উত্তর : মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ব্যাপারে আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধর এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না (আলে ইমরান ৩/১০৩)। পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শনে ইসলামের নির্দেশনা হচ্ছে মৌলিক আক্বীদা ও ইসলামবিরোধী মত (যেমন: কুফর, বিদ‘আত, গোমরাহী) না হ’লে শ্রদ্ধাবোধ বজায় রেখে পারস্পরিক সহনশীলতা প্রদর্শন করবে। আর আক্বীদা বিরোধী হ’লে স্পষ্ট প্রত্যাখ্যান এবং হিকমতের সাথে প্রতিরোধ করতে হবে। আর ছোটখাটো অপ্রধান ইখতিলাফ বা ব্যক্তিগত অভিমতে মতপার্থক্য দেখা দিলে তা উপেক্ষা করা এবং ঐক্য অটুট রাখা কর্তব্য। ছাহাবীগণ নিজেদের মধ্যেই বহু ফিক্বহী বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন, তবুও কেউ কাউকে বিদ‘আতী, গোমরাহ বা বাতিল বলে আক্রমণ করেননি। যেমন ইবনু ওমর (রাঃ) ও আবু হুরায়রা (রাঃ) সাহরীর শেষ সময় ও ইফতারের সময় নিয়ে পরষ্পর বিরোধী ছিলেন (মুসলিম হা/১০৯৯)। ইবনু মাসউদ (রাঃ) কুনুত পড়তেন না, আলী (রাঃ) পড়তেন তবুও কেউ কাউকে বাতিল বলেননি। উম্মাহর বৃহত্তর ঐক্য রক্ষায় করণীয় হ’ল- ১. ছহীহ হাদীছের আলোকে মতভেদ দূর করা। ২. মাসআলাগত মতবিরোধকে সামাজিক বিভাজনের কারণ না বানানো। ৩. হিকমত, দয়া ও নম্রতার সাথে মতপ্রকাশ করা। ৪. ‘আমি ঠিক, তুমি ভুল’ এরূপ মনোভাব পরিহার করা, তুচ্ছ-তাচ্ছিল্য না করা। ৫. একমত না হ’লেও ভালোবাসা ও দো‘আ বজায় রাখা।

প্রশ্নকারী : জসীম, চাঁপাই নবাবগঞ্জ।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১৮/২৯৮) : কোন ব্যক্তিকে সূদের ঋণ পরিশোধ করার জন্য যাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করা যাবে কি?
প্রশ্ন (১৬/১৩৬) : সূরা তূরের ৭ম আয়াত (নিশ্চয় তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যই আসবে) পাঠ করার পরে ওমর (রাঃ) আল্লাহর ভয়ে অসুস্থ হয়ে পড়ে যান এবং পরবর্তীতে ১ মাস অসুস্থ থাকেন। এ ঘটনার সত্যতা আছে কি?
প্রশ্ন (১০/৫০) : উম্মে হারাম বিনতে মিলহান এবং উম্মে সুলাইম-এর সাথে রাসূল (ছাঃ) কিরূপ সম্পর্ক ছিল?
প্রশ্ন (২১/৪২১) : শুনেছি, হিজরতের সময় রাসূলুল্লাহ (ছাঃ) ও আবুবকর (রাঃ) যে গুহায় লুকিয়েছিলেন তার মুখে মাকড়সার জাল বুনানো ও কবতুরের ডিম পাড়া সংক্রান্ত হাদীছটি নাকি জাল। কিন্তু আমাদের এলাকার জনৈক হাজী হজ্জ করতে গিয়ে একটি সিডি নিয়ে এসেছেন। যাতে ঐসব বিষয়গুলে রয়েছে। যা তিনি মানুষকে দেখাচ্ছেন। ফলে আমরা বিভ্রান্তিতে পড়ে গেছি। সঠিক বিষয়টি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৬/৩৯৬) : টার্কী মুরগীর গোশত খাওয়ায় কোন দোষ আছে কি? - -আব্দুল কুদ্দুস, মাদলপাড়া, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (১১/১৭১) : মহিলাদের জন্য কুরবানীর পশু যবেহ করতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৪/৩৮৪) : যৌতুক নেওয়া ও দেওয়ার পরিণাম সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩০/৩৫০) : জেনেশুনে কখনো সন্তান নিতে পারবে না এরূপ নারীকে বিবাহ করা জায়েয হবে কি? - -শিবলী ছাদিক, সাভার, ঢাকা।
প্রশ্ন (২৯/৩৪৯) : আমরা (৬) ছয় বোন ও চার (৪) ভাই। বাবা-মা উভয়েই বেঁচে আছে। আববার নামে ২৪ ও মায়ের নামে ২ বিঘা মোট ২৬ বিঘা জমি আছে। ভাইয়েরা জমি বোনদেরকে দিতে চাচ্ছে না। মায়ের জমিটুকু দিতে চাচ্ছে। উক্ত সম্পত্তির মধ্যে কে কতটুকু পাবে? আল্লাহ্র বিধান অনুযায়ী বণ্টন না করলে তার পরিণাম কী জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৬/৩৫৬) : কাদিয়ানীদের বই-পুস্তক পাঠ করা যাবে কি? - -রবীউল ইসলাম, রসূলপুর, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (১/৩৬১) : ছহীহ হাদীছ মতে তারাবীহর ছালাত কত রাক‘আত?
প্রশ্ন (১/২০১) : টেস্টটিউবের মাধ্যমে শিশু জন্ম দেওয়া কি বৈধ? উক্ত শিশু সমাজে কিভাবে পরিচিতি লাভ করবে? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন?
আরও
আরও
.