মানুষের সংস্পর্শে করোনাভাইরাস সংক্রমণের ভয়। তাই রোবট দিয়েই ঘরে ঘরে পণ্য পৌঁছানোর কথা ভাবছে জাপান। প্রস্ত্ততিও প্রায় চূড়ান্ত। আগামী মাসের মধ্যেই রাস্তায় নামবে ডেলিরিও নামের এই রোবট। করোনা মহামারীর কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় এই রোবট নিয়ে আসছে জাপানের জেএমপি ইনকর্পোরেশন নামে একটি কোম্পানী। শিগগিরই জাপানের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠবে এই রোবট। এটা প্রয়োজনীয় খাবার ও অন্যান্য জিনিস দোকান থেকে নিয়ে ভোক্তাদের হাতে পৌঁছে দেবে।

এ ব্যাপারে জেএমপির এক কর্মকর্তা বলছেন, ডেলিরিও লম্বায় এক মিটার এবং ঘণ্টায় এর গতিবেগ ৬ কিলোমিটার। একবারে সর্বোচ্চ ৫০ কেজি পর্যন্ত পণ্য বহন করতে পারবে স্বয়ংচালিত রোবটটি। এছাড়া রাস্তায় এর উন্নত প্রযুক্তির সাহায্যে যেকোন ধরনের বাধা এড়িয়ে চলতে পারবে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং নিম্ন জন্মহারের কারণে সৃষ্ট শ্রমের ঘাটতি দূর করতে এই রোবটসেবা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে জাপান সরকারও।






আসছে ওয়াইফাইয়ের বিকল্প লাইফাই
সূর্যের চেয়ে ৭০ গুণ অতিকায় কৃষ্ণগহবর!
এক চামচ মাটিতে হাযারো প্রাণ!
গড় আয়ু ২০ মাস কমিয়ে দেবে বিষাক্ত বাতাস!
হৃদরোগ ঠেকানোর ঔষধ আবিষ্কার : হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২০ শতাংশ কমে যাবে
অ্যান্টার্কটিকার বরফের নীচে সুন্দরবনের চেয়ে তিন গুণ বড় ভূখন্ডের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা
পৃথিবীর মত বসবাস উপযোগী তিনটি গ্রহ আবিষ্কৃত
বিজ্ঞান ও বিস্ময়
বিমানের বিকল্প ইঞ্জিনের থিওরী আবিষ্কার করলেন নারায়ণগঞ্জের রায়হান
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ধ্বংস করা হবে যেভাবে
১০০ বছর টিকবে পারমাণবিক ব্যাটারী
বজ্রপাত থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করলেন বগুড়ার আমীর
আরও
আরও
.