চলো চলো সবাই মিলে মসজিদেতে যাই,
হাট-বাজারে আড্ডা দিয়ে কোন ফায়দা নাই।
জামা‘আতে ছালাত পড়লে ভালো হবে মন,
ছালাতের গুরুত্ব দিয়ে গড়ি সুন্দর জীবন।
ছালাত হ’ল শ্রেষ্ঠ ইবাদত, রেখো সদা স্মরণ,
ছালাত বিহীন যেন তোমার না হয় গো মরণ।
মর্যাদা তার এত বেশী হিসাবে যায় না বলা,
বহুবার ‘ছালাত’ বলেন কুরআনে আল্লাহ তা‘আলা।
এত আদেশ, এত উপদেশ, তবুও যেন ভাই,
সবকিছু আছে মোদের, শুধুই ছালাত নাই।
তাহ’লে তুমি অপেক্ষায় থাকো মউত ধরবে কষে,
ওয়ায়েল নামক জাহান্নামে যাবে অবশেষে।
হে আল্লাহ! তোমার কাছে করছি মুনাজাত,
নিয়মিত আদায় করতে পারি যেন ছালাত।
চাই রহমত, চাই বরকত, চাই মোরা নাজাত,
পরকালে পাই যেন মোরা সুখময় জান্নাত।
-মুহাম্মাদ আব্দুল কাইয়ূম
কুলাঘাট, লালমণিরহাট।