উত্তর : জামা‘আতে ছালাত আদায়ের জন্য যে যত কষ্ট করবে সে তত অধিক ছওয়াব পাবে। যারা মসজিদ থেকে এমন দূরত্বে অবস্থান করে যদি মাইক ছাড়া আযান দেওয়া হয় তবুও শোনা যায়। তাহ’লে তার উপর মসজিদে এসে জামা‘আতে ছালাত আদায় করা ওয়াজিব। রাসূল (ছাঃ) বলেন, ‘যে আযান শুনল কিন্তু মসজিদে গেল না, তার ছালাত গ্রহণযোগ্য নয় যদি না কোন (শারঈ) ওযর থাকে’ (ইবনু মাজাহ হা/৭৯৩; মিশকাত হা/১০৭৭)। যদি তারা কষ্ট স্বীকার করে, দূর হওয়া সত্ত্বেও মসজিদে গিয়ে জামা‘আতে অংশগ্রহণ করে, তবে সেটি তাদের জন্য অধিক ছওয়াবের কারণ হবে। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘ছালাতে মানুষের মধ্যে সর্বাধিক ছওয়াব তার, যে দূর থেকে হেঁটে মসজিদে আসে, এরপর যে তার চেয়েও দূর থেকে আসে’ (বুখারী হা/৬৫১)। 

শায়েখ ওছায়মীন (রহঃ) বলেন, যার পক্ষে মসজিদে যাওয়া সম্ভব এবং যে আযানের শব্দ শুনতে পায়, তার জন্য মসজিদে জামা‘আতে ছালাত আদায় করা ওয়াজিব। এ কারণেই একজন অন্ধ মুওয়ায্যিন ইবনে উম্মে মাখতূম নবী করীম (ছাঃ)-কে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আমি একজন অন্ধ ব্যক্তি, আমার জন্য এমন কোন পথপ্রদর্শক নেই যে আমাকে মসজিদে নিয়ে যাবে’। সে নবী করীম (ছাঃ) থেকে রুখছত (অর্থাৎ ছাড়) চেয়েছিলেন। রাসূল (ছাঃ) তাকে রুখছত দিয়েছিলেন। কিন্তু যখন সে ফিরে যাচ্ছিল, তখন নবী করীম (ছাঃ) তাকে ডেকে বললেন, ‘তুমি কি আযানের শব্দ শুনতে পাও’? সে উত্তর দিল, জি, শুনি। নবী করীম (ছাঃ) বললেন, ‘তাহ’লে ডাকে সাড়া দাও’ (মুসলিম হা/৬৫৩; আবুদাঊদ হা/৫৫২)। এ হাদীছ থেকে প্রমাণিত হ’ল যে, অন্ধ ব্যক্তির উপরেও জামা‘আতে ছালাত ওয়াজিব। কেবল অন্ধত্ব কোন ওযর নয়। শুধু জামা‘আত হওয়াই যথেষ্ট নয়, বরং মসজিদে জামা‘আত হওয়া যরূরী। মূল বিষয় হ’ল (খালি মুখে) আযান শ্রবণ করা (শরহ রিয়াযুছ ছালেহীন ৫/৭৩)

প্রশ্নকারী : আব্দুল বাছীর, কানসাট, চাঁপাই নবাবগঞ্জ। 







বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২৯/১০৯) : মাসবূকের ছালাত কেমন হবে? বাকী ছালাত উচ্চৈঃস্বরে আদায় করবে না নিম্নস্বরে? মাসবূক কখন বাকী ছালাতের জন্য দাঁড়াবে?
প্রশ্ন (২০/১৪০) : অমুসলিম বন্ধুদের দাওয়াত দিয়ে খাওয়ানোর ক্ষেত্রে শূকরের গোশত খাওয়ানো যাবে কি? - -ফরহাদ আলম, আলবার্টা, কানাডা।
প্রশ্ন (১২/১৩২) : খরগোশের গোশত খাওয়া জায়েয কি?
প্রশ্ন (৩৬/৩১৬) : পোর্টে ব্যবসার সময় টাকা ঋণ নিতে হয়। যাতে ৪-৫ ঘণ্টা ব্যবধানে লাখে ১০ হাযার টাকা লাভ দিতে হয়। এরূপ কারবার শরী‘আত সম্মত হবে কি? না হ’লে করণীয় কি? - -আশরাফুল আলম, কলাবাগান, ঢাকা।
প্রশ্ন (৪০/৮০) : গাছ লাগিয়ে অন্যের জমির ক্ষতি করার শাস্তি সম্পর্কে জানতে চাই। - - আব্দুল কুদ্দূস, নাটোর।
প্রশ্ন (১৪/১৪): জনৈক আলেম বলছেন, নারী-পুরুষের ছালাতের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তার বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (২৯/৩৮৯) : বিসমিল্লাহ না লিখে ‘আল্লাহর নামে শুরু করছি’ বা ৭৮৬ ইত্যাদি লেখা জায়েয হবে কি?
প্রশ্ন (২২/১০২) : জনৈকা নারী স্বামী মারা যাওয়ার পর তার ছেলের শিক্ষক মসজিদের জনৈক ইমামের সাথে মা-ছেলের সম্পর্ক তৈরী করেছে। তারা একে অপরের সাথে পর্দার মধ্যে থেকে মা-ছেলের মতো কথা বলে এবং উক্ত ইমাম তাকে মা-মণি বলে ডাকে। এভাবে সম্পর্ক স্থাপন করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৯/১০৯) : বিবাহের খুৎবা বর নিজেই পড়তে পারবে কি? এছাড়া উকীল পিতার কোন স্থান শরী‘আতে আছে কি? - -ইনসান আলী, দিনাজপুর।
প্রশ্ন (২৯/৩০৯) : দ্বিতীয় খলীফা ওমর (রাঃ)-এর শাসনামলে দুর্নীতির অভিযোগে প্রাদেশিক গভর্ণর আবু হুরায়রা পদচ্যুত হয়েছিলেন। এ ঘটনার সত্যতা আছে কি? - -আব্দুল বাসেত, মেলান্দহ, জামালপুর।
প্রশ্ন (৯/১২৯) : ক্বিয়ামতের দিন সূর্য ও চন্দ্রকে কী জাহান্নামে নিক্ষেপ করা হবে? করা হ’লে তাদের অপরাধ কী?
প্রশ্ন (১৭/২৫৭) : জনৈক আলেম বলেন, কোন ব্যক্তি জুম‘আর দিন গোসল করল, ওযূ করে মসজিদে গেল এবং খুৎবা শুনল। তার প্রতি কদমে এক বছরের নফল ছালাত ও ছিয়ামের সমান নেকী হয়। কথাটা কি সত্য?
আরও
আরও
.