উত্তর : যদি কেউ ছালাতের ফরযিয়াতকে অস্বীকার না করে, বরং গাফিলতি, অলসতা বা দুনিয়াবী ব্যস্ততার কারণে ইচ্ছাকৃতভাবে ছালাত আদায় না করে, তাহ’লে সে কবীরা গোনাহগার হ’লেও মুসলমান হিসাবে গণ্য হবে। এ অবস্থায় তার জানাযার ছালাত আদায় করা যাবে এবং যারা জানাযার ছালাতে অংশ নেবে, তারা ছওয়াব পাবে। কিন্তু যদি কেউ ছালাতের ফরযিয়াতকে অস্বীকার করে তাহ’লে সে শরী‘আতের দৃষ্টিতে কাফের বা মুরতাদ বলে গণ্য হবে। এমন ব্যক্তির জানাযার ছালাত আদায় করা জায়েয নয়। কেউ পড়লেও তা শরী‘আত সম্মত হবে না এবং তাতে কোন ছওয়াবও পাওয়া যাবে না (উছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ৯/২; মাজমূ‘ ফাতাওয়া ১৭/১১৫)।

প্রশ্নকারী : মীযানুর রহমান ভূইয়াঁ, ময়মনসিংহ।








বিষয়সমূহ: জানাযা
প্রশ্ন (১৪/১৭৪) : জনৈক ব্যক্তি সূদের সাথে জড়িত ছিল। বর্তমানে সে তওবা করেছে। কিন্তু সে উক্ত সূদের টাকার উপরেই জীবিকা নির্বাহ করছে। এমতাবস্থায় তার রূযী কি হালাল হবে? - -আব্দুল্লাহিল বাকী, রাজশাহী।
প্রশ্ন (১১/১৭১) : কেউ যদি ৬ তলায় বাসা হওয়ার কারণে উঠানামা কষ্টকর হওয়ায় ফজর ও এশার ছালাত এবং যোহর, আছর ও মাগরিবের ছালাত মাঝে-মধ্যে জামা‘আতে এবং মাঝে-মধ্যে একাকী আদায় করে তাহ’লেও কি সে মুনাফিক হিসাবে চিহ্নিত হবে?
প্রশ্ন (২৩/২৩) : ঋতুবতী মহিলা মাইয়েতকে গোসল দিতে পারবে কি? বিশেষতঃ মাইয়েত যদি তার ব্যাপারে অছিয়ত করে যায়। - -হাবীবুর রহমান, খড়িবাড়ি, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (১/৩২১) : বিখ্যাত ছূফী দার্শনিক ইবনুল আরাবী ও তাঁর আক্বীদা সম্পর্কে জানতে চাই। - -আফীফা হোসেন, নিমতলা, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৮/৪৩৮) : দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব কি? কারণ হাদীছে বর্ণিত আছে, উবাই বিন কা‘ব আল্লাহকে দেখেছিলেন।
প্রশ্ন (৩২/১১২) : আমি একটি প্রতিষ্ঠানে মাল সরবরাহ করি। উক্ত প্রতিষ্ঠানে আমার ত্রিশ লাখ টাকা বকেয়া রয়েছে। এখন উক্ত টাকা উঠাতে বখশিশ প্রদান করা আবশ্যক। এ অবস্থায় আমার করণীয় কি? - -সাজিদ, ঢাকা।
প্রশ্ন (৩৪/১৯৪) : ডাক্তারগণ ব্যবস্থাপত্র লেখার সময় আরএক্স (RX) দিয়ে শুরু করেন। সেটা গ্রীক দেবতাদের নির্দেশ করে কি? সব ডাক্তারকেই অন্তত মেডিকেলে পড়ার সময় এই চিহ্ন ব্যবহার করতে হয়। এটা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (২৩/৬৩) : আমার ও আমার স্ত্রীর মাঝে বিবাহপূর্ব প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে আমরা নিজে নিজে বিয়ে করি মেয়ের পিতার বিনা অনুমতিতে। তখন আমি ছহীহ হাদীছ ও ছহীহ দ্বীনও জানতাম না। পারিবারিক এবং নিজেদের কিছু ভুল বুঝাবুঝির কারণে আমি তাকে তালাকও দিয়ে দিয়েছি। আমাদের একটি মেয়ে সন্তান আছে। আমার প্রশ্নটা যেহেতু ওলীর অনুমতি ছাড়া বিয়ে বাতিল, তাহ’লে আমি যে তাকে তালাক দিয়েছি এই তালাক কি গ্রহণযোগ্য হবে? আমি কি তাকে ফিরিয়ে নিতে পারব আবার তার ওলীর উপস্থিতিতে বিয়ের মাধ্যমে? না সে আমার জন্য হারাম? আমি আল্লাহকে ও তাঁর আযাবকে ভয় পাই। আমি কোন সুবিধা পাবার জন্য প্রশ্নটা করিনি। সঠিক ফৎওয়া জেনে সঠিক পথ অবলম্বন করতে চাই। যাতে করে আমার পক্ষ থেকে তার উপর যুলুম না হয়। - -নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।
প্রশ্ন (৩৩/২৭৩) : ঈদগাহ নির্মাণ কাজে যাকাতের টাকা দেয়া যাবে কি?
প্রশ্ন (৩০/৪৩০) : যে রোগীর জন্য দাঁড়ালে বসা কষ্টকর হয়, বসলে দাঁড়াতে কষ্টকর হয়, তিনি কীভাবে ছালাত আদায় করবেন? তিনি কি তার সম্পূর্ণ ছালাতে বসে পড়বেন; নাকি দাঁড়িয়ে পড়বেন?
প্রশ্ন (৫/৮৫) : হাইকোর্টের বিচারপতিগণকে এডভোকেটদের বাধ্যগতভাবে ‘মাই লর্ড’ বলে সম্বোধন করতে হয়। অথচ শব্দটি আল্লাহ ব্যতীত কারো ব্যাপারে ব্যবহার করা নিষিদ্ধ বলে আমরা জানি। এক্ষণে এটা বলা যাবে কি? - -আবু ইজতিহাদ অহী, কুমিল্লা।
প্রশ্ন (২৮/৪২৮) : আমরা জানি, মেঘের উপরে থাকে পজিটিভ চার্জ আর নীচে থাকে নেগেটিভ চার্জ। যেহেতু বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাই এই পজিটিভ চার্জ ও নেগেটিভ চার্জ পরস্পরের সংস্পর্শে আসলে উপর থেকে নীচের দিকে চার্জের নির্গমন ঘটে। এর ফলে শক্তির নিঃসরণ ঘটে, শব্দ হয় ও আলোর ঝলকানি সৃষ্টি হয়। কিন্তু হাদীছে (তিরমিযী হা/৩১১৭) এই শব্দকে ফেরেশতাদের হাকডাক বলা হয়েছে এবং বলা হয়েছে যে, এ হাকডাক দিয়েই মেঘমালাকে নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই।
আরও
আরও
.