২৬শে এপ্রিল শনিবার শাহজাহানপুর, বগুড়া : অদ্য বিকাল ৩-টায় যেলার শাহজাহানপুর থানাধীন বৃ-কুষ্টিয়া দারুলহাদীছ সালাফিইয়াহ তাহফীযুল কুরআন মাদ্রাসা ও ইয়াতীমখানার বালিকা শাখার নতুন ভবন উদ্বোধন করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত ও অত্র মাদ্রাসার সভাপতি প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। এ সময়ে তিনি মহিলাদের দ্বীনী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং মহিলাদেরকে দ্বীনী শিক্ষার প্রতি এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, কেন্দ্রীয় শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার সেক্রেটারী মাওলানা দুররুল হুদা ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুন নূর। অন্যান্যদের মধ্যে আলোচনা পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাফেয মুখলেছুর রহমান, অত্র মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ দিলবর রহমান, সেক্রেটারী অধ্যাপক মাহতাবুদ্দীন, উপযেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি মুহাম্মাদ আল-আমীন, সরকারী কমরুদ্দীন ইসলামিয়া ডিগ্রী কলেজের প্রিন্সিপাল শফীকুত তারীক, বগুড়া আইডিয়াল হেরিটেজ একাডেমীর শিক্ষক মুহাম্মাদ আছিফ রেযা ও মাওলানা রেযাউল করীম সালাফী প্রমুখ।






যুবসংঘ (যেলা কর্মপরিষদ প্রশিক্ষণ-২য় পর্ব)
আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দ্বীন হ’ল ইসলাম (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’,যেলা সম্মেলন : সাতক্ষীরা) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল সমূহ - আমীরে জামাআত
আল-‘আওন
রাঙামাটির লংগদুতে দাওয়াতী সফর
আমীরে জামা‘আতের ১ম দিনের ভাষণ (৩৬তম বার্ষিক, তাবলীগী ইজতেমা ২০২৬)
যেলা সম্মেলন : নওগাঁ ২০১৯ (ঈমানদার মানুষ ব্যতীত শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়)
মারকায সংবাদ (নাহু ও ছরফ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী)
প্রশিক্ষণ; সুধী সমাবেশ ও মাসিক ইজতেমা; তা‘লীমী বৈঠক; কেন্দ্রীয় দাঈর সফর
তাবলীগী সভা
আল-হেরা শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটি গঠন
সার্বিক জীবনে অহি-র বিধানের অনুসরণ করুন! (যেলা সম্মেলন : লালমণিরহাট ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.