উত্তর : যে কোন হালাল পশুর যবেহকালীন প্রবাহিত রক্ত নাপাক (আন‘আম ৬/১৪৫)। তা দেহে বা পোষাকে লাগলে ধুয়ে ছালাত আদায় করতে হবে। আর মাংসে লেগে থাকা রক্তের ছিটাফেঁাটা শরীরে বা কাপড়ে লাগলে নাপাক হবে না। উক্ত পোষাক পরিধান করে ছালাত আদায়ে কোন দোষ নেই (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৭/২৯৯; ওছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৭/০২)। পক্ষান্তরে হারাম পশুর রক্ত সর্বদাই অপবিত্র (নববী, আল-মাজমূ‘ ২/৫৬৮; ইবনু কুদামাহ, মুগনী ১/৫২)।

প্রশ্নকারী :আহনাফ, উত্তরা, ঢাকা।








বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (৬/৩৪৬) : একটি মসজিদের আযানের মাইকে জুম‘আর খুৎবা ও ক্বিরাআত করা হয়। ফলে ২০০ গজের মধ্যে বাজারের ব্যবসায়ীরা স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠানে খুৎবা শ্রবণ ও ছালাত আদায় করে। এক্ষণে মসজিদেরই মাইক ইচ্ছামত সম্প্রসারণ করে খুৎবা ও ছালাত শোনানো জায়েয হবে কি? আর নিজ নিজ দোকানে বসে ছালাত আদায় করলে জুম‘আর ছালাতে অংশগ্রহণের নেকী পাওয়া যাবে কি? - -ডা. মুহসিন, হাটগাঙ্গোপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১৯/৪৫৯) : ইসলামী শরী‘আতে বিবাহের পূর্বে তালাক দেওয়ার কোন নিয়ম আছে কি? যেমন কোন ব্যক্তি যদি তার বাগদত্তা অর্থাৎ যাকে বিয়ের জন্য প্রস্তাব করা হয়েছে, তাকে বিবাহের পূর্বেই তালাক প্রদান করে, তবে সেটি কি তালাক হিসাবে গণ্য হবে? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
প্রশ্ন (২৯/৪৬৯) : হাত থেকে কুরআন পড়ে গেলে করণীয় কি?
প্রশ্ন (১৩/২১৩) : পুরানো কবরস্থানে বৃষ্টির পানি জমে থাকে। সেখানে মাটি ভরাট করে কবরস্থান উঁচু করা যাবে কি?
প্রশ্ন (২৮/৩৪৮) : মহিলারা পর্দার মধ্যে থেকে মটর সাইকেল, সাইকেল, প্রাইভেট কার ইত্যাদি চালাতে পারে কি?
প্রশ্ন (২/৩৬২) : যোহর ও আছরের ছালাতে শেষ ২ রাক‘আতে সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা মিলানো যাবে কি? - -নাজমুল হুদা, চরমোহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৫/৭৫) : জুম‘আর খুৎবা চলাকালে আমি লক্ষ্য করলাম, জনৈক ব্যক্তি অনবরত মোবাইল স্ক্রল করছে। ছালাত শেষে নিষেধ করলে সে বলল, ইমামের কথা কুরআন-হাদীছের সাথে মিলানোরজন্য সে সবসময় এমন করে। আমার প্রশ্ন হ’ল খুৎবার সময় কুরআন-হাদীছ মিলানোর উদ্দেশ্যে মোবাইল বা বই-খাতা নিয়ে ব্যস্ত থাকা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (২৭/৩০৭) : রজব মাসে এবং মধ্য শা‘বানের রাতে ছালাতুর রাগায়েব আদায় এবং ঐদিন ছিয়াম পালনের ব্যাপারে শরী‘আতের কোন নির্দেশনা আছে কি? - -আরমান হোসাইন, চাটখিল, নোয়াখালী।
প্রশ্ন (৮/৪৮) : জনৈক ছাহাবী শরীরে তীরবিদ্ধ হলেও কুরআন পাঠ বন্ধ করলেন না এবং জনৈক ছাহাবীর পায়ে বর্শা ঢুকে গেলে তিনি ছালাতে দাঁড়ালেন, অতঃপর বর্শা টেনে বের করা হল। কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না। ঘটনা দু’টির সত্যতা আছে কি?
প্রশ্ন (৩০/৩৫০) : কোন মুছল্লী মাগরিবের ছালাতে গিয়ে যদি দেখে ইমাম ২য় রাক‘আতে সূরা ফাতেহা শেষ করে অন্য সূরা পাঠ করছেন। উক্ত অবস্থায় ঐ মুছল্লী কি শুধু সূরা ফাতেহা পড়বে? না ছানা পাঠ করে সূরা ফাতেহা পড়বে? অথবা সে শেষ রাক‘আত পেয়েছে। ইমামের সালামের পর সে এক রাক‘আত করে পড়বে, নাকি দু’রাক‘আত এক সাথে পড়বে?
প্রশ্ন (২৬/৩৪৬) : আলী (রাঃ) কি যয়নাব বিনতে জাহাশ ও উম্মে সালামা (রাঃ)-কে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন? তাদের জন্য তার থেকে উত্তম স্বামী পাওয়ার ব্যাপারে দো‘আ করেছিলেন এবং নিজের জন্যও তাদের চেয়ে উত্তম স্ত্রীর দো‘আ করেছিলেন। ফলে ফাতেমা (রাঃ)-এর সাথে তাঁর বিবাহ হয়? - -মু‘তাছিম বিল্লাহ, কলারোয়া, সাতক্ষীরা
প্রশ্ন (১৭/৩৩৭) : সাহারী ইফতারের সময় নির্ধারণী দু’টি ক্যালেন্ডারের সময়সূচীর মধ্যে কমবেশী রয়েছে। এমতাবস্থায় কোন সময়টি অনুসরণ করব? - -আলতাফ হোসেন, গুরুদাসপুর, নাটোর।
আরও
আরও
.