উত্তর : সাধারণ আমলগত নিফাকীর কারণে ছালাত পরিত্যাগ করে থাকলে সে মুসলিম মিল্লাত থেকে খারিজ হবে না এবং স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদও হবে না। এমতাবস্থায় সে কবীরা গুনাহগার হবে। আর যদি আক্বীদাগত নিফাকী তথা কুফরীর পর্যায়ের যায় এবং ছালাতের বিধানকে অস্বীকার করে, তাহ’লে সে মুসলিম মিল্লাত থেকে খারিজ হয়ে যাবে এবং স্ত্রীও তালাক হয়ে যাবে। তবে তওবা করলে নতুন বিবাহের প্রয়োজন নেই (ইবনু কুদামা, মুগনী ৮/১০-১১; ইবনুল ক্বাইয়িম, যাদুল মা‘আদ ৫/১৩৩-৪০' উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১০/২৮৮-২৯১)। অবশ্য একদল বিদ্বান মনে করেন, ইদ্দতের সময়কাল অতিবাহিত হয়ে গেলে নতুন বিবাহের মাধ্যমেই সংসার করতে হবে (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/৪৯; ফাতাওয়া আরকানুল ইসলাম ২৭৯ পৃ.)।

প্রশ্নকারী : ছাকিব আব্দুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২৮/১৪৮) : ইমাম ছালাত শুরু করার পূর্বে ভুলবশতঃ নিজেই ইক্বামত দিয়েছেন। এজন্য মুক্তাদীদের মধ্যে কাউকে পুনরায় ইক্বামত দিতে হবে কি? - -খলীলুযযামান সরোজগঞ্জ, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (১২/১৩২) : বাযারে প্রচলিত যে টিউব মেহেদী কিনতে পাওয়া যায়, তা হাতে দিলে ওযূ হবে কি? - -সালমা খাতূনঅভয়নগর, যশোর।
প্রশ্ন (৪/১৬৪): মসজিদে বা কোন স্থানে দলবদ্ধভাবে যিকর করায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (৫/৮৫) : জায়গা সংকুলান না হওয়ায় নতুন স্থানে নতুনভাবে মসজিদ নির্মাণ করা হচ্ছে। এক্ষণে পুরাতন মসজিদের ভৌত কাঠামো এবং জমি বিক্রি করে তা নতুন মসজিদের কাজে লাগানো যাবে কি?
প্রশ্ন (৩৯/৭৯) : তিন রাক‘আত বিতর একটানা পড়া যাবে কি?
প্রশ্ন (৩৪/২৭৪) : ইয়াতীম সন্তান পিতার কবরের পাশে গিয়ে কেঁদে কেঁদে দো‘আ করলে তার আযাব মাফ হবে কি?
প্রশ্ন (৩৩/৩১৩): সহশিক্ষা রয়েছে এরূপ প্রতিষ্ঠান সমূহে পড়াশুনা করা যাবে কি?
প্রশ্ন (৩৯/৩৯৯) : খতমে খাজেগান পড়া বিদ‘আত। কিন্তু ব্যাপক চাপের মুখে কোন এক স্থানে আমাকে পড়তে হয়েছে এবং এর জন্য আমাকে কিছু টাকাও দিয়েছে। এক্ষণে উক্ত টাকা কি আমি ব্যবহার করতে পারব?
প্রশ্ন (১৮/২৫৮) : সমাজের দু’টি গোত্র অহংকারবশতঃ সমাজ ত্যাগ করে আমার গৃহের সম্মুখেই একটি জামে মসজিদ নির্মাণ করেছে। এমতাবস্থায় আমি সেখানে ছালাত আদায় না করে সামান্য দূরে অন্য একটি মসজিদে ছালাত আদায় করি। এরূপ করা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (৩৫/৩৫৫) পড়াশুনার জন্য বিভিন্ন ব্যাংক কর্তৃক প্রদত্ত শিক্ষাবৃত্তি অথবা শিক্ষাঋণ গ্রহণ করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৩৭/৩৫৭) : আমরা ৬ ভাই। ২ ভাই পিতার সংসারে থাকাকালীন সময়ে পিতার নিকট থেকে কিছু জমি ক্রয় করে নিজেদের নামে রেকর্ড করে নিয়েছেন। এটা কি সঠিক হয়েছে? না হ’লে এখন করণীয় কি?
প্রশ্ন (১৫/৩৩৫) ছিয়ামরত অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে কি?
আরও
আরও
.