উত্তর : ফাসিক ও বিদ‘আতীর পিছনে ছালাত আদায় করা মাকরূহ। রাসূল (ছাঃ) বলেন, ইমামগণ ছালাতে ভুল করলে তোমাদের রয়েছে নেকী ও তাদের জন্য রয়েছে গোনাহ’ (বুখারী, মিশকাত হা/১১৩৩)। এমতাবস্থায় মুক্তাদীর ছালাত কবুল হবে। যুহরী বলেন, বাধ্যগত অবস্থায় ব্যতীত আমরা এমন ইমামের পিছনে ছালাত আদায় জায়েয মনে করতাম না (বুখারী হা/৬৯৫-৯৬)। অতএব বিদ‘আতী ও সুন্নাতকে অমান্যকারী ব্যক্তিকে ইমাম বানানো যাবে না। কেননা এতে তাকে সম্মান দেখানো হবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি কোন বিদ‘আতীকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহ, ফেরেশতামন্ডলী ও সকল মানুষের লা‘নত পতিত হয়’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৭২৮)। তিনি আরও বলেন, তোমাদের মধ্যে কেউ ‘মুনকার’ কিছু দেখলে তা যেন হাত দিয়ে প্রতিরোধ করে। নইলে যবান দিয়ে। নইলে অন্তর দিয়ে ঘৃণা করে। আর এটা হ’ল দুর্বলতম ঈমান’ (মুসলিম, মিশকাত হা/৫১৩৭)। ফাসেক ও বিদ‘আতীকে সালাম না দেওয়াই ছিল সালাফে ছালেহীনের রীতি (দ্র: ছালাতুর রাসূল (ছাঃ) ৪র্থ সংস্করণ পৃঃ ১৪২, ২৭৪)।






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১৮/২১৮) :হানাফী মাযহাবের মুছল্লী পাশে দাঁড়ালে পায়ে পা লাগাতে গেলে পা সরিয়ে নেয়। পরে বেয়াদবী বলে আখ্যায়িত করে। এক্ষণে এরূপ মুছল্লী পাশে দাঁড়ালে করণীয় কি?
প্রশ্ন (২/২৮২): ফরয ছালাতের শেষ বৈঠকে আত্তাহিইয়াতু, দরূদ না পড়ে কেউ যদি ঘুমিয়ে যায়, তাহ’লে তার ছালাত হবে কি?
প্রশ্ন (৩১/৩৫১) : বরিশাল অঞ্চলে মানুষ মারা গেলে, জুম‘আর দিন মসজিদের মুছল্লীদেরকে জিলাপি দেয়া হয় এবং ইমামকে মৃতের জন্য দো‘আ করতে বলা হয়। তিনি ছালাত শেষে সকলকে নিয়ে দো‘আ করেন। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (১০/১০) : অর্থ, মর্ম কিছু না বুঝে উদ্দেশ্য ছাড়াই আরবী ভাষায় মুনাজাত করলে উক্ত দো‘আ কবুল হবে কি?
প্রশ্ন (১২/৩৩২) : পিতা তার মেয়েদের কথা দিয়েছিলেন যে, তার যে সন্তান পরীক্ষায় এ প্লাস পাবে তাকে প্রাইভেট কার উপহার দিবেন। অতঃপর আমি তা অর্জন করেছি। এক্ষণে এরকম ব্যয়বহুল উপহারের ক্ষেত্রে অন্যদের বঞ্চিত করে কেবল আমাকে দেওয়া পিতার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (২৮/২৮) : ইমাম আবু হানীফা (রহঃ) আল্লাহকে ৯৯ বার স্বপ্নে দেখেছেন, এ দাবী কি সঠিক?
প্রশ্ন (৩০/২৭০) : মূসা (আঃ)-এর লাঠি কি তার নিজস্ব ব্যবহৃত লাঠি ছিল? না আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিল?
প্রশ্ন (৩১/১৫১) : আমি ২৫ বছর আগে বিয়ে করেছি। আমার স্ত্রী চাকুরীজীবি। বিবাহের সময় সিদ্ধান্ত ছিল সংসারের প্রয়োজন হ’লে চাকুরী ছেড়ে দিবে। কিন্তু সে এখন কিছুতেই চাকরী ছাড়ছে না। চাকরীস্থল আমার বাসা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। সপ্তাহে ৩/৪ দিন সে ওখানে থাকে। চাকুরী ছেড়ে দিতে বললে সংসারে অশান্তি সৃষ্টি করে। বর্তমানে বিবাহ বিচ্ছেদের পর্যায়ে চলে গেছে। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩৬/৪৩৬) : শ্বশুর-শ্বাশুড়ীর প্রতি জামাইয়ের কর্তব্য কী কী? - -এম.এম. নূরুদ্দীন, সিংড়া, নাটোর।
প্রশ্ন (১৮/৯৮) : কোন দলীলের ভিত্তিতে ফজর, মাগরিব ও এশার ছালাতে সরবে এবং যোহর ও আছর ছালাতে নীরবে তেলাওয়াত করা হয়? দলীলভিত্তিক জবাব চাই।
প্রশ্ন (৩১/২৩১) : জানাযার ছালাত একদিকে সালাম বা দুই দিকে সালাম ফিরানো উভয়টিই সঠিক কি?
প্রশ্ন (২৮/৩০৮) : জনৈক বক্তা বলেন, মসজিদে ঘুমানোর ব্যাপারে রাসূল (ছাঃ)-এর স্পষ্ট নিষেধাজ্ঞা আছে। এ কথা কি সঠিক? - শওকত হোসাইন দক্ষিণ টেপাখোলা, ফরিদপুর।
আরও
আরও
.