উত্তর : রাসূল (ছাঃ)-এর বাণী- ‘যে ব্যক্তির ঘরে এসব (চাষাবাদের যন্ত্রপাতি) প্রবেশ করে আল্লাহ সেখানে লাঞ্ছনাও প্রবেশ করান’ (বুখারী হা/২৩২১), এর দ্বারা সেই ব্যক্তিকে বুঝানো হয়েছে যে ব্যক্তি জিহাদ ত্যাগ করে শুধুমাত্র কৃষিকর্মকেই বেছে নিয়েছে। যেমন- রাসূল (ছাঃ) বলেছেন, ‘যখন  তোমরা টাকা-পয়সা অাঁকড়ে ধরবে, ঈনা পদ্ধতিতে বেচাকেনা করবে, গরুর লেজ ধরবে (অর্থাৎ শরী‘আতের হুকুম-আহকাম অনুসরণ না করে, দুনিয়াবী বিষয়ে অধিক গুরুত্ব প্রদান করবে), চাষাবাদেই সন্তুষ্ট থাকবে এবং আল্লাহর পথে জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। যতক্ষণ তোমরা দ্বীনের দিকে ফিরে আসবে, ততক্ষণ না তোমাদের উপর থেকে লাঞ্ছনা উঠিয়ে নেবেন না’ (আবুদাউদ হা/৩৪৬২; সিলসিলা ছহীহাহ হা/১১, ছহীহুল জামে‘ হা/৬৭৭)। পক্ষান্তরে গাছ লাগানো এবং চাষাবাদ করার মত ভালো কাজের প্রতি হাদীছে উৎসাহিত করা হয়েছে (বুখারী হা/২৩২০, মুসলিম হা/৩৮৯৫, মিশকাত হা/১৯০০)।






প্রশ্ন (৯/২৮৯) :মানুষের উপর তার নামের প্রভাব পড়ে কি?
প্রশ্ন (১৮/২১৮) : মুযারাবা পদ্ধতিতে আমার বন্ধুর সাথে আমি ব্যবসা করি। অর্থাৎ আমার অর্থায়ন এবং তার ব্যবসা। উক্ত অর্থ কেনা-বেচার মধ্যে চলমান থাকায় দোকানে সারা বছর যে ব্যবসায়িক পণ্যে স্থিত থাকে, তার গড় মূল্য হিসাব করে সে যাকাত পরিশোধ করে। এটা সঠিক হচ্ছে কি? - -আব্দুল আহাদতানোর, রাজশাহী।
প্রশ্ন (১১/৩৭১) : মাসিক অবস্থায় সহবাসের মাধ্যমে আমি গর্ভবতী হয়েছি। স্বামী বলছেন, এ অবস্থায় সহবাসে গর্ভধারণ করলে তৃতীয় লিঙ্গের বাচ্চা হয়। তাই গর্ভপাত করতে হবে। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১১/৪১১) : হজ্জ বা ওমরাহ পালনের ক্ষেত্রে মাথা ন্যাড়া করা বা ছাটার ক্ষেত্রে শরী‘আতের বিধান কি?
প্রশ্ন (১৭/২৫৭) : মুখ দিয়ে বাদ্যযন্ত্রের বাজনা (বিট বক্স) বাজানো জায়েয হবে কি?
প্রশ্ন (২১/৩৪১) : জনৈক বক্তা বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, আবূবকর ও ওমর (রাঃ) আমার জন্য মূসা ও হারূন (আঃ)-এর ন্যায়। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১/৪০১) : সন্তানরা বিভিন্ন শহরে থাকে এবং ঈদের সময় পিতা-মাতার বাড়িতে বেড়াতে আসে। এমতবস্থায় ঈদুল আযহার সময় পিতা যদি সবার পক্ষ থেকে কুরবানী দেন, সেটাই কি যথেষ্ট হবে, নাকি প্রত্যেক সন্তানকে আলাদাভাবে কুরবানী দিতে হবে?
প্রশ্ন (২/২) : প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে উভয় স্বামী যদি জান্নাতী হয়, তাহ’লে আমি কোন স্বামীকে পাব?
প্রশ্ন (১৯/৪৫৯) : স্বামী-সন্তানহীন বিধবা নারী সক্ষম হলে তার জন্য কুরবানী করা কর্তব্য হবে কি? - -জাহিদ হাসান রাজিব , রাজশাহী।
প্রশ্ন (৫/২০৫) : আল্লাহর সত্তা ও আল্লাহর চেহারা বলতে কি বুঝায়? এগুলো কি সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নয়?
প্রশ্ন (২৬/৩৮৬) : হজ্জ ফরয হয়েছে। কিন্তু শারীরিকভাবে অসুস্থ। এক্ষণে কাউকে দিয়ে বদলী হজ্জ করানো আবশ্যক কি? অথবা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ্জ পালনের পূর্বেই পিতা মারা গেছেন। অছিয়ত করে যাননি। এক্ষণে সন্তানদের জন্য বদলী হজ্জ করা আবশ্যক কি? - -মাহমূদুল হাসান, উপশহর, রাজশাহী।
প্রশ্ন (২৯/৪৬৯) : আলুর যাকাত আছে কি? শষ্যের বদলে আলু বা সবজি চাষ করে কেউ লাখ লাখ টাকা উপার্জন করছে। কিন্তু তার ওশর দিতে হচ্ছে না। কোন দান-ছাদাক্বাও করছে না। এটা সঠিক হচ্ছে কি?
আরও
আরও
.