উত্তর : কুরবানীর পশু যবহ করার পূর্বে কয়েকটি কাজ করা যরূরী। যেমন- (১) ছুরি ভালোভাবে ধার দেওয়া এবং দ্রুত যবহের কাজ সমাধা করা। যেন পশুর কষ্ট কম হয় (মুসলিম হা/১৯৫৫; মিশকাত হা/৪০৭৩)। (২) গরু বা ছাগলের মাথা দক্ষিণ দিকে রেখে বাম কাতে ফেলে ক্বিবলামুখী হয়ে ‘যবহ’ করবে (মুছান্নাফ আব্দুর রাযযাক হা/৮৫৮৫; আলবানী, মানাসিকুল হাজ্জ, সনদ ছহীহ)। (৩) যবহের সময় দো‘আ পাঠ করা, যেমন- (ক) বিসমিল্লা-হি আল্ল-হু আকবার (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৪৫৩) (খ) কুরবানীর পশু যবহ করার সময় বলবে, বিসমিল্লা-হি আল্ল-হুম্মা রাববানা তাক্বাববাল হাযা মিন্নী ওয়া মিন আহলে বায়তী(মুসলিম হা/১৯৬৭)। এক্ষণে পশু যবেহ করার সুন্নাতী তরীকা হ’ল- উট দাঁড়ানো অবস্থায় এর হুলকূম বা কণ্ঠনালীর গোড়ায় ছুরিকাঘাতের মাধ্যমে রক্ত প্রবাহিত করে নহর করা (সুবুলুস সালাম, ৪/১৭৭ পৃঃ; মির‘আত ২/৩৫১; ঐ, ৫/৭৫ পৃঃ)

প্রশ্নকারী : আব্দুর রঊফ, ময়মনসিংহ।








বিষয়সমূহ: কুরবানী
প্রশ্ন (২০/২০) : স্বামী কর্তৃক স্ত্রীর জীবিকা নির্বাহের খরচ বহন না করলে স্ত্রীর জন্য স্বামীর বিছানা থেকে পৃথক থাকার সিদ্ধান্ত গ্রহণে কোন বাধা আছে কি? - -ফাতেমা জাহান, কাদাকাটি, সাতক্ষীরা।
প্রশ্ন (২৮/২৮) : রাসূল (ছাঃ) জিন জাতির মাঝে দ্বীন প্রচার করেছিলেন কি? - -মানিক হোসাইন, দিনাজপুর।
প্রশ্ন (২/২০২) : ভাইরাসে আক্রান্ত এমন পশু যার মালিক জানে যে তার পশুটি মারা যেতে পারে এমন পশু অন্যের নিকট বিক্রি করার বিধান কি?
প্রশ্ন (২/২) : জনৈক ব্যবসায়ী কিছু টাকা জমা রাখে বিপদের সময়ে কাজে লাগানোর জন্য। কোন লোকের প্রয়োজনে তা কর্য দেয়া হয়। সে সময় মত টাকা ফেরত দিতে না পারায় কর্যদাতা ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে গ্রহীতা কিছু টাকা বেশী দিতে চায়। এটা নেয়া যাবে কি?
প্রশ্ন (১৭/৩৭৭) : বাসে বা ট্রেনে ভ্রমণকালে কারো স্বপ্নদোষ হ’লে সফর অবস্থায় তায়াম্মুম করে ছালাত আদায় করতে পারবে কি?
প্রশ্ন (৬/৪০৬) : মসজিদের দ্বিতীয় তলায় ইমাম বা মুওয়াযযিন সপরিবারে বসবাস করতে পারবে কি?
প্রশ্ন (১৩/৪১৩) : জনৈক মুফতী একটি সমাবেশে কবরের আযাবের রেকর্ডকৃত ক্রন্দনধ্বনি শুনিয়েছেন। এক্ষণে কবরের আযাব শ্রবণ করা মানুষের পক্ষে সম্ভব কী? - -সাইফুল ইসলাম, পাহাড়তলী, চট্টগ্রাম।
প্রশ্ন (১৬/১৩৬) : জন্মনিয়ন্ত্রণের উদ্দেশ্যে অস্ত্রোপচার করানো ব্যক্তির ইমামতিতে ছালাত আদায় হবে কি?
প্রশ্ন (২০/৪৬০) : যাকাতের টাকা ইসলাম প্রচারের কাজে ব্যয় করা যাবে কি? যেমন ইসলামিক সিডি, বই, ক্যাসেট ইত্যাদি কিনে বিতরণ করা হয়।
প্রশ্ন (৩৮/১১৮) : হিন্দু বা খৃষ্টান কোন বন্ধু অভিবাদন বিনিময়ের পর যদি মুছাফাহা বা কোলাকুলির জন্য এগিয়ে আসে, সেক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (২৬/৩৪৬) : জনৈক বিশিষ্ট আলেম বলেন যে, সরকারী আবহাওয়া দফতরের সময়সূচীতে সূর্যাস্তের যে সময় দেওয়া হয়, বিগ ব্যাং থিওরী ও গ্যালাক্সির আবর্তন রীতি মোতাবেক সূর্য আরো ২/৩ মিনিট পরে অস্ত যায়। সুতরাং উক্ত সময়সূচীর ২/৩ মিনিট পরে ইফতার করার হানাফী আলেমদের সিদ্ধান্তই সঠিক। উক্ত দাবীর সত্যতা সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (১০/১০): বিতর ছালাতের পরে ‘সুবহানাল মালিকিল কুদ্দূস’ বলা যাবে কি?
আরও
আরও
.