উত্তর : ইমাম আবূ হানীফা (রহঃ) চল্লিশ হাযার মাসআলা লিখেছেন এরূপ কথার কোন প্রমাণ পাওয়া যায় না। পাঁচটি কিতাবকে ইমাম আবূ হানীফা (রাঃ)-এর কিতাব হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। সেগুলো হচ্ছে (১) হাম্মাদ ইবনু আবী হানীফার বর্ণনায় ‘আল-ফিক্বহুল আকবার’ (২) আবূ মুতী‘ আল-বালখীর বর্ণনায় ‘আল-ফিক্বহুল আকবার’ (৩) আবূ মুক্বাতিল সমরকন্দীর বর্ণনায় ‘আল-আলেম ওয়াল মুতা‘আল্লিম’ (৪) রিসালাতুল ইমাম আবী হানীফা ইলা ওছমান আল-বাত্তী (৫) আবূ ইউসুফের বর্ণনায় ‘আল-অছিয়াহ্’। তবে ডঃ মুহাম্মাদ আল-খুমাইয়িস বলেছেন, বর্ণনার নিরিখে এবং মুহাদ্দিছগণের নীতিমালার ভিত্তিতে যাচাই বাছাই করলে সাব্যস্ত হয় না যে, ইমাম আবূ হানীফার স্বরচিত কোন গ্রন্থ আছে। কোন কোন হানাফী আলেম যেমন যুবায়দী এবং আবুল খায়ের হানাফী বলেছেন, এ কিতাবগুলো সরাসরি ইমাম আবূ হানীফার লিখিত নয়। বরং তিনি যা কিছু লিখিয়েছেন সেগুলো এবং তাঁর কথাগুলোকে তাঁর ছাত্ররা জমা করেছেন (আলোচনা দ্রঃ উছূলুদ্দীন ইনদা আবী হানীফাহ, পৃঃ ১৪০)। আল্লাহ সর্বাধিক অবগত।






প্রশ্ন (৩৩/১১৩) : ক্বিয়ামতের পূর্বে শিঙ্গায় কে ফুঁক দিবেন। ছহীহ হাদীছের আলোকে জানিয়ে বাধিত করবেন। - -ডা. আব্দুল হান্নানচাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৯/৪২৯) : ‘সাইয়েদ’ আল্লাহর গুণবাচক নাম সমূহের অন্তর্ভুক্ত কি? যদি হয় তবে ইয়া সাইয়েদী বলে দো‘আ করা যাবে কি? - আযহারুল ইসলাম গড়েরডাঙ্গা, সাতক্ষীরা।
প্রশ্ন (৩০/৭০) : আঘাতের মাধ্যমে কেটে যাওয়া রক্ত বের হয়ে কাপড়ে লেগে গেলে উক্ত কাপড়ে ছালাত হবে কি? - -তৈয়বুর রহমান, পাবনা।
প্রশ্ন (৯/৮৯) : তালাকপ্রাপ্তা স্ত্রী কি স্বামীর ঘরে রেখে যাওয়া সন্তানকে দেখতে আসতে পারবে? সে সন্তান দেখতে এসে তাকে পিতা এবং সৎ মায়ের বিরুদ্ধে উস্কানী প্রদান করে।
প্রশ্ন (১২/৯২) : ইয়াযীদী সম্প্রদায় কারা? তাদের সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (৪/৩৬৪) :আমি একটি হিমাগারে ৬ লক্ষ টাকা অগ্রিম জমা দিয়েছি। শর্ত হ’ল সেখানে আলু সংরক্ষণ করলে ডেলিভারীর সময় আর কোন ভাড়া দিতে হবে না। কিন্তু যদি আলু সংরক্ষণ না করি তাহ’লে ৮ মাস পর ৮ লক্ষ টাকা ফেরত পাব। উক্ত পদ্ধতি কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (২৯/২৬৯) : কোন পুরুষ ইমাম মহিলাদেরকে দ্বীনের তা‘লীম দিতে বা মহিলারা ইমামের নিকট থেকে প্রশ্ন করে কোন কিছু জেনে নিতে পারে কি?
প্রশ্ন (১/১৬১): দরিদ্র ও বিধবা হওয়ার কারণে সহোদর বোনকে যাকাতের অর্থ প্রদান করা যাবে কি?
প্রশ্ন (৫/১৬৫) : সরকারীভাবে শিশুদের যে টিকা দেওয়া হয় তা শরী‘আতসম্মত কি? রোগ হওয়ার পূর্বেই প্রতিষেধক দেওয়া কি আক্বীদা ও তাওয়াক্কুল বিরোধী নয়?
প্রশ্ন (২১/২২১) : ২-৩ বছর আগে পিতা তার তিন সন্তানের মধ্যে বড় সন্তানকে কয়েক লক্ষ টাকা দিয়েছিলেন এবং বাকী ২ সন্তানদের কোন সম্পদ দেননি। এক্ষণে পিতা বাকী ২ সন্তানকে ২/৩ বছর আগের টাকার মান অনুপাতে টাকা দিবে, না বর্তমান টাকার মান হিসাব করে কম বা বেশী দিবে?
প্রশ্ন (৩২/২৩২) : সকল নবীর নামের শেষে ‘আলাইহিস সালাম’ এবং আমাদের নবীর নামের শেষে ‘ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম’ বলা হয়। এর কারণ কি? এ মর্মে কোন দলীল আছে কি? ছাহাবায়ে কেরাম এভাবে ব্যবহার করতেন কি?
প্রশ্ন (৩২/২৩২) : ওযূর পানির ছিটা অন্য বালতি বা যেকোন পাত্রে পড়লে তা নাপাক হয়ে যায় কি? সেই পানি দিয়ে পরবর্তীতে আবার ওযূ করা যাবে কি?
আরও
আরও
.