জেগেছে যখন মুক্তমাখা ক’টি প্রাণ,
কণ্ঠ যখন ছুঁয়েছে আল-কুরআন,
প্রত্যুষে তখন ফুটেনি ভোরের আলো,
প্রভুর আসমানে লাগে ভিষণ ভালো!
পবিত্র নির্মল কলুষতাহীন বক্ষে
আল্লাহর পূত বাণী ধারণের লক্ষ্যে,
অবসর কাটিয়েছে যে জন শৈশবে
পথ তার প্রস্ত্তত নিত্য নব বৈভবে।
যে বান্দা-বান্দী মধুর বিভ্রমে
খাটে রাত্রি দিন এক করা পরিশ্রমে...
সাড়ে তিন হাযার আয়াতের এ স্পর্শে
সত্বর হাসবে সে ফেরদৌসের হর্ষে!
একটি জান্নাতী মুকুটের পূণ্য লোভে,
মোদের হিফয আজ শুরু হোক তবে।
-মুবাশশির, নওদাপাড়া, রাজশাহী।