উত্তর : ক্বাযা আদায়ে সক্ষম না হ’লে ফিদইয়া প্রদান করবে। যদি তার অসুস্থতা সাময়িক হয় এবং সুস্থ হওয়ার আশা থাকে, তাহ’লে বর্তমানে ক্বাযা আদায় করা যরূরী নয়। সুস্থ হওয়ার পর রামাযানে ছুটে যাওয়া দিনগুলোর ক্বাযা আদায় করবেন। অসুস্থতার কারণে পরবর্তী রামাযান চলে এলেও, যদি তিনি বাস্তবেই ক্বাযা আদায়ের সুযোগ না পেয়ে থাকেন, তাহ’লে তাঁর ওপর অতিরিক্ত ফিদইয়া আবশ্যক হবে না। সুস্থ হ’লে শুধু ক্বাযা করবেন। আর যদি বিশ্বস্ত চিকিৎসক মনে করেন যে, তাঁর রোগটি দীর্ঘস্থায়ী এবং সুস্থ হয়ে ছিয়াম পালনের সক্ষমতা ফিরে পাওয়ার আশা নেই, তাহ’লে তিনি প্রতিটি ছুটে যাওয়া দিনের পরিবর্তে একজন মিসকীনকে অর্ধ ছা‘ খাদ্য প্রদান করবেন (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৯/৭৮, ১৯/১১০; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১৬/২২৩; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৯/১১৭)।
প্রশ্নকারী : গিয়াছুদ্দীন, ইব্রাহীমপুর, ঢাকা।