উত্তর : ছহীহ হাদীছে এ ব্যাপারে স্পষ্টভাবে কোন বর্ণনা পাওয়া যায় না। তবে কুরআন-সুন্নাহর সাধারণ নীতিমালার আলোকে এবং সালাফদের বক্তব্যে অনুরূপ কিছু ইঙ্গিত পাওয়া যায়। যেমন আল্লাহ বলেন, অতঃপর তিনি তাকে সুগঠিত করলেন এবং তার মধ্যে তাঁর পক্ষ থেকে রূহ ফুঁকে দিলেন। তিনি তোমাদের জন্য কর্ণ, চক্ষু ও হৃদয় সৃষ্টি করলেন। কিন্তু তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার কর (সাজদাহ ৩২/৯)। এখান থেকে বুঝা যায়, রূহ ফুঁকে দেওয়ার পরেই আল্লাহ মানুষকে দান করেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি এবং হৃদয় বা অন্তর। আর মানব দেহে রূহ ফুঁকা হয় ১২০ দিন বয়সে। অর্থাৎ এরপর থেকে মা যা করে গর্ভস্থ শিশু তা দেখে, শুনে এবং অনুধাবন করে (The Cambridge Encyclopedia of Child Development, অধ্যায় “Prenatal sensory development, পৃ. ৪০০-৪১০)। অতএব যদি মা গর্ভাবস্থায় কুরআন তেলাওয়াত, যিকর, ছালাত ইত্যাদি ইবাদতের মধ্যে লিপ্ত থাকেন, তবে এর প্রভাব গর্ভস্থ সন্তানের ওপর পড়বে বলে আশা করা যায় ইনশাআল্লাহ। সেজন্য এসময় মায়ের আমল সুন্দর ও শরী‘আত সম্মত হওয়া বাঞ্ছনীয়।

প্রশ্নকারী : নাজমুল, শেরপুর।







বিষয়সমূহ: মহিলা বিষয়ক
প্রশ্ন (৩২/১১২) : আমরা তিন বোন, আমাদের কোন ভাই নেই। আমার পিতার সামান্য কিছু জমি আছে, যার অর্ধেক অংশে আমাদের বাড়ি এবং বাকি অর্ধেক ফাঁকা। পিতা তার নিজের উপার্জনে কেনা এই ফাঁকা জমিটুকু যদি স্বেচ্ছায় আমার মাকে দান করে দেন, সেক্ষেত্রে শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩১/২৭১) : সন্তানের নাম ইয়াস, আয়াস বা আইয়াশ হাসান রাখা যাবে কি? - -আল-আমীন, মধ্য নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৪০/৩২০) : রাসূল (ছাঃ)-এর স্ত্রী-কন্যাগণকে দেশীয় অনেক আলেম মা যুক্ত করে যেমন মা আয়েশা, মা ফাতেমা ইত্যাদি নামে আখ্যায়িত করে থাকেন। এভাবে বলা যাবে কি? - -আবু তাহেরসাতকানিয়া, চট্টগ্রাম।
প্রশ্ন (১/২৮১) : মানুষকে সূদমুক্ত করযে হাসানাহ দেওয়ার ফযীলত কি? - আব্দুস সালাম, চাপাতলী বাজার, দিনাজপুর।
প্রশ্ন (২/৩৪২) : নাবালেগ ও পাগলের সম্পদ নিছাব পরিমাণ হ’লে যাকাত দিতে হবে কি? - -লতীফুল ইসলাম, বাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৫/২০৫) : খেলাফতের দায়িত্বে থাকা অবস্থায় আবুবকর (রাঃ) কর্তৃক জনৈকা বৃদ্ধার পরিচর্যার ঘটনাটি কি সত্য? - -ওছমান প্রামাণিক, বগুড়া।
প্রশ্ন (১২/৪১২) : আমাদের এলাকায় কোন ধনাঢ্য ব্যক্তি মারা গেলে দাফনের আগে গরু-খাসী যবহ করে জনসাধারণকে খাওয়ানো হয়। অতঃপর দাফন করা হয়। শরী‘আতে এ ধরনের কোন বিধান আছে কি? উক্ত অনুষ্ঠানে যোগদান করা ও সেই খানা খাওয়া যাবে কি?
প্রশ্ন (২৫/৩০৫) : হেজাব কাকে বলে? শরীরের কতটুকু ঢেকে রাখলে হেজাবের হুকুম পালন হবে? বর্তমান মুসলিম বিশ্ব হেজাবের জন্য যে আন্দোলন করছে তারা মুখ খোলা রাখে; কিন্তু মাথায় কাপড় দিয়ে থাকে, এটা কি হেজাবের অন্তর্ভুক্ত?
প্রশ্ন (৩৫/৩৫৫) : জান্নাতে কৃষি খামার বা পশুপালন ইত্যাদি করা যাবে কি? দলীলসহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩১/১৯১) : হাশরের মাঠে রাসূল (ছাঃ)-এর সুফারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে কি? - -আব্দুস সালামহাতীবান্ধা, লালমণিরহাট।
প্রশ্ন (২২/২২): আর্থিক পুরস্কার লাভের আশায় বিভিন্ন ইসলামী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে কি? এজন্য রেজিস্ট্রেশন ফী প্রদান করতে হয়। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৮/২৪৮) : এক ব্যক্তি রাসূলুল্লাহ (ছাঃ)-এর বিচারে সন্তুষ্ট না হয়ে ওমর (রাঃ)-এর নিকট বিচার চাইলে তিনি তাকে হত্যা করেন। এ ঘটনা কি সত্য?
আরও
আরও
.