উত্তর : জামা‘আতে ছালাত আদায়কালে মুছল্লীদের পরস্পরে পায়ে পা মিলানো একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। আনাস (রাঃ) বলেন, ‘আমাদের মধ্য থেকে একজন একে অপরের কাঁধে কাঁধ ও পায়ে পা মিলিয়ে দিতেন। আজকের দিনে তোমরা এরূপ করতে গেলে, তোমাদের কেউ কেউ অবশ্যই খরতাপে উদভ্রান্ত খচ্চরের ন্যায় ছুটে পালাবে’ (বুখারী হা/৭২৫, মুছান্নাফ ইবনু আবী শায়বাহ, ছহীহাহ হা/৩১)। ছাহাবী নু‘মান বিন বাশীর (রাঃ) থেকেও অনুরূপ বর্ণিত হয়েছে (আবুদাঊদ হা/৬৬২)। অন্য হাদীছে পায়ে পা কিংবা টাখনুর সাথে টাখনু মিলিয়ে দাঁড়ানোর কথা এসেছে (বুখারী, ফাৎহুল বারী সহ ২/২৪৭, হা/৬৮৩)। এছাড়াও উক্ত মর্মে বহু হাদীছ রয়েছে। যার ভিত্তিতে ইমাম বুখারী (রহঃ) ‘ছালাতের কাতারে কাঁধে কাঁধ ও পায়ে পা মিলানো’ শিরোনামে অধ্যায় রচনা করেছেন। এখানে পা মিলানো অর্থ পায়ের সাথে পা এমনভাবে লাগিয়ে দেওয়া, যাতে দু’জনের মাঝে কোনরূপ ফাঁক না থাকে এবং কাতারও সোজা হয়।

ইবনু হাজার আসক্বালানী বলেন, নু‘মান বিন বাশীরের বর্ণনার শেষাংশে كَعْبَه بكَعْبِه ‘গোড়ালির সাথে গোড়ালী’ কথাটি এসেছে। এর দ্বারা পায়ের পার্শ্ব বুঝানো হয়েছে, পায়ের পিছন অংশ নয়, যেমন অনেকে ধারণা করেন’ (ফাৎহুল বারী ২/২৪৭ পৃঃ)। এখানে মুখ্য বিষয় হ’ল দু’টি- কাতার সোজা করা ও ফাঁক বন্ধ করা। অতএব পায়ের গোড়ালী সমান্তরাল রেখে পাশাপাশি মিলানোই উত্তম।

এক্ষণে ছালাতে পাশের কোন মুছল্লী পায়ের সাথে পা মিলাতে না চাইলে সে দায়ী থাকবে, সে সুন্নাত ত্যাগকারী হবে।

প্রশ্নকারী : রোহানুয্যামান, দেবিদ্বার, কুমিল্লা।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২২/২২) : জনৈক আলেম বলেন, সব হাদীছই তো রাসূলের। তা আবার ছহীহ বা যঈফ হয় কিভাবে?
প্রশ্ন (২৭/৩৮৭) : ফাতেমা (রাঃ)-কে কি হত্যা করা হয়েছিল? নাকি তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন?
প্রশ্ন (৬/৪৪৬) : আমাদের এলাকায় অনেক মহিলা মাথা থেকে ঝরে পড়া অতিরিক্ত চুল বিক্রয় করে। এটি কি জায়েয হবে? - -মা‘ছূমা বেগম, পাটকেলঘাটা, সাতক্ষীরা।
প্রশ্ন (১৫/২১৫) : কুরআন-হাদীছে বংশীয় তিন কূলের কোন ফযীলত বর্ণনা করা হয়েছে কি?
প্রশ্ন (৮/৮) : তিন ভাই তাদের স্ত্রী-সন্তান সহ একত্রে বসবাস করে। প্রত্যেকের উপার্জন পৃথক। তবে একসাথেই রান্না-বান্না হয়। এক্ষণে যৌথ পরিবারে থাকার কারণে একটি কুরবানীই কি যথেষ্ট হবে? এক্ষেত্রে কুরবানী করার সময় কোন ভাইয়ের নাম বলবে? - -আব্দুল কাইয়ূম, সপুরা, রাজশাহী।
প্রশ্ন (২০/২০): আমার পিতা ও চাচারা তিন ভাই। আমার পিতা ২ ছেলে ৫ মেয়ে, ছোট চাচা ১ মেয়ে এবং সর্বশেষ আমার বড় চাচা ১ মেয়ে রেখে মারা গেছেন। এক্ষণে বড় চাচার সম্পত্তিতে আমরা কোন অংশ পাব কি? পেলে তা ভাতিজা ও ভাতিজীদের মাঝে কিভাবে বণ্টিত হবে?
প্রশ্ন (৩৯/৩১৯) : হায়েয শেষ হওয়ার পর ফরয গোসলের পূর্বে কি সহবাস করা জায়েয?
প্রশ্ন (৩০/৪৭০) : ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) কি হাম্বলী মাযহাবের অনুসারী ছিলেন? তিনি কি ইমাম আহমাদের তাক্বলীদ করতেন?
প্রশ্ন (১৩/৩৭৩) : জনৈক ব্যক্তি হজ্জের টাকা জমা দিয়েছেন। কিন্তু হজ্জ পালনের পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছেন। ওয়ারিছগণের কেউ কেউ গরীব হওয়ায় বদলী হজ্জ কাউকে দিয়ে না করিয়ে উক্ত টাকা তুলে ভাগ করে নিতে চায়। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৯/১৬৯) : টয়লেটের প্রয়োজনীয়তা আছে। কিন্তু ছালাত শুরু হয়ে গেছে। এমতাবস্থায় কোনটিকে অগ্রাধিকার যরূরী হবে? - -আল-মামূন, সাভার, ঢাকা।
প্রশ্ন (৮/৮) : ফরয ও নফল ছালাত শেষে একাকী নিয়মিতভাবে হাত তুলে দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (২৯/৩৮৯) : স্ত্রীর পরিবার বা তার আত্মীয়-স্বজনের প্রতি স্বামীর কি দায়িত্ব রয়েছে?
আরও
আরও
.