উত্তর : না। কেননা সূদ সর্বাবস্থায় হারাম (বাক্বারাহ ২/২৭৫)। ইবনু কুদামাহ বলেন, সূদ যেমন মুসলিম রাষ্ট্রে হারাম তেমনি অমুসলিম রাষ্ট্রেও হারাম। একথাই বলেছেন ইমাম মালেক, শাফেঈ, আওযাঈ, ইসহাক ও আবু ইউসুফ (রহঃ)’ (আল-মুগনী, মাসআলা নং ২৮৪২ ‘দারুল হারবে সূদ’ অনুচ্ছেদ ৪/৩২)। তবে ইমাম আবু হানীফা ও ইমাম মুহাম্মাদ (রহঃ) বলেছেন যে, অমুসলিম দেশ দারুল হারব হওয়ার কারণে তাদের সম্পদ মুসলমানদের জন্য হালাল। তাই অমুসলিমদের থেকে সূদ গ্রহণে বাধা নেই। তবে তাদেরকে সূদ দেওয়া যাবে না। যার দলীল হিসাবে তারা একটি হাদীছ পেশ করেছেন যেখানে বলা হয়েছে যে, لَا رِبًا بَيْن الْمُسلم وَالْحَرْبِيّ فِي دَار الْحَرْب ‘দারুল হারবে মুসলিম ও হারবীর মধ্যে কোন সূদ নেই’ (ইবনু হাজার, আদ-দিরায়াহ হা/৭৯৮)। বর্ণনাটি মুনকার ও যঈফ (সিলসিলা যঈফাহ হা/৬৫৩৩)। নববী বলেন, বর্ণনাটি মুরসাল ও যঈফ এবং এতে কোন দলীল নেই (আল-মাজমূ‘ ৯/৩৯২)। ইমাম শাফেঈ (রহঃ) বলেন, যা দ্বারা আবু ইউসুফ আবু হানীফার জন্য দলীল গ্রহণ করেছেন তা প্রমাণিত নয়। অতএব তাতে কোন দলীল নেই’ (কিতাবুল উম্ম ৭/৩৭৯)। অতএব সর্বাবস্থায় সূদ থেকে দূরে থাকতে হবে।






প্রশ্ন (১২/২৫২) : ক্বিয়ামতের দিন আলেম-ওলামা ও হাফেযদের বিচার কুরআনের সম্মানে পৃথকভাবে করা হবে কি? এছাড়া তাদের ছোট-খাট ভুল ক্ষমা করে দেওয়া হবে কি? - -যহূরুল ইসলাম, বিরামপুর, দিনাজপুর।
প্রশ্ন (৩৫/৩১৫) : ঈমানের ছয়টি মৌলিক বিষয়ের উপর বিশ্বাস স্থাপনকারী মুসলিম কবরপূজা সহ বিভিন্ন প্রকার শিরকী কার্যকলাপে লিপ্ত হওয়া ব্যক্তি তওবা না করে মৃত্যুবরণ করলে অমুসলিমদের মত চিরস্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হবে কি?
প্রশ্ন (১৬/৯৬) : কোয়ান্টাম মেথডের কার্যক্রম নিয়ে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি দেখতে পাই। এতে অনেকে বিভ্রান্ত হচ্ছে। এ সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩০/৪৩০) : ইয়াজূজ মাজূজ সম্পর্কে সঠিক তথ্য জানতে চাই। তারা কখন পৃথিবীতে আসবে এবং কি কি কাজ করবে?
প্রশ্ন (৪/৪০৪) : যেসব মসজিদের পরিচালনা কমিটি এবং ইমাম-মুওয়াযযিনগণের আক্বীদা-আমল শিরক ও বিদ‘আতযুক্ত, সেসব মসজিদে দান করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (২৩/২২৩) : রাসূলুল্লাহ (ছাঃ)-এর পেশাব, পায়খানা, রক্ত না-কি পবিত্র ছিল। উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (৩৮/৩১৮) : বর্তমানে বিজ্ঞানের উন্নতির ফলে একজনের অঙ্গ-প্রত্যঙ্গ অন্য জনের শরীরে প্রতিস্থাপন করা যায়। কারো কিডনী নষ্ট হলে অন্যের দুটি কিডনীর একটি প্রতিস্থাপন করা হচ্ছে। এক্ষণে জীবদ্দশায় বা মৃত্যুর পর অঙ্গ-প্রত্যঙ্গ দান করা জায়েয হবে কি?
প্রশ্ন (১০/১০) : অর্থ, মর্ম কিছু না বুঝে উদ্দেশ্য ছাড়াই আরবী ভাষায় মুনাজাত করলে উক্ত দো‘আ কবুল হবে কি?
প্রশ্ন (৩৯/৭৯) : জনৈক আলেম বলেন, রাসূল (ছাঃ) ছালাতের মধ্যে মুছল্লীরা কে কি করছে তা দেখতেন, সে হিসাবে আমিও আপনাদের দেখি। আমার দেখা মতে আমি তাকে আড় চোখে মুছল্লীদের দেখতে দেখেছি। এটা শরী‘আতসম্মত কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ইটাগাছা, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৭/৩৫৭) :ধর্ষণের শিকার হয়ে কোন নারী গর্ভবতী হ’লে তার জন্য সন্তান জন্ম দেয়া এবং এ্যাবোরশন করে সন্তান ফেলে দেয়া বৈধ হবে কি?
প্রশ্ন (৩৬/৩৬): বদরের যুদ্ধের দিনগুলোতে ছাহাবায়ে কেরাম কি ছিয়াম ভঙ্গ করেছিলেন?
প্রশ্ন (১৯/১৯): হজ্জের সামর্থ্য বলতে কি গচ্ছিত টাকা না জমিজমা বুঝায়? বর্তমান সমাজে এমন অনেক ব্যক্তি আছে যাদের ১০ শতাংশ জমির মূল্য ৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে। এসব ব্যক্তিদের উপর কি হজ্জ ফরয নয়?
আরও
আরও
.