উত্তর : উক্ত আলেমের বক্তব্য সঠিক। কারণ তালাক প্রদানের জন্য দুই ধরনের বাক্য ব্যবহার করা হয়। (১) স্পষ্টভাবে তালাক শব্দ ব্যবহার করে স্ত্রীকে তালাক দেওয়া। এরূপ ক্ষেত্রে নিয়ত শর্ত নয়। (২) ইঙ্গিতবহ শব্দ ব্যবহার করা। যেমন তুমি পিতার বাড়ি চলে যাও, তুমি একেবারে চলে যাও, তোমার আর দরকার নেই ইত্যাদি। এরূপ ক্ষেত্রে নিয়ত শর্ত। তালাকের নিয়ত না করলে তালাক হবে না। কারণ এ কথাগুলো স্বামী-স্ত্রীকে সাধারণভাবে সতর্ক করার জন্যও বলতে পারেন (ইবনু কুদামাহ, মুগনী ৭/৩৯৭; আশ-শারহুল কাবীর ৮/২৭৫ ইবনুল ক্বাইয়িম, যাদুল মা‘আদ ৫/২৯১)।

প্রশ্নকারী : সাবিকুন্নাহার, চাঁদপুর।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩/৪৪৩) : শরী‘আতে ফরয, ওয়াজিব, সুন্নাত, মাকরূহ প্রভৃতি পরিভাষা কি গ্রহণযোগ্য? এসকল বিধানের হুকুম ও তারতম্য সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (২৯/৪৬৯) : অনেক সময় ছালাতরত অবস্থায় কিছু বোঝা যায় না, কিন্তু ছালাত শেষে দেখা যায় সামান্য মযী নির্গত হয়েছে। এমতাবস্থায় উক্ত ছালাত পুনরায় আদায় করতে হবে কি? এছাড়া অনেক সময় মযী বের হওয়ার পর তা ধুয়ে ওযূ করা সত্ত্বেও ছালাতরত অবস্থায় কিছু বের হয়ে যায়। এক্ষেত্রে করণীয় কী?
প্রশ্ন (১৯/৯৯) : ধর্মীয় বিধি-বিধান পালনের ক্ষেত্রে আমি এবং আমার পরিবার উদাসীন। এক্ষণে নিজেদেরকে দ্বীনের পথে ফিরিয়ে আনার জন্য আমাদের কোন দো‘আ বা নিয়মিত আমল আছে কি? - -ফাইয়ায ইকরাম, মিসর।
প্রশ্ন (২৩/২৬৩) : রাসূলুল্লাহ (ছাঃ) কোন্ ধাতুর আংটি পরতেন এবং কোন্ হাতে পরতেন? পুরুষরা অষ্টধাতুর আংটি ব্যবহার করতে পারবে কি?
প্রশ্ন (৩৩/১৯৩) : চেয়ারে বসে ছালাত আদায়ের ক্ষেত্রে সামনে সিজদার পরিমাণ স্থান রাখতে হবে কি?
প্রশ্ন (২/৩২২) : আমি মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করছি। কিন্তু তার অধিকাংশই নিজে পালন করতে পারি না। অথচ আল্লাহ বলেন, ‘তোমরা যা কর না তা বল কেন?’। এক্ষণে আমি কি দাওয়াত থেকে বিরত থাকব?
প্রশ্ন (৫/২৮৫) : ৩ মাস পূর্বে একটি ট্রাক ৪০ লক্ষ টাকা মূল্যে ক্রয় করেছি। যার মধ্যে ২৪ লক্ষ টাকা ঋণ রয়েছে। এক্ষণে আমার উপর যাকাত ফরয হয়েছে কি?
প্রশ্ন (৮/২০৮) : আমার পিতা আমার দাদাকে হজ্জ করাতে চেয়েছিলেন। তবে তা করানোর পূর্বেই দাদা মৃত্যুবরণ করেন। পরবর্তীতে পিতা নিজেই দাদার বদলী হজ্জ করতে চান। কিন্তু তিনিও অসুস্থ হয়ে পড়ায় যেতে পারছেন না। এক্ষণে তিনি দাদার হজ্জের খরচ সমপরিমাণ অর্থ মাদ্রাসায় জমি ক্রয়ের জন্য দান করে দিতে চান। এ সিদ্ধান্ত সঠিক হবে কি? - -জাহিদুল ইসলাম, ধানমন্ডি, ঢাকা।
প্রশ্ন (৭/৪৭) : চাকরীর প্রথম বেতন পেয়ে পাড়া প্রতিবেশীকে নিয়ে মিষ্টি খাওয়ানোর প্রথা সমাজে চালু আছে। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১৭/৫৭) : সঊদী আরবের ‘ওয়াদিয়ে হানীফ’ নামক নালা দিয়ে পেশাব-পায়খানা ও বর্জ্য পানি বের হয়ে যায়। এসব পানি দেখতে স্বচ্ছ হ’লেও দুর্গন্ধযুক্ত। মরুভূমির ভিতর দিয়ে প্রবাহিত এ নালা কোথাও লেকের আকার ধারণ করেছে। এতে বিভিন্ন প্রজাতির মাছের জন্ম হয়। এসব মাছ খাওয়া বৈধ হবে কি?
প্রশ্ন (২৫/৪৬৫) : দেশে কিছু গরু-ছাগল-মুরগীর ফীড তৈরীর ফ্যাক্টরীতে শূকরের চর্বি, চামড়া, গোশত মিক্স করা হচ্ছে। এই ফীড পশুকে খাওয়ানো ঠিক হবে কি? ঐ পশুর গোশত খাওয়া যাবে কি?
প্রশ্ন (৭/৮৭) : হজ্জে গমনের সময় অনেকে মৃত্যুর আশংকায় অথবা যমযম পানিতে ধুয়ে বরকত হাছিলের জন্য কাফনের কাপড় নিয়ে যায়। এরূপ করা কি শরী‘আতসম্মত?
আরও
আরও
.