উত্তর :  একদল বিদ্বানের মতে, ছাদাক্বাতুল ফিতরের হকদার কেবল ফকীর ও মিসকীনরা। কারণ ইবনু আববাস (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যাকাতুল ফিতর ফরয করেছেন ছায়েমকে অনর্থক কথা ও অশ্লীলতা থেকে পবিত্র করার জন্য এবং মিসকীনদের জন্য খাদ্যস্বরূপ (আবূদাঊদ হা/১৬০৯; মিশকাত হা/১৮১৮; ছহীহুত তারগীব হা/১০৮৫)। ইবনু তায়মিয়াহ, ইবনুল ক্বাইয়িম, শাওকানী, শায়খ উছায়মীন, শায়খ বিন বায প্রমুখ এই মত পোষণ করেছেন (মাজমূঊল ফাতাওয়া ২৫/৭১; যাদুল মা‘আদ ২/২২; মাজমূ‘ ফাতাওয়া ১৪/২০২)। তবে জুমহূর বিদ্বান সূরা তাওবার ৬০ নং আয়াতে বর্ণিত ছাদাকার ৮টি খাতেই ফিৎরা বণ্টন করাকে জায়েয বলেছেন। কেননা ফিৎরাও যাকাত ও ছাদাকার অন্তর্ভুক্ত। তবে ফকীর-মিসকীনকে এক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে (নববী, আল-মাজমু‘ ৬/১৮৬; ইবনু কুদামা, আল-মুগনী ৩/৯৮)।






প্রশ্ন (৩৫/৩৯৫) : দেশের বিভিন্ন এলাকায় দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল-সন্ধ্যায় আগরবাতি জ্বালানোর প্রচলন রয়েছে। শারঈ দৃষ্টিকোন থেকে বিষয়টি বৈধ কি?
প্রশ্ন (২০/১৪০) : অমুসলিম বন্ধুদের দাওয়াত দিয়ে খাওয়ানোর ক্ষেত্রে শূকরের গোশত খাওয়ানো যাবে কি? - -ফরহাদ আলম, আলবার্টা, কানাডা।
প্রশ্ন (১/১৬১) : মাইয়েতকে গোসল দানকারী ব্যক্তির জন্য গোসল করা আবশ্যক কি? এছাড়া লাশের খাটিয়া বহন করলে ওযূ করতে হবে কি? - -মামূন, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৬/৯৬) : কোন কারণে ওযূ বা তায়াম্মুম করার সুযোগ না হ’লে, ওযূ বা তায়াম্মুম ছাড়াই ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১৮/১৭৮) : জমির মালিকের সাথে চুক্তি করা হ’ল যে বিঘা প্রতি জমির দাম ২৭ লাখ করে মালিককে দেওয়া হবে। এর উপর ক্রেতার নিকট থেকে দালাল যত বেশী মূল্য আদায় করতে পারবে সেটা তার লাভ। উভয়ের সন্তুষ্টিতে এরূপ চুক্তি করা জায়েয হবে কি?
প্রশ্ন (৫/৪৫) : কোন ছেলে বা মেয়ে সংসার জীবনকে অনীহা করে যদি বিবাহ না করে তাহ’লে তার হুকুম কী?
প্রশ্ন (১৯/২৯৯) : স্বামী-স্ত্রী জামা‘আতবদ্ধভাবে ছালাত আদায় করতে পারবে কি?
প্রশ্ন (১৬/১৬) : হাই কমোডে বসে পেশাব-পায়খানা করা জায়েয হবে কি? - -মীযানমিরপুর, ঢাকা।
প্রশ্ন (৯/১৬৯) : নিজের ব্যভিচারে জন্মগ্রহণ করা মেয়েকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (৯/৩২৯) ছালাতে প্রথম তাশাহহুদ ছুটে গেলে কেবল সহো সিজদা দিলেই যথেষ্ট হবে কি?
প্রশ্ন (৩৬/৩৬) : মসজিদের নামের সাথে আহলেহাদীছ যুক্ত করায় শরী‘আতে কোন বাধা আছে কি? - শাহাদত হোসাইন, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
প্রশ্ন (২৮/৩৮৮) : আমার ছাত্রের মা আমাকে কিছু উপহার দিয়েছিলেন। পরবর্তীতে আমিও যদি তাকে কিছু উপহার দেই তবে তা জায়েয হবে কি? যেহেতু তিনি বেগানা নারী।
আরও
আরও
.