উত্তর : বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। অবাধ্যতার কারণে সাময়িকভাবে শাস্তিমূলকভাবে সম্পর্কচ্ছেদ করা যেতে পারে, কিন্তু স্থায়ীভাবে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা নিষিদ্ধ। তাছাড়া উক্ত বিচ্ছেদ যেহেতু ‘খোলা’ তালাক ছিল, অতএব উক্ত নারীর জন্য নতুন বিবাহের মাধ্যমে পূর্বের স্বামীর সাথে সংসার করায় বাধা নেই (ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১২/৪৫০-৪৭০ প্রভৃতি)। এক্ষণে বোনের উচিৎ ছিল বৈধ অভিভাবকের অনুমতি সাপেক্ষে শারঈ পদ্ধতিতে নতুন বিবাহের মাধ্যমে সাবেক স্বামীর নিকট ফিরে যাওয়া। আর পিতা ও ভাই রাযী না হ’লে পরবর্তী অভিভাবকের অনুমতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া (ওছায়মীন, ফাতাওয়া ইসলামিয়াহ ৩/১৪৮)। বর্তমান অবস্থায় পিতা বা ভাইয়ের কর্তব্য হবে বোনের ইচ্ছা মোতাবেক তাকে বৈধভাবে প্রাক্তন স্বামীর কাছে ফিরে যাওয়ার ব্যবস্থা করা। আল্লাহ বলেন, ‘অতঃপর তাদের ইদ্দত পূর্ণ হয়ে যায়। তখন তারা উভয়ে যদি ন্যায়ানুগভাবে পরস্পরে সম্মত হয়, সে অবস্থায় স্ত্রীরা তাদের স্বামীদের বিয়ে করতে চাইলে তোমরা তাদের বাধা দিয়ো না (বাক্বারাহ ২/২৩১)।

প্রশ্নকারী : সাগর*, সাঘাটা, গাইবান্ধা।

[আরবীতে ইসলামী নাম রাখুন (স.স.)]।







বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩৭/১১৭) : ছালাতের মধ্যে ইমামের তেলাওয়াতে রাসূল (ছাঃ)-এর নাম আসলে দরূদ পাঠ করা যাবে কি?
প্রশ্ন (১৫/৩৭৫) : জনৈক আলেম বলেন, প্রস্রাব করার পর ঢিলা-কুলুখ নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে, কাশি দিতে হবে। কেননা প্রস্রাব আটকে থাকে। এরূপ না করলে ছালাত শুদ্ধ হবে না। এই দাবীর শারঈ ভিত্তি চানতে চাই?
প্রশ্ন (১৯/৩৭৯) : ছালাতের সময় টুপি বা পাগড়ী পরা কি যরূরী? না পরলে সুন্নাতের খেলাফ হবে কি? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৫/২৯৫) : আমার স্ত্রীর ৫ ভরি সোনা এবং আমার ৫ লক্ষ টাকা গচ্ছিত আছে। এক্ষণে আমাদের যাকাত দিতে হবে কি?
প্রশ্ন (৯/২৮৯) : রেহাল না থাকায় মসজিদের মেঝেতে কুরআন রেখে তেলাওয়াত করা যাবে কি? - -রোকনুযযামান, আযীযুল হক কলেজ, বগুড়া।
প্রশ্ন (২/১৬২): জনৈক আলেম বলেন, খাদীজা (রাঃ)-এর দাফনের সময় রাসূলুল্লাহ (ছাঃ)-এর অশ্রু ফোঁটায় তাঁর কবর সিক্ত হলে আল্লাহ মুনকার-নাকীর কে ক্বিয়ামত পর্যন্ত সওয়াল-জওয়াব করতে নিষেধ করে দেন। এ বিবরণ কি সত্য?
প্রশ্ন (৩৮/১৯৮) : জনৈক ব্যক্তি বলেন, বাদ্যযন্ত্র নিষেধ মর্মে কোন হাদীছই ছহীহ নয়। এমনকি এ মর্মে বুখারীতে বর্ণিত মু‘আল্লাক্ব হাদীছটিও যঈফ। এই বক্তব্যের সত্যতা আছে কি? - -আবু যাহরাহ, চট্টগ্রাম।
প্রশ্ন (১৮/৩৩৮) : ঈদের দিন খুৎবা চলাকালীন ঈদগাহের উন্নতিকল্পে কৌটা পাঠানো বা মুছল্লীরা টুপি কিংবা রুমাল ব্যবহার করে দান তুলতে পারবে কি?
প্রশ্ন (৯/২৪৯) : দাঁড়িয়ে পেশাব করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২৩/১৪৩) : ছালাতে সিজদা দেওয়ার সময় আগে নাক ঠেকবে না কপাল ঠেকবে, আর সিজদা থেকে উঠার সময় কপাল আগে উঠবে না নাক উঠাতে হবে?
প্রশ্ন (৩৭/৪৩৭) : কোন অমুসলিম বন্ধুর বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (০৫/৪০৫) : বিভিন্ন ব্যাংকে বিভিন্ন মেয়াদী ডি.পি.এস একাউন্ট খোলার সুযোগ রয়েছে। এসব একাউন্ট খোলা যাবে কি? এখানে জমাকৃত টাকা নিছাব পরিমাণ হ’লে যাকাত দিতে হবে কি? - ছাদিকুর রহমান, যাত্রাবাড়ী, ঢাকা।
আরও
আরও
.