উত্তর : হিন্দুদের মন্দিরে যাওয়া জায়েয নয়, কাফেরদের ইবাদত অনুষ্ঠান পরিদর্শন করা বৈধ নয়, তাদের ধর্মীয় আচারে উপস্থিত থাকা বৈধ নয় এবং তাদের উৎসবে অংশগ্রহণ করাও বৈধ নয়। কারণ এগুলো কাফেরদের ধর্মীয় কাজের অন্তর্ভুক্ত। আর তাদের সাথে এতে সাদৃশ্য করা হারাম। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে (আবুদাউদ হা/৪০৩১; ছহীহুল জামে‘ হা/৬১৪৯)। আর মন্দিরে গেলে তাদের উপাসনালয়ের মর্যাদা বৃদ্ধি পায়, তাদের ইবাদতে সম্মতি প্রকাশ করা হয় এবং তাদের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করা হয়। আর এসব কিছু নিষিদ্ধ; বরং এগুলো মানুষকে নানা বিপদ ও আল্লাহর গযবের সম্মুখীন করে। ওমর (রাঃ) বলেন, আল্লাহর শত্রু ইহূদী ও খ্রিস্টানদের উৎসবের দিনে এবং সমবেত হওয়ার সময় তাতে গমন থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই তাদের উপর আল্লাহর গযব নাযিল হয়, আর আমি আশঙ্কা করি তা তোমাদেরকেও পাকড়াও করবে (বায়হাক্বী, হা/১৮৮৬২; শু‘আবুল ঈমান হা/৮৯৪০)। হযরত আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আছ (রাঃ) বলেন, ‘যে ব্যক্তি অনারবদের দেশে (অমুসলিম ভূমিতে) বসবাস করবে, তাদের নওরোয ও মেহেরজান (ধর্মীয়) উৎসব পালন করবে এবং তাদের সাদৃশ্য অবলম্বন করবে। আর এ অবস্থায় যদি তাদের মৃত্যু হয় তাহ’লে ক্বিয়ামতের দিন তাকে তাদের সাথেই পুনরুত্থান করা হবে (বায়হাক্বী, হা/১৮৮৬৪; দাওলাবী, আল কুনা ওয়াল আসমা হা/১৮৪৩)। অবশ্য রাষ্ট্রীয় কোন দায়িত্বে থাকলে এবং সে দায়িত্ব পালনে নির্দেশনা থাকলে তা পালন করা যাবে। তবে দাওয়াতের উদ্দেশ্য হৃদয়ে রেখে সেখানে দায়িত্ব পালন করবে। তাদেরকে শিরক থেকে মুক্তির দাওয়াত দিতে হবে।

প্রশ্নকারী : আব্দুল্লাহ রাতিব, মান্দা, নওগাঁ।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৫/৫) : পৃথিবীতে সবসময়ই কোন না কোন স্থানে রাতের তৃতীয় প্রহর থাকে। ছহীহ হাদীছ অনুযায়ী আল্লাহ এ সময় দুনিয়ার আসমানে নামেন। এক্ষণে তিনি কি তাহ’লে সর্বদাই নিম্ন আকাশে থাকেন?
প্রশ্ন (২৬/২৬) : ঈদুল আযহার দিন ছিয়াম পালনে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২১/১০১) : প্রচলিত আছে যে, ১৯২৯ সালে জাবির বিন আব্দুল্লাহ এবং হুযায়ফা ইবনুল ইয়ামান (রাঃ) ইরাকের তৎকালীন বাদশাহ ফয়ছালকে স্বপ্নযোগে তাদের লাশ স্থানান্তরের নির্দেশ দেন। অতঃপর সারা বিশ্বের লাখো মানুষের উপস্থিতিতে তাদের অবিকৃত লাশ স্থানান্তর করা হয়। এ ঘটনার সত্যতা জানতে চাই। - -কাওছার আলম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (৩০/৭০) : বিবাহের পরিকল্পনায় দীর্ঘদিন যাবৎ ছেলে-মেয়ের মধ্যে সবরকম সম্পর্ক হওয়ার এক পর্যায়ে হারাম সম্পর্ক রাখবে না বলে ছেলে মেয়ের সাথে সম্পর্ক ত্যাগ করেছে। এক্ষণে ঐ মেয়েটির করণীয় কি? সেকি ওয়াদাভঙ্গের অপরাধে উক্ত ছেলেকে বিবাহ করতে বাধ্য করতে পারবে?
প্রশ্ন (৩৪/২৩৪) : বাধ্যগত অবস্থায় খোলা স্থানে ওযূর ক্ষেত্রে নারীদের পা মোযা ও হিজাব মাসাহ করার বিধান কি?
প্রশ্ন (১১/৩৭১) : কোন নারী বা পুরুষ কর্তৃক একে অপরকে সরাসরি বিবাহের প্রস্তাব দেওয়া শরী‘আতসম্মত কি? - আজমাল হোসাইন, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (৪০/৪৪০) : শিশুকালে পিতা-মাতার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ায় আমি মামার বাড়িতে মানুষ হই। পিতা কখনো আমার কোন দায়িত্ব পালন করেননি। আর আমার সাথে কথা বলতে চাইলেও আমি কখনো বলিনি। এতে আমার কোন গোনাহ হবে কি? তিনি আমার ব্যাপারে কোন দায়িত্ব পালন না করায় তার প্রতি আমার কোন দায়িত্ব আছে কি? - -বদরুদ্দোজা শেখঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (২৯/৬৯) : ক্যাঙ্গারুর গোশত খাওয়া হালাল হবে কি? - -শামসুল আলম, কক্সবাজার।
প্রশ্ন (৩০/৪৩০) : নারীদের জন্য হাই হিল জুতা পরার বিধান কি?
প্রশ্ন (৩৭/১১৭) : ঢাকা শহরের বিভিন্ন মসজিদে লেখা আছে, মসজিদে যে ব্যক্তি দুনিয়াবী কথাবার্তা বলবে আল্লাহ তা‘আলা তার ৪০ বছরের আমল নষ্ট করে দিবেন। উক্ত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩৩/৩১৩) : আমি আমার স্ত্রীকে পড়াশুনা করাতে চাই না এবং চাকরিও করাতে চাই না। কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি পড়াতে চায়। আমি প্রতিষ্ঠিত না হওয়ায় জোর করে কিছু বলতেও পারি না সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে। এক্ষণে আমার অনুমতি ছাড়াই যদি স্ত্রী পর্দার মধ্যে থেকে পড়াশুনা করে এবং চাকুরী করে, সেক্ষেত্রে আমি দাইউছ হিসাবে গোনাহগার হব কি?
প্রশ্ন (২৮/২২৮) : তিন ভাই, তিন যমজ বোনকে বিবাহ করেছে এবং মেয়ের বাড়িতেই বাসর সম্পন্ন হয়েছে। কিন্তু সকালে উঠে দেখা যায় ভুলবশত কোন এক কারণে বউ বদল হয়েছে। এমতাবস্থায় করণীয় কী?
আরও
আরও
.