উত্তর : যেকোন হালাল প্রাণীর প্রবহমান রক্ত ব্যতীত দেহের সকল অংশ খাওয়া হালাল (আত-তাজ ওয়াল ইকলীল ১/১২৪)। সেটি গোশত, চামড়া, হাড়, নাড়ি বা গিলা হ’তে পারে। আল্লাহ বলেন, ‘তুমি  বলে দাও, আমার নিকট যেসব বিধান অহি করা হয়েছে, সেখানে ভক্ষণকারীর জন্য আমি কোন খাদ্য হারাম পাইনি যা সে ভক্ষণ করে, কেবল মৃত প্রাণী, প্রবাহিত রক্ত ও শূকরের মাংস ব্যতীত’ (আন‘আম ৬/১৪৫)। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমাদের জন্য দু’টি রক্ত হালাল করা হয়েছে। তা হ’ল কলিজা ও প্লীহা’ (ইবনু মাজাহ হা/৩৩১৪; মিশকাত হা/৪২৩২; ছহীহাহ হা/১১১৮)। এক্ষণে ছাহাবীগণের এগুলো খাওয়া বা না খাওয়ার ব্যাপারে কোন বর্ণনা পাওয়া যায় না। তবে বর্ণনা না পাওয়াটা সেগুলোকে হারাম করে না। কারণ আল্লাহ তা‘আলা যবেহকৃত প্রাণীর প্রবাহিত রক্ত ব্যতীত সবগুলো হালাল ঘোষণা করেছেন (আন‘আম ৬/১৪৫)।

প্রশ্নকারী : আবু হানীফ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।







বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (১৪/৪৫৪) : বাজারে বিভিন্ন ধরনের এনার্জি ড্রিংক পাওয়া যায়, যা পান করলে শরীরে এনার্জি তৈরী হয়। ছালাতে মনোযোগ পাওয়া যায়। এগুলো বৈধ হবে কি?
প্রশ্ন (৮/১৬৮) : মুসলিম মাইয়েতের লাশ নিয়ে একাধিক স্থানে জানাযা করা যাবে কি-না?
প্রশ্ন (৩৫/২৩৫) : ছালাতে ক্বিরাআত পাঠের সময় মাখরাজ ও টানসমূহের দিকে খেয়াল করতে গিয়ে অর্থ বুঝা বা ভাবাবেগ ধরে রাখতে পারি না। এক্ষণে উভয়ের মাঝে কোনটির প্রতি অধিক লক্ষ্য রাখা যরূরী? - -আযহার আলী, নাটোর।
প্রশ্ন (২৮/২৮) : জনৈক নারীর ফোনে প্রবাসী ১ জনের সাথে বিবাহ হয়। কয়েক মাস পর তিনি দেশে এসে অনুষ্ঠানের মাধ্যমে স্ত্রীকে উঠিয়ে নেন। এক সপ্তাহ একত্রে থাকার পর স্ত্রীর ইচ্ছায় তাদের মধ্যে তালাক হয়ে যায়। তবে এর মধ্যে তাদের কোন শারীরিক সম্পর্ক হয়নি। এরপর এক সপ্তাহের মধ্যে পারিবারিকভাবে অন্যত্র তার বিবাহ হয়। এক্ষণে ইদ্দত পালন ব্যতীত এই বিবাহ জায়েয হয়েছে কি?
প্রশ্ন (১২/২৯২) : আমার বিয়েতে প্রথমে আমি রাযী ছিলাম না, তবে কঠোরভাবে বিরোধিতাও করিনি। এভাবে বিয়ের দুই বছর কেটে গেলেও আমি আমার স্ত্রীকে মেনে নিতে পারছি না এবং এতে আমি প্রচন্ডভাবে মানসিক অস্বস্তিতে আছি। এমতাবস্থায় মানসিক প্রশান্তি পেতে আমার করণীয় কি?
প্রশ্ন (১৯/১৯) : দোতলা মসজিদের নীচের তলা মার্কেট করা যায় কি?
প্রশ্ন (২৬/৪২৬) : আমি একটি গরু কুরবানীর জন্য রেখেছি। সেটি ২ বছর অতিক্রম করেছে এবং যথেষ্ট হৃষ্টপুষ্টও হয়েছে। কিন্তু এখনো দাঁত ওঠেনি। গরুটি কি কুরবানী করা যাবে? - -আলহাজ্জ আব্দুর রহমান, রাজপুর, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৪/৩৯৪) : বদলী হজ্জ মূলতঃ কাদের জন্য প্রযোজ্য? - -আবুল হাসান, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
প্রশ্ন (২৭/৩৮৭) : ছালাত আদায় করা অবস্থায় মোবাইল ফোন বেজে উঠলে করণীয় কী?
প্রশ্ন (১৬/৫৬) : ভালো বা মন্দ কোন কিছু দেখলে বা সংবাদ আসলে পঠিতব্য কোন দো‘আ আছে কি? - -জাহিদুল ইসলাম, ঈশ্বরদী।
প্রশ্ন (৬/৩৬৬) : দুই রাক‘আত বিশিষ্ট ছালাতে দ্বিতীয় রাক‘আতে উঠার সময় এবং চার রাক‘আত বিশিষ্ট ছালাতের দ্বিতীয় ও চতুর্থ রাক‘আতে উঠার সময় সিজদা থেকে সরাসরি উঠতে হবে- না বসার পর উঠতে হবে? ছহীহ দলীলের ভিত্তিতে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩/২৪৩) : ‘ছায়েমের মুখের গন্ধ আল্লাহর নিকটে মিশকের খোশবুর চাইতে সুগন্ধিময়’-এর ব্যাখ্যা কি?
আরও
আরও
.