জিন থেরাপির মাত্র এক ডোজ ওষুধের মাধ্যমে কয়েক সপ্তাহের মধ্যে মানুষের দুর্বল শ্রবণশক্তি ভালো করা যাবে। এ কৌশল আবিষ্কার করেছেন সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী। বিজ্ঞানীদের দাবী, এই অত্যাধুনিক থেরাপি জন্মগত বধিরতা বা দুর্বল শ্রবণশক্তির শিশু ও প্রাপ্তবয়স্কদের শ্রবণশক্তি উন্নত করতে সক্ষম। ইতিমধ্যে একটি ক্লিনিক্যাল ট্রায়ালে সাত বছর বয়সী একটি শিশু প্রায় সম্পূর্ণ শ্রবণশক্তি ফিরে পেয়েছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, ওটিওএফ জিনের মিউটেশনের কারণে প্রোটিন ওটোফারলিনের ঘাটতি তৈরি হয়। তখন কান থেকে মস্তিষ্কে শব্দের সংকেত ঠিকমতো পাঠানো না যাওয়ায় বধিরতা তৈরি হয় অনেকের। গবেষণায় দশজন দুর্বল শ্রবণশক্তির ব্যক্তির কানে ইনজেকশনের মাধ্যমে ওটিওএফ নামের একটি জিনের কপি প্রবেশ করানোর পর তাঁদের শ্রবণশক্তি দ্রুত ভালো হ’তে দেখা গেছে। এখন পর্যন্ত এই থেরাপি শিশুদের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করেছে।

[আল্লাহ বান্দাদের কল্যাণে সবকিছু সৃষ্টি করেছেন। প্রয়োজন কেবল গবেষণার (স.স.)।]







এক দশকের মধ্যে স্মার্টফোন বিলুপ্ত হবে, দাবী গবেষকদের
অ্যান্টার্কটিকার বরফের নীচে সুন্দরবনের চেয়ে তিন গুণ বড় ভূখন্ডের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা
উড়ন্ত ট্যাক্সি ঘণ্টায় চলবে ২৯০ কিলোমিটার গতিতে
প্লাস্টিক বর্জ্য থেকে প্যারাসিটামল তৈরী
চরম সংকটকালে বিদ্যুৎ উৎপাদনের যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার!
লিভারপুলে তৈরী হচ্ছে বিশ্বের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র
বিশ্বে প্রথমবারের মতো ফুসফুস প্রতিস্থাপনে সফলতা লাভ করল জাপান
বিজ্ঞান ও বিস্ময়
ম্যালেরিয়া বিনাশে বিজ্ঞানীদের নয়া আবিষ্কার
নাসার মঙ্গল অভিযানের আরেক ধাপ প্রস্ত্ততি সম্পন্ন!
এবার বিয়ার দিয়েই চলবে গাড়ি
বিজ্ঞান ও বিস্ময়
আরও
আরও
.