উত্তর : আল্লাহ তা‘আলা বলেন, মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশতঃ আল্লাহ্র পথ হতে (মানুষকে) বিচ্যুত করার জন্য গান ক্রয় করে এবং আল্লাহ্র পথকে ঠাট্টা-বিদ্রুপ করে; তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি (লোকমান ৬)। আবু মালেক আশ‘আরী (রাঃ) হ’তে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলতে শুনেছি যে, আমার উম্মতের মধ্যে এমন এক সম্প্রদায় সৃষ্টি হবে, যারা যেনা-ব্যভিচার, রেশমী কাপড় ব্যবহার, মদ্যপান ও গান-বাজনাকে হালাল মনে করবে। ... রাতের অন্ধকারেই আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন এবং তাদের উপর পর্বতকে ধ্বসিয়ে দিবেন ও তাদের কারু কারু আকৃতি বানর-শূকরে পরিবর্তিত করে দিবেন, যা ক্বিয়ামতের দিন পর্যন্ত থাকবে’ (বুখারী হা/৫৫৯০; মিশকাত হা/৫৩৪৩)।

শায়খ আলবানী (রহঃ) উক্ত হাদীছের ব্যাখ্যায় বলেন, আল্লাহ কোন কোন পাপীকে দুনিয়াতে বাস্তব শাস্তি দিবেন এবং তাদের আকৃতি পরিবর্তন করে দিবেন। সাথে সাথে ঐ পশুর মত তাদের জ্ঞানের পরিবর্তন ঘটাবেন। ইবনুল আরাবী বলেন, হতে পারে তাদের আকৃতি পরিবর্তিত হয়ে যাবে, যেমন পূর্ববর্তী উম্মতের হয়েছিল। অথবা হতে পারে তাদের চরিত্রের পরিবর্তন ঘটবে (পশুর ন্যায়)। আলবানী বলেন, আমি বলি যে, দু’টিই হতে পারে, হাদীছের বক্তব্যে যা দ্রুত বুঝা যায়’ (সিলসিলা ছহীহাহ হা/৯১-এর আলোচনা দ্রষ্টব্য)। স্ত্রী যয়নব বিনতে জাহশের প্রশ্নের জওয়াবে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, اذا كَثُر الخَبَثُ ‘যখন পাপাচার ব্যাপক হবে’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৩৪২)। ইবনু ওমর (রাঃ) বর্ণিত অন্য হাদীছে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, আল্লাহ যখন কোন কওমের উপর আযাব নাযিল করেন, তখন সেখানে অবস্থানকারী সকলকে তা পাকড়াও করে। অতঃপর তারা স্ব স্ব আমল অনুযায়ী ক্বিয়ামতের দিন পুনরুত্থিত হয়’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৩৪৪)।






প্রশ্ন (১৯/২৯৯) : সাহারীর আযান কি শুধু রামাযান মাসে না সারা বছর দেওয়া যাবে? - -আবু তাহেরশাজাহানপুর, বগুড়া।
প্রশ্ন (১৩/২৯৩) : আমি লিবিয়া প্রবাসী। লিবিয়ার পরিস্থিতি অবনতির কারণে অধিকাংশ প্রবাসী জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে ইতালী পাড়ি দিচ্ছে। এতে বহু মানুষ ট্রলারডুবিতে মারা যাচ্ছে। এক্ষণে এভাবে কেউ মারা গেলে তা আত্মহত্যার শামিল হবে কি? - -আমানুল্লাহ, ত্রিপোলী, লিবিয়া।
প্রশ্ন (২৮/৩৮৮) : আমাদের এলাকা সহ আশপাশের কোথাও কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এমতাবস্থায় নিজ অবস্থানস্থল থেকে মহামারী কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়লে জামা‘আত পরিত্যাগ করে বাড়িতে ছালাত আদায় করা বৈধ হবে?
প্রশ্ন (১৮/১৭৮) : জুম‘আর খুৎবা চলাকালীন সময়ে দো‘আ কবুলের আশায় মনে মনে ইচ্ছানুযায়ী দো‘আ করা যাবে কি? - -আবু তালেব, চালা, সিরাজগঞ্জ।
প্রশ্ন (৩৮/৩১৮) : কেউ কেউ বলেন, দিন ও রাতে সতের রাক‘আত ফরয ছালাত ইজমা দ্বারা প্রমাণিত, হাদীছ দ্বারা নয়। এর সত্যতা জানতে চাই।
প্রশ্ন (১৬/৯৬) : মসজিদের জায়গা সংকুলান না হওয়ায় মসজিদ স্থানান্তর করা হয়েছে। এখন পুরাতন মসজিদের জায়গা বিক্রি করা যাবে কি?
প্রশ্ন (১১/৪৫১) : ইক্বামত শুরু হয়ে গেলে সুন্নাত ছালাতের ১ম রাক‘আত আদায়রত অবস্থায় আমার করণীয় কি? - -আবু আমাতুল্লাহ, মঠবাড়িয়া, পিরোজপুর।
প্রশ্ন (১২/২১২) : বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে দেখা যায় রামাযান মাসে ছেলে-মেয়ে সবাই একসাথে ইফতার পার্টি করে। যেখানে মেয়েদের পর্দার কোন বালাই থাকে না। এভাবে ছেলে-মেয়ে একসাথে ইফতার করলে ছিয়াম শুদ্ধ হবে কি?
প্রশ্ন (২৮/৬৮) : আমার পিতা আমাদের বাড়ির সামনের অংশ জনৈক হিন্দু পরিবারের কাছে বিক্রি করতে চান। আমার আশংকা যে তারা ধর্মীয় আচার পালন করলে আমাদের ও প্রতিবেশীদের কষ্টের কারণ হবে। এক্ষণে বিধর্মীর কাছে বিক্রি করা জায়েয হবে কি?
প্রশ্ন (১৩/২১৩) : আযান দেওয়ার নির্দিষ্ট কোন স্থান কি শরী‘আত কর্তৃক নির্ধারিত রয়েছে? মসজিদ বা মসজিদের বাইরে যেকোন স্থান থেকে আযান দিলে চলবে কি?
প্রশ্ন (২৩/২৬৩) : তাহাজ্জুদের ছালাত অনিয়মিতভাবে আদায় করা যাবে কি? - -তাসনীমুল হক প্রধান, বগুড়া।
প্রশ্ন (৩৬/২৩৬) : বিবাহের পূর্বে দেনমোহর নিয়ে অভিভাবকের সাথে পাত্রের বনিবনা না হওয়ায় বিবাহ ভেঙ্গে যায়। পরে তারা পালিয়ে গিয়ে কাযী অফিসের মাধ্যমে বিবাহ করে। কিছুদিন পর যুবকটি তাকে তিন মাসে তিন তালাক দেয়। এক্ষণে তারা পুনরায় সংসার করতে ইচ্ছুক। তাদের জন্য করণীয় কি? - আবু তাহের খান, ভালুকা, ময়মনসিংহ।
আরও
আরও
.