উত্তর : বিদ‘আতীর আমল বিনষ্টের ব্যাপারে বিদ্বানগণ বিশদ আলোচনা করেছেন, যার সারমর্ম হচ্ছে, বিদ‘আতযুক্ত আমল সমূহ সরাসরি বিনষ্ট হবে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৪০) এবং ভবিষ্যতের অন্যান্য আমল সমূহের ফরযিয়াত আদায় হ’লেও ইবাদতের বিপরীতে বর্ণিত ফযীলতসমূহ থেকে সে বঞ্চিত হবে (নববী, শরহ মুসলিম ৯/১৪১; শাত্বেবী, আল-ই‘তিছাম ১/১০৮-১১১; ড. ইব্রাহীম রুহায়লী, মাওয়াক্বিফু আহলিস সুন্নাহ মিন আহলিল আহওয়া ওয়াল বিদা‘ ১/২৯২ পৃ.)। আল্লাহ বলেন, তারা হ’ল সেই সব লোক যাদের সকল আমল পার্থিব জীবনে বিফলে গেছে। অথচ তারা ভেবেছে যে, তারা সৎকর্ম করছে (কাহ্ফ ১৮/১০৪)। রাসূল (ছাঃ) বলেন, বিদ‘আতীর নফল ও ফরয আমলসমূহ কবুল করা হবে না (বুখারী হা/৭৩০০; মুসলিম হা/১৩৭০)। রাসূল (ছাঃ) ক্বিয়ামতের দিন বিদ‘আতীদেরকে হাউযে কাওছারের পানি পান থেকে বঞ্চিত করবেন (বুখারী হা/৬৫৮৪; মুসলিম হা/২৬; মিশকাত হা/৫৫৭১)।

প্রশ্নকারী : রবীউল ইসলাম

 রসূলপুর, নিয়ামতপুর, নওগাঁ।






বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (৩৯/৪৩৯) : কোন ব্যক্তির মাঝে মুনাফিকের আলামত দেখা গেলে তাকে মুনাফিক বলে ডাকা যাবে কি? - -আব্দুল মাজেদ, কাউনিয়া, রংপুর।
প্রশ্ন (৩৯/৩১৯) : মাদরাসা বোর্ডের বইয়ে লেখা হয়েছে, ইমাম আবু হানীফা (রহঃ) ইমাম আওযাঈর কাছে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ছাঃ) ছালাতে রাফউল ইয়াদায়েন করেননি। উক্ত হাদীছকে ইমাম আবু হানীফা (রহঃ) ছহীহ মনে করতেন। এর সত্যতা সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩২/২৭২) : বুখারীতে এসেছে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোন অলীর সাথে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে লড়াই ঘোষণা করি।... যখন আমি তাকে ভালবাসি তখন আমি তার কর্ণ হয়ে যাই, যা দিয়ে সে শুনে। আমি তার চক্ষু হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলাফেরা করে। সে আমার কাছে কিছু প্রার্থনা করলে, আমি তাকে তা দেই। সে যদি আমার নিকট আশ্রয় চায়, তাহ’লে আমি তাকে আশ্রয় দেই।- এ হাদীছের ব্যাখ্যা কি? কারণ এ হাদীছ থেকে বাতিলপন্থীরা দলীল গ্রহণ করে।
প্রশ্ন (১৮/১৩৮) : ছালাতের উদ্দেশ্যে বের হওয়া থেকে শুরু করে ছালাত শেষে বেরিয়ে আসা পর্যন্ত কি কি আদব রক্ষা করা মুছল্লীদের জন্য আবশ্যক?
প্রশ্ন (৩২/৩২) : ছালাতে কিংবা ছালাতের বাইরে হাই উঠলে করণীয় কি? ‘লা-হাওলা ওয়ালা-কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বা আসতাগফিরুল্লাহ’ বলা যাবে কি?
প্রশ্ন (২৫/৩০৫) : ছালাতের সময় মুছল্লীর সামনে দিয়ে শিশু চলাচল করলে করণীয় কি? হাদীছে কেউ সামনে দিয়ে গেলে বাধা দিতে বলা হয়েছে। এক্ষণে শিশুদেরও বাধা দিতে হবে কি?
প্রশ্ন (৩৪/২৩৪) : নারীরা বোরকার নীচে চুল উঁচু করে বাঁধতে পারবে কি?
প্রশ্ন (৩৬/১৫৬) : আমার মায়ের দ্বিতীয় বিবাহের পর একাধিক সন্তান হয়। এক্ষণে ২য় স্বামীর নিকট থেকে তিনি যে সম্পদের অংশ পেয়েছেন তা থেকে তার প্রথম পক্ষের ছেলে কোন অংশ পাবে কি?
প্রশ্ন (১৫/২১৫) : জনৈক আলেম দো‘আয় ‘আল্লাহুম্মা আমীন’-এর পরিবর্তে কেবল আমীন বলার পক্ষে জোরালো বক্তব্য রাখেন। তার দাবী ইহূদী খৃষ্টানরা যেমন ইমামের পিছনে মুক্তাদীর সূরা ফাতিহা না পড়ার জন্য চক্রান্ত করেছে, ঠিক তেমনি ‘আমীন’ না বলে ‘আল্লাহুম্মা আমীন’ বলা তাদেরই চক্রান্তের অংশ। এটি তারাই চালু করেছে। আলেমের উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (২৫/৩৪৫) ব্যাংকে চাকুরী করে উপার্জিত সকল অর্থই কি হারাম হবে?
প্রশ্ন (২০/৬০) : আমার স্বামী প্রচন্ড রাগী হওয়ায় কয়েক বছরের মধ্যে বিভিন্ন সময়ে রাগাম্বিত অবস্থায় আমাকে কয়েকবার ১টি করে তালাক দিয়েছে। তালাকের বিধান সম্পর্কে আমরা সম্পূর্ণ অজ্ঞ থাকায় এরপরেও আমরা স্বাভাবিক জীবন-যাপন করছি। এক্ষণে উক্ত তালাকগুলির কারণে কি বিবাহ বাতিল হয়ে গেছে?
প্রশ্ন (২০/১৪০) : কোন মুশরিক ছেলে বা মেয়ে কালেমা পাঠ করে মুসলিম হ’লে শরী‘আতের দৃষ্টিতে কোর্ট থেকে ধর্ম পরিবর্তনের কাগজ করা এবং নাম পরিবর্তন করা আবশ্যক কি?
আরও
আরও
.