১. আরবীতে ‘তাহরীক’ অর্থ আন্দোলন। ‘আত-তাহরীক’ অর্থ বিশেষ আন্দোলন। ইংরেজীতে যাকে বলা যাবে The Movement অথবা That very Movement. অতএব ‘আত-তাহরীক’ বিশেষ একটি আন্দোলনের লক্ষ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সে আন্দোলন পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক জীবন গড়ার আন্দোলন। সে আন্দোলন আল্লাহ প্রেরিত সর্বশেষ অহি ভিত্তিক সমাজ গড়ার আন্দোলন। সে আন্দোলন বিশ্ব মানবতার প্রকৃত মুক্তি আন্দোলন।

যে মানুষ নিজের জ্ঞানকে অহি-র জ্ঞানের সামনে বিনা দ্বিধায় সমর্পণ করে দিবে। যে মানুষ পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নির্দেশকে সানন্দে মাথা পেতে নিবে। দুনিয়ার চাইতে আখেরাতকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিবে- ‘আত-তাহরীক’ তাদেরই মুখপত্র হবে।

আত-তাহরীক-এর যাত্রা শুরুতে বিশ্বপ্রভু আল্লাহর নিকটে আমাদের একান্ত প্রার্থনা তিনি যেন এর যাত্রাপথকে নিরাপদ রাখেন, তাঁর বান্দাদের অন্তরকে এর দিকে রুজূ করে দেন এবং কল্যাণময় সমাজ গড়ার প্রকৃত লক্ষ্য হাছিলের পথে তাওফীক দান করেন। আমীন!

দীর্ঘ দিনের সোনালী স্বপ্ন বাস্তবায়নের রক্তিম প্রভাতে আমরা আমাদের সকল গ্রাহক, অনুগ্রাহক, লেখক-লেখিকা, পাঠক-পাঠিকা ও শুভাকাংখী ভাই-বোনকে আন্তরিক সালাম ও মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হৌন- আমীন!






স্বাধীনতা দর্শন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হে সন্ত্রাসী! আল্লাহকে ভয় কর - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বিব্রত সরকার বিব্রত দেশবাসী - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হে মানুষ! ফিরে চলো তোমার প্রভুর পানে - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সালাফীবাদ নয় সালাফী পথ - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
কারা সংস্কারে আমাদের প্রস্তাব সমূহ - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
ক্বিয়ামতের গুজব ও বঙ্গবাজারে অগ্নিকান্ড - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বিরোধী নেত্রীর জনসভায় গ্রেনেড হামলা : দেশপ্রেমিকগণ সাবধান! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হাদীছ অস্বীকারের ফিৎনা - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
রাষ্ট্র দর্শন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
স্বাধীনতার মাসে অধীনতার কসরৎ - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
নদীর ভাঙ্গনে দেশের মানচিত্র বদলে যাচ্ছে - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.