উত্তর : ইস্তিগফারের জন্য ছালাত ব্যতীত কেবল সিজদার বিধান হাদীছে বর্ণিত হয়নি (নববী, আল-মাজমূ‘ ৩/৫৬৫; ইবনু তায়মিয়া, মাজমূ‘উল ফাতাওয়া ২৩/৯৪)। সুতরাং কেউ পাপ করলে দু’রাক‘আত ছালাত অর্থাৎ ‘ছালাতুত তওবাহ’ আদায় করে ক্ষমা প্রার্থনা করবে। অর্থাৎ সিজদায় গিয়ে বা শেষ বৈঠকে ‘আস্তাগফিরুল্লাহ ওয়া আতূবু ইলায়হে’ বলবে। রাসূল (ছাঃ) বলেন, কোন লোক যদি গুনাহ করার পর ওযূ করে দু’রাক‘আত ছালাত আদায় করে। অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দেন। তারপর তিনি এ আয়াত পড়েন- ‘যারা কখনো কোন অশ্লীল কাজ করলে কিংবা নিজের উপর কোন যুলুম করলে আল্লাহকে স্মরণ করে; অতঃপর স্বীয় পাপসমূহের জন্য ক্ষমা প্রার্থনা করে... (আলে ইমরান ৩/১৩৫; আবুদাঊদ হা/১৫২১; মিশকাত হা/১৩২৪)। তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি উত্তমরূপে ওযূ করে দু’রাক‘আত ছালাত আদায় করে এবং সেখানে একাগ্রতার সাথে আল্লাহকে স্মরণ করে তাঁর নিকটে ক্ষমা প্রার্থনা করে। তবে আল্লাহ তাকে ক্ষমা করেন’ (আহমাদ হা/২৭৫৮৬, ছহীহাহ হা/৩৩৯৮)। তবে সহো সিজদা, শুকরিয়ার সিজদা ও তেলাওয়াতের সিজদা ছালাত ব্যতীতও করা যায়। উল্লেখ্য যে, কেবল ছালাত আদায় নয়, বরং যে পাপ থেকে সে তওবা করেছে, সেই পাপের পুনরাবৃত্তি না করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ থাকবে।

প্রশ্নকারী : নাজমুল ইসলাম, পশ্চিমবঙ্গ, ভারত।







প্রশ্ন (১৬/২১৬) : পানি, চা-কফি গরম হ’লে ঠান্ডা করার জন্য ফুঁক দেয়ার ব্যাপারে শারঈ কোন নিষেধাজ্ঞা আছে কি?
প্রশ্ন (৪/২০৪) : মুমিন কি সৎকর্মের মাধ্যমে ক্বিয়ামতের দিন নবী-রাসূলগণের মর্যাদায় পৌঁছতে পারবে যেমন কুরআন ও বিভিন্ন হাদীছে দেখা যায়? - -আহমাদ রেযা, বর্ণালী, রাজশাহী।
প্রশ্ন (৩৩/২৩৩) : ঈদের দিন আক্বীক্বা করার বিধান কি?
প্রশ্ন (৩৮/২৩৮) : ফজর ছালাতের সুন্নাত আদায় না করে জামা‘আতে শরীক হওয়া যাবে কি? জনৈক ব্যক্তি বলেছেন সুন্নাত আদায় করে জামা‘আতে শরীক হ’তে হবে। অন্যথা সূর্যোদয়ের পরে সুন্নাত পড়তে হবে। এ বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৩৫/৪৭৫) : ‘জিহাদ’ বলতে কি শুধুমাত্র সশস্ত্র যুদ্ধ বুঝায় নাকি এর ব্যাপক অর্থ রয়েছে? হাদীছে জিহাদ ও শাহাদতের যে মর্যাদা বর্ণিত হয়েছে সেগুলো কেবল সশস্ত্র জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য কি?
প্রশ্ন (২৫/৪২৫) : ওশরের ধান থেকে ইমাম-মুওয়াযযিনকে কিছু দেওয়া যাবে কি?
প্রশ্ন (২৯/৬৯) : মসজিদে বহুমূল্যের টাইলস্ সহ নানা বিলাসবহুল জিনিস ব্যবহারে প্রচুর ব্যয় করা বর্তমান সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এ ব্যাপারে শারঈ কোন নিষেধাজ্ঞা আছে কি?
প্রশ্ন (৩৬/৭৬): অমুসলিমদের বানানো মিষ্টি, মুড়ি ইত্যাদি খাওয়া বা তা দিয়ে ইফতার করা যাবে কি? এছাড়া তাদের রান্না খেতে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১/৪৪১) : ফরয ছালাতের পর পরই কিছু মুছল্লীকে দেখা যায় মাথায় হাত বুলিয়ে কি যেন বলে। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১১/৪১১) : প্রত্যেক ওযূ শেষে লজ্জাস্থানে পানি ছিটানো নারী-পুরুষ সকলের জন্য যরূরী কি? - নাম প্রকাশে অনিচ্ছুক, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৬/১৪৬) : প্রয়োজন বোধে ঔষধ খেয়ে মাসিক বন্ধ রাখা জায়েয হবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (১১/৩৭১) : আমি পরিবহন সেক্টরে কাজ করি। আমার অধিকাংশ ছালাত সফর অবস্থায় হয়ে থাকে। সারাজীবন এভাবেই কি আমি ক্বছর ছালাত আদায় করতে পারব?
আরও
আরও
.