বাংলার প্রাণে প্রাণে সবুজের কোণে কোণে,
পুনরায় জ্বলুক ইসলামের জ্যোতি।
তাওহীদ-রিসালাতে এক হোক উম্মাত,
ঘুঁচে যাক আঁধারের অমানিশা কালো রাত।
আল্লাহর সে বিধান খেলাফত যার নাম,
বয়ে আনে ইনছাফ, জান্নাতী পয়গাম।
বিভেদ-প্রাচীর ভেঙে, মুমিন-মুসলিম সবে,
সাম্যের ছায়াতলে মিলাও হাতে হাত।
আসুক অহি-র নূর হোক অমানিশা দূর,
জীবন-পাথেয় হোক সুন্নাহর কোহিনূর।
মানব রচিত তন্ত্র ও মন্ত্র যত,
ছিন্ন করে আনো অহি-র আবে হায়াত।
জাগো বাংলাদেশ! শোন মিনারের ডাক,
ফজর হয়েছে হেথা হাতে নাও মিসওয়াক,
ওযূর পানিতে ধোও কুফরের তন্ত্র
ঐ দেখ দূর থেকে হাঁকছে খিলাফত।
-মাহফূয আলম, বড়গাছী,
পবা, রাজশাহী।