উত্তর : এরূপ অবস্থায় যোহরের ছালাত আদায় করবে। শায়েখ উছায়মীন (রহঃ) বলেন, ‘যদি কেউ দেশের বাইরে থাকে এবং তার মসজিদ থেকে দূরত্ব তিন মাইলের বেশী হয়, তবে তার ওপর জুম‘আর ছালাত জামা‘আতের সাথে আদায় করা ফরয নয়’ (আশ-শারহুল মুমতে‘ ৫/১৫)। তিনি আরো বলেন, জুম‘আর ছালাত বন-জঙ্গল বা নির্জন স্থানে আদায় করা যায় না, চাই মানুষ ভ্রমণরত থাকুক বা স্বীয় আবাসস্থলে থাকুক। বিদ্বানগণ বলেন, রাসূল (ছাঃ) এর যুগে যেসব পল্লী বা এলাকা নির্জন ছিল, সেখানে জুম‘আ আদায় করা হ’ত না। বরং জুম‘আ আদায় করা হ’ত জনবসতিপূর্ণ গ্রাম ও নগরীগুলোতে (মাজমূ‘ ফাতাওয়া ১৬/৬৯)। তবে সাধ্যমত জুম‘আর ছালাত আদায়ের জন্য মসজিদে যাওয়ার চেষ্টা করবে। অন্তত প্রতি তিন জুম‘আ পরপর হ’লেও মসজিদে যাওয়ার চেষ্টা করবে (আবূদাউদ হা/১০৫২; মিশকাত হা/১৩৭১)।

প্রশ্নকারী : সাজিদুল ইসলাম, সিঙ্গাপুর।








বিষয়সমূহ: জুম‘আ ও ঈদ মসজিদ
প্রশ্ন (৩৮/১৫৮) : জনৈক বক্তা রাসূল (ছাঃ)-এর চেহারার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন যে, তার চেহারায় এত আলো ছিল যে তা দিয়ে সুঁচ খোজা যেত। একথা সত্যতা আছে কি?
প্রশ্ন (৩২/৩১২) : জন্মদাতা পিতা-মাতা সম্পর্কে অজ্ঞাত এবং পালক পিতা-মাতার নিকট বড় হওয়া নারী বিভিন্ন বৈষয়িক ক্ষেত্রে পালক পিতা-মাতার নাম ব্যবহার করতে পারবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুকজেদ্দা, সঊদী আরব।
প্রশ্ন (১৩/২১৩) : রাসূল (ছাঃ) কি কখনো আযান দিয়েছেন? না দিলে তার কারণ কি? - -এস.কে. আযহার, কলিকাতা, ভারত।
প্রশ্ন (২২/১৮২) : বর্তমানে বেশী লাভের উদ্দেশ্যে আখের গুড়ে ব্যাপকভাবে চিনি মিশানো হচ্ছে। অন্যদিকে পিওর গুড় বানাতে গেলে বাজারে টেকা সম্ভব হচ্ছে না। এক্ষণে বাধ্যগত অবস্থায় কিছুটা চিনি মিশানো যাবে কি? - -আতাউর রহমান, নওগাঁ।
প্রশ্ন (৩৯/১৫৯) : ছোটকাল থেকে আমি মামীর কাছেই বড় হয়েছি। এক্ষণে মামীর সাথে আমার পর্দা করতে হবে কি? বিশেষত ঘরের মধ্যে আমার সামনে তাকে নেকাব পরে চলাফেরা করতে হবে কি? - -আবু সাঈদ, ভেন্নাবাড়ী, গোপালগঞ্জ।
প্রশ্ন (১৯/৩৭৯) : আমি পুলিশে চাকুরী করি। আমাকে মিথ্যা সাক্ষ্য দিতে হয়। আবার মিথ্যা সাক্ষ্য না দিলে বিভাগীয় শাস্তির সম্মুখীন হ’তে হয়। এ অবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (২৪/১৪৪) : আমি অসুস্থ থাকাবস্থায় শাশুড়ি আমার কপাল ও মাথা টিপে দেন এবং বাধ্যগত অবস্থায় আমার শাশুড়ির সাথে একই রিক্সায় হাসপাতালে যাই। এক্ষেত্রে আমি গোনাহগার হয়েছি কি?
প্রশ্ন (১৬/২৫৬) :‘পিতা-মাতাকে সন্তুষ্ট করতে পারলে দুনিয়া জান্নাত এবং তাদের সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হ’লে দুনিয়া তাদের জন্য জাহান্নাম’ এ হাদীছের সত্যতা আছে কি?
প্রশ্ন (৯/৩৬৯) : আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। আমার ক্লাসে ছাত্র-ছাত্রী উভয়ই আছে। আমি হাত ও পা মোজা, নিকাবসহ পূর্ণ পর্দার সাথে ক্লাস নেই। অবসরে পৃথক কক্ষে বসার কারণে সহকর্মীদের সাথেও একান্ত প্রয়োজন ছাড়া কথা বা সাক্ষাৎ হয় না। পড়ানোর সময়ও কন্ঠ কঠোর রাখি। এক্ষণে আমার জন্য শিক্ষকতা করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৫/২১৫) : ছালাতে দাঁড়িয়ে বার বার দাড়ি ও মুখমন্ডলে হাত বুলানো ও শরীরের বিভিন্ন জায়গায় চুলকানো যাবে কি?
প্রশ্ন (৬/৬) : সফরে ৩ জনে মিলে কুরবানী করলে গোশত কি ৩ ভাগ না ৭ ভাগ করতে হবে? - -শারাফাত, ঢাকা।
প্রশ্ন (৪/৪৪) : ভাগ্যে তো সবকিছু আছেই। আর তা অবশ্যই ঘটবে। অতএব চেষ্টা-প্রচেষ্টার প্রয়োজন কি? বিষয়টি স্পষ্ট করে বাধিত করবেন।
আরও
আরও
.