ক্যান্সার চিকিৎসার বড় রকমের সাফল্য পেয়েছেন কিউবার বিজ্ঞানীগণ। তাদের দাবী, কষ্টকর কেমোথেরাপি কিংবা রেডিয়েশন পদ্ধতি নয়, একটিমাত্র টিকাতেই মরণব্যাধি ক্যান্সার নির্মূল করা সম্ভব। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের মতো মরণব্যাধির ওষুধ আবিষ্কার করতে সারা বিশ্বে নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিন্তু এই রোগের হাত থেকে মুক্তি পাওয়ার কোন সহজ পদ্ধতি আবিষ্কার করতে রীতিমত হিমশিম খেতে হয়েছে তাঁদের। এবার সেই কাজটিই করে দেখালেন কিউবার কয়েকজন বিজ্ঞানী। ইতিমধ্যেই তাঁদের আবিষ্কৃত ঐ টিকা চার হাযার মানুষের ওপর প্রয়োগ করা হয়েছে এবং তাঁরা ক্যান্সারকে হার মানিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বলে দাবী বিজ্ঞানীদের। মূলত ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার এই টিকা প্রয়োগে দ্রুত সেরে উঠবে। ক্যান্সারের একেবারে প্রথম ধাপে এই টিকা বিশেষ ভূমিকা পালন করে থাকে। কিউবায় আবিষ্কৃত হওয়ায় এই টিকা সে দেশের মানুষদের বিনামূল্যে দেওয়া হচ্ছে। কিউবার মেডিক্যাল সার্ভিসেস-এ যেকেউ যোগাযোগ করতে পারবে এর জন্য। এছাড়া প্যারাগুয়ে ও কলম্বিয়াতেও এই টিকা পাওয়া যাচ্ছে।

[আল্লাহ তাঁর বাছাই করা বান্দাদের মাধ্যমে অন্য বান্দাদের কল্যাণ করে থাকেন, অত্র আবিষ্কারটি তার অন্যতম প্রমাণ। টিকাটি দ্রুত আমাদের দেশে আমদানী করা হৌক সরকার ও ব্যবসায়ী মহলের প্রতি আমাদের জোর আবেদন রইল’ (স.স.)]






বিজ্ঞান ও বিস্ময়
হৃদরোগ ঠেকানোর ঔষধ আবিষ্কার : হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২০ শতাংশ কমে যাবে
রোবট দিয়ে ঘরে ঘরে পণ্য ডেলিভারী করবে জাপান
ব্যাপক ক্ষমতাসম্পন্ন চোখ ‘বায়োনিক আই’ তৈরীর পথে হংকংয়ের গবেষকেরা
এবার বিয়ার দিয়েই চলবে গাড়ি
বাংলাদেশের নতুন আবিষ্কার ‘আইভিপি’ : একটি গাভী বছরে দু’টি বাছুর জন্ম দেবে!
তৈরি হ’ল বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সফটওয়্যার প্রকৌশলী
মোটর মেকানিক থেকে দেশ সেরা আবিষ্কারক
জিন থেরাপির মাধ্যমে শ্রবণশক্তি ফিরে পাওয়ার কৌশল আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা
প্রাণীর চেয়ে দ্বিগুণ গতিতে বিলুপ্ত হচ্ছে উদ্ভিদ প্রজাতি
নাসার মঙ্গল অভিযানের আরেক ধাপ প্রস্ত্ততি সম্পন্ন!
ওষুধ ছাড়াই মশা মারার নতুন পদ্ধতি আবিষ্কার
আরও
আরও
.