উত্তর : অন্যান্য সন্তানদের সম্মতি থাকলে ঘোষিত উপহার প্রদান করা যেতে পারে, এতে কোন বাধা নেই। আর সম্মতি না থাকলে তা দেওয়া যাবে না। কারণ দান বা উপহারের ক্ষেত্রে সন্তানদের মাঝে ইনছাফ করা আবশ্যক। নু‘মান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আমার পিতা তার সম্পদ থেকে কিছু দান করেন। আমার মা বললেন, আমি এতে সন্তুষ্ট হ’তে পারছি না, যতক্ষণ না আপনি রাসূল (ছাঃ)-কে সাক্ষী রাখেন। এরপর আমার পিতা আমাকে নিয়ে নবী করীম (ছাঃ)-এর নিকট আসেন, আমার দানের উপর তাকে সাক্ষী রাখার জন্য। রাসূল (ছাঃ) তাকে বললেন, তুমি কি তোমার অন্য পুত্রদের সঙ্গে এরূপ করেছ? তিনি বললেন, না। তখন নবী করীম (ছাঃ) বললেন, আল্লাহকে ভয় কর এবং তোমার সন্তানদের মধ্যে সমতা রক্ষা কর। তখন আমার পিতা চলে আসেন এবং সে দান ফিরিয়ে নেন (মুসলিম হা/১৬২৩; শায়খ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ২০/৫০-৫২)।

প্রশ্নকারী : শাহরিমা, মান্দা, নওগাঁ।






বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩২/২৭২) : জনৈক আলেম বলেন, যে পুত্রবধু শ্বশুর-শাশুড়ীর কাপড়-চোপড় পরিষ্কার করে, তার জন্য প্রভূত নেকী রয়েছে। একথা কি সঠিক? - -হুমায়ূন কবীর, দিনাজপুর।
প্রশ্ন (৬/৮৬) : আকীকার মাধ্যমে কি নাম নির্ধারিত হয়ে যায়? আকীকা হয়ে যাওয়ার পর নামের কোন অংশ ভুল হয়ে গেলে তা পরিবর্তন করা যাবে কি? - -রহমাতুল্লাহ সাঈদ, রংপুর ক্যান্টনমেন্ট, রংপুর।
প্রশ্ন (১৮/৪১৮) : জীবিত বা মৃত পিতা-মাতার নামে উন্মুক্ত পাঠাগার করা যাবে কি? যাতে মানুষ সেখান থেকে সঠিক জ্ঞানার্জন করতে পারে? - -তাহের আলীউত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (২৯/৪৬৯) : কোন মুসলমানকে কাফের বলে অভিহিত করা যাবে কি?
প্রশ্ন (২৫/৬৫) : তাহিইয়াতুল মসজিদ ছালাত সংক্ষিপ্ত হবে নাকি দীর্ঘ হবে?
প্রশ্ন (১/৩৬১) : বাড়ীতে কাজের ঝামেলায় যোহরের ছালাত ও বাজারে বেচা-কেনার ভীড়ে আছরের ছালাত জামা‘আতে আদায় করা সম্ভব হয় না। এভাবে দুনিয়াবী কারণে নিয়মিত জামা‘আত ত্যাগ করলে গুনাহগার হ’তে হবে কি? - -যুবায়ের আলম, গ্রীণ রোড, ঢাকা।
প্রশ্ন (২৪/১৪৪) : টিকটিকি ও এ জাতীয় প্রাণীর মল কাপড়ে লেগে গেলে উক্ত কাপড়ে ছালাত আদায় করা যাবে কি? - -সা‘দ, পাটুল, নাটোর।
প্রশ্ন (২৬/৪৬৬) : জনৈক মৃত ব্যক্তির ১ জন স্ত্রী, ৩ জন কন্যা সন্তান রয়েছে, কোন পুত্র সন্তান নেই। ১ জন বোন রয়েছে এবং ৮ জন ভাতিজা রয়েছে। তবে ঐ মৃত ব্যক্তির কোন ভাই জীবিত নেই। এক্ষণে ঐ মৃতের সম্পদে কে কতটুকু অংশীদার হবে?
প্রশ্ন (১৩/২১৩) : কিয়ামতের পূর্বে কুরআন উঠিয়ে নেওয়া হবে মর্মে কোন বর্ণনা আছে কি? যদি তাই হয় তবে হাফেযে কুরআনের সংখ্যা দিন দিন কিভাবে বৃদ্ধি পাচ্ছে? - -খাদীজা, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (১/২৮১) : মানুষকে সূদমুক্ত করযে হাসানাহ দেওয়ার ফযীলত কি? - আব্দুস সালাম, চাপাতলী বাজার, দিনাজপুর।
প্রশ্ন (৩৮/৩১৮) : হজ্জব্রত পালনকালে মহিলারা অলংকার ব্যবহার করতে পারবে কি?
প্রশ্ন (৫/৪০৫) : আমার মা তার পিতার সম্পত্তি হ’তে বেশ কিছু জমি পেয়েছিলেন। কিন্তু আমার পিতা তা বিক্রয় করে ভোগ করে ফেলেছেন। কথা দিয়েছিলেন মাকে তার সম্পত্তি হ’তে কিছু লিখে দিবেন। কিন্তু পরে দেননি। বরং আমার মায়ের সম্মতিতে তার প্রাপ্য পুরো সম্পত্তি তিন মেয়ের নামে লিখে দেন। আমার চাচাতো ভাইয়েরা জীবিত আছেন। এক্ষণে আমার পিতার কর্মের বৈধতা জানতে চাই। - -নাম প্রকাশে অনিচ্ছুক, মেহেরপুর।
আরও
আরও
.