি ঈমান আনলাম তার প্রতি, যার উপর বনু ইসরাঈল ঈমান এনেছে। নিশ্চয়ই তিনি ব্যতীত কোন ইলাহ্ নেই’ (ইউনুস ১০/৯০)। জিব্রীল বললেন, হে মুহাম্মাদ! আপনি যদি আমাকে ঐ সময় দেখতেন যখন আমি সমুদ্র হ’তে কালো কাদামাটি তুলে তার মুখে ঢালছিলাম যাতে আল্লাহ তা‘আলার অনুগ্রহ তাকে পরিবেষ্টন না করে (তিরমিযী হা/৩১০৭-০৮; আলবানী উক্ত বর্ণনার সনদ হাসান লিগায়রিহি বলেছেন (ছহীহাহ হা/২০১৫)। আরনাঊত্ব ইবনু আববাস থেকে মওকূফ বলেছেন (আহমাদ হা/২১৪৪, ২২০৩)।

অন্য একটি বর্ণনায় এসেছে, ফেরাঊন যখন আযাব প্রত্যক্ষ করল, তখন সে ঈমান আনার সংকল্প করল। কিন্তু জিব্রীল তার মুখে মাটি ভরে দিলেন। তখন সে জিব্রীলের নিকট সত্তুর বার সাহায্য প্রার্থনা করল। কিন্তু জিব্রীল তাকে সাহায্য করলেন না। তখন আল্লাহ জিব্রীলকে ভৎর্সনা করে বললেন, ফেরাঊন তোমার নিকট ৭০ বার সাহায্য চাইল তুমি তাকে সাহায্য করলে না? আমার ইয্যতের কসম! সে যদি আমার নিকট সাহায্য চাইত তাহ’লে আমি তাকে সাহায্য করতাম (সুয়ূতী, ই‘জাযুল কুরআন ২/৩৬৯-৭০)। বর্ণনাটি সনদবিহীন, যা অগ্রহণযোগ্য। তাছাড়া বর্ণনাটি মুনকার ও কুরআন বিরোধী। কারণ ফেরাঊন ঈমান আনার কথা বলেছিল এবং আল্লাহর নিকটেই সাহায্য চেয়েছিল (গাফের ৪০/ ৮৪-৮৫)। কিন্তু আল্লাহ তার শেষ মুহূর্তের ঈমান কবুল করেননি। তিনি বলেন, ‘এখন? অথচ ইতিপূর্বে তুমি অবাধ্যতা করেছিলে এবং ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে’ (ইউনুস ১০/৯১)।






প্রশ্ন (২/২৪২) : স্বামী-স্ত্রী পরস্পরের গোপন স্থানে দৃষ্টিপাত করতে পারে কি? - .
প্রশ্ন (২৮/১৪৮) : ইমাম ছালাত শুরু করার পূর্বে ভুলবশতঃ নিজেই ইক্বামত দিয়েছেন। এজন্য মুক্তাদীদের মধ্যে কাউকে পুনরায় ইক্বামত দিতে হবে কি? - -খলীলুযযামান সরোজগঞ্জ, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (১৫/১৭৫) : সংসারবিমুখ নববধু রাজধানীতে গুরুত্বপূর্ণ সরকারী চাকুরীতে ব্যস্ত থাকে এবং স্বামী দেশের বাড়িতে রান্না-বান্না সহ যাবতীয় কাজ আঞ্জাম দেয়। এক্ষণে স্বামীর জন্য করণীয় কি? - -আব্দুল্লাহ, লালমণিরহাট।
প্রশ্ন (৩/৮৩) : যোহর ও আছর ছালাতে ইমামের পিছনে কি সূরা ফাতিহা ও অন্যান্য সূরা পাঠ করতে হবে?
প্রশ্ন (১৬/১৩৬) : আমাদের দেশে অধিকাংশ জানাযার পূর্বে লাশ সামনে রেখে ইমাম ছাহেব বা সমাজের গণ্যমান্য ব্যক্তিরা কিছু বক্তব্য পেশ করে থাকেন। এরূপ করা শরী‘আতসম্মত কি? - -আল-আমীন, পোতাহাটী, ঝিনাইদহ।
প্রশ্ন (৭/২০৭) : নফল ছিয়াম রাখার পর কারণবশত তা ভেঙ্গে ফেলতে হ’লে তার ক্বাযা আদায় করতে হবে কি?
প্রশ্ন (৩৯/২৩৯) : ইরানের বর্তমান সরকার সহ সংখ্যাগরিষ্ঠ জনগণ কোন্ দলভুক্ত শী‘আ। তাদের আক্বীদা কি? তাদেরকে মুসলিম বলা যাবে কি? - -শরী‘আতুল্লাহ, নড়াইল।
প্রশ্ন (৪০/৪০) : আদম (আঃ) দুই সন্তান হাবীল ও ক্বাবীল-এর মধ্যে বিরোধ সম্পর্কিত ঘটনার সত্যতা সম্পর্কে জানতে চাই। - ক্বামরুল ইসলাম, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (১৭/৩৩৭) ছিয়াম অবস্থায় ইচ্ছার বিরুদ্ধে পেটের খাবার বেরিয়ে আসলে ছিয়াম ভঙ্গ হবে কি?
প্রশ্ন (১২/৯২) : হাজী ক্যাম্পে জনৈক হাজী ছাহেব বলেন যে, ক্বিয়ামতের মাঠে একজন হাজী ৪০০ জন মানুষকে সুফারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একথা কি ঠিক?
প্রশ্ন (১৮/৪১৮) : কাপড়ে ও দেহের কোন অংশে মযী লেগে গেলে করণীয় কি? ধুয়ে ফেলতে হবে না পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট হবে?
প্রশ্ন (৯/৯) : সহো সিজদা দেওয়ার নিয়ম কি? সহো সিজদার পর একদিকে সালাম ফিরাতে হবে না দু’দিকে? - -মীযান, মোল্লাহাট, বাগেরহাট।
আরও
আরও
.