উত্তর : সাদা স্রাব বের হওয়ার কারণে ওযূ ভঙ্গ হয়ে যাবে। যেমন কোন পুরুষের মযী বের হ’লে ওযূ ভঙ্গ হয়। ছালাতরত অবস্থায় সাদাস্রাব অনুভব করলে ছালাত ছেড়ে দিবে। অতঃপর লজ্জাস্থান ধৌত করে ওযূ করবে এবং পুনরায় ছালাত আদায় করবে। তবে এটি যদি কারো নিয়মিত ব্যাধি হয় এবং তা চলমান থাকে, তাহ’লে সে প্রত্যেক ছালাতের আগে ওযূ করবে এবং ছালাত আদায় করবে। আর ছালাতরত অবস্থায় বের হ’লে ঐ অবস্থাতেই ছালাত আদায় করবে’ (ইবনু তায়মিয়াহ, মাজমু‘ঊল ফাতাওয়া ২১/২২১; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১১/২১৪)। আর কাপড়ের যে স্থানে সাদা স্রাব লেগে যাবে সে স্থানও ধুয়ে নেওয়া ভালো। কারণ কোন কোন বিদ্বান সাদা স্রাবকে নাপাক বলেছেন (ইবনু কুদামাহ, মুগনী ২/৮৮; ওছায়মীন, আল-মাজমূ‘ ১/৪০৬)।

প্রশ্নকারী : ছালেহা, শাহ মখদূম, রাজশাহী।








প্রশ্ন (৭/১৬৭) : ছেলেদের ক্ষেত্রে কত বছর বয়স থেকে ছালাত ফরয হয়? ফরয হওয়ার আগে থেকেই কেউ ছালাত আদায় করলে তার নেকী হবে কি?
প্রশ্ন (৩১/২৭১) : ফজরের ছালাতের আযানের পর মসজিদ সংলগ্ন ঘুমন্ত মুছল্লীদের জামা‘আতে আসার জন্য ডাকা যাবে কি? - সুলতান আহমাদ সপুরা, রাজশাহী।
প্রশ্ন (৩৯/৩১৯) : তাহাজ্জুদের ছালাত ফজরের আযানের পর পড়া যাবে কি?
প্রশ্ন (৩৪/৩১৪) : নারীদের মসজিদে ছালাত আদায়ের চেয়ে নিজ গৃহে ছালাত আদায়ে ছওয়াব বেশী কি?
প্রশ্ন (৩৯/৩৫৯) : হাদীছে আছে যদি কেউ ফজরের ছালাত জামা‘আতে আদায় করার পর একই স্থানে বসে থেকে যিকির করতে থাকে এবং সূর্য উঠার পর ইশরাকের ছালাত আদায় করে তাহ’লে এক ওমরা এবং এক হজ্জের ছওয়াব পাওয়া যায়। কিন্তু ঘুমের কারণে জামা‘আত না পেলে বাসায় একাকী একই আমল করলে কি এই নেকী পাওয়া যাবে? - -মুহাম্মাদ মামূনুর রশীদ, পাহাড়তলী, চট্টগ্রাম।
প্রশ্ন (২১/৩০১) : জনৈক ব্যক্তি তার আত্মীয়-স্বজনের কথায় প্রতিজ্ঞা করে যে, তার ছেলে ও মেয়েকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানিয়েই ছাড়বে। এমন প্রতিজ্ঞা করা কি সমীচীন হবে?
প্রশ্ন (১২/১২) : আমাদের কারখানায় বিদেশী নারীদের নানা ডিজাইনের শরী‘আত বিরোধী পোষাক বানাতে হয়। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৮/৩৬৮) : রামাযান মাসে বা জুম‘আর দিনে মৃত্যুবরণ করলে এর বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (২০/৪২০) : রাসূল (ছাঃ) আল্লাহ তা‘আলাকে স্বপ্নে দেখেছেন। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৩৪/৩৪) : কারো মনের অজান্তে মুখ দিয়ে কুফরী বা শিরকী কথা বেরিয়ে গেলে সে কি কাফের বা মুশরিক হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (২৪/৬৪) : মসজিদের উপর ইয়াতীমখানা ও মাদরাসার জন্য ২য় তলা করা যাবে কি এবং সেখানে যাকাতের টাকা লাগানো যাবে কি-না জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৭/৫৭) : আমার স্ত্রী আদালতে খোলা‘ করে বিচ্ছিন্ন হয়ে যায়। খোলার পরে আমি দু’জন সাক্ষীর উপস্থিতিতে স্ত্রীকে রাজা‘আত করি। বিবাহ নবায়ন করা হয়নি। এই অবস্থায় আমার একটি কন্যা সন্তান হয়। এখন এই কন্যাটি কি জারজ হবে? কন্যাটি কার বলে গণ্য হবে?
আরও
আরও
.