উত্তর : শুধুমাত্র গরমের কারণে মসজিদ বাদ দিয়ে মাঠে ছালাত আদায় করলে মসজিদে ছালাত আদায়ের নেকী অর্জিত হবে না। রাসূল (ছাঃ) বলেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তর স্থান হ’ল মসজিদ (মুসলিম, মিশকাত হা/৬৯৬)। তিনি বলেন, যখন মুছল্লী মসজিদে প্রবেশ করে ছালাতে রত হয় এবং ছালাতই তাকে আটকে রাখে। ফেরেশতারা তার জন্য দো‘আ করে বলে, ‘হে আল্লাহ! তুমি তাকে ক্ষমা কর ও তার তওবা কবুল কর’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৭০২)। তবে মসজিদের নেকী থেকে বঞ্চিত হলেও ছালাত শুদ্ধ হবে। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘সমগ্র যমীনকে আমার জন্য পবিত্র এবং সিজদার স্থান বানিয়ে দেয়া হয়েছে’। অন্য বর্ণনায় এসেছে, গোসলখানা ও কবরস্থান ব্যতীত’ (আবুদাঊদ হা/৪৮৯, ৪৯২; মিশকাত হা/৭৩৭, ৫৭৪৭)। 






প্রশ্ন (৩০/৩৫০) : আমাদের গ্রামে একটি নতুন স্কুল তৈরী হয়েছে। তার নাম ইন্টারভিজ। স্কুলের সকল ছাত্র-ছাত্রীর খরচ বহন করবে স্কুল কতৃপক্ষ। এর পরিচালনা কমিটি খ্রীষ্টান। এই স্কুলে মুসলিম ছেলেমেয়েরা পড়াশুনা করতে পারবে কি।
প্রশ্ন (১১/২৫১) : সন্তান মাতার কবরের পাশে গিয়ে ৪১ দিন সূরা ইয়াসীন পাঠ করলে কবরের আযাব মাফ করে দেওয়া হয়। উক্ত বক্তব্যের সত্যতা আছে কি?
প্রশ্ন (৮/২৪৮) : আউয়াল ওয়াক্তে ছালাত আদায়ের লক্ষ্যে আমাদের এখানে যোহরের ছালাত ১২.৫০ মিনিটে আদায় করা হয়। এক্ষণে আউয়াল ওয়াক্তের মধ্যে জুম‘আর খুৎবা ও ছালাত কখন শুরু বা শেষ করা সমীচীন হবে? - -হাফেয আব্দুর রব, রসূলপুর, সাতক্ষীরা।
প্রশ্ন (২০/১৮০) : বোনদের বঞ্চিত করে মায়ের সম্পদ ভাইয়েরা কৌশলে মায়ের কাছ থেকে লিখে নিলে ভাইদের পরকালীন শাস্তি কি হবে?
প্রশ্ন (৩০/১৯০) : অবাধ্যতা ও মন্দ আচরণের কারণে স্ত্রীকে প্রহার করা যাবে কি? - -মামূনশিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১০/৯০) : নারীদের ফোঁটা ফোঁটা রক্ত বের হ’লে তা কি হায়েয হিসাবে গণ্য হবে এবং এ অবস্থায় ছিয়াম পালন করা যাবে কি? - -হেলেনা আখতার, ভদ্রা, রাজশাহী।
প্রশ্ন (১৬/২৫৬) : মাঝে মাঝে ছালাত আদায়কারী কসাইয়ের যবেহ করা পশুর গোশত খাওয়া যাবে কি? - -লতীফুর রহমান, মতিঝিল, ঢাকা।
প্রশ্ন (১৩/৩৭৩) : জানাযার ছালাতে শুধু ডান দিকে সালাম ফিরানো যাবে কি?
প্রশ্ন (২৭/২২৭) : এমন কোন নিয়মিত আমল বা দো‘আ আছে কি, যা নিয়মিত পাঠ করলে বর্তমান ও ভবিষ্যতে নানা রোগ-ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়া যাবে? - -সিলভিয়া খাতূনশিমুলতলী, গাযীপুর।
প্রশ্ন (৭/৮৭) : ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু... আহাদান ছামাদান লাম ইয়ালিদ... ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। এ দো‘আটি পাঠ করলে ৪০ লক্ষ নেকী হয়’ এ বক্তব্যের সত্যতা আছে কি?
প্রশ্ন (২০/১০০) : উষ্ট্রের যুদ্ধে কারণ, ফলাফল ও সেখানে আয়েশা ও আলী (রাঃ)-এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। - -ইহসান ইলাহী যহীর, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৩৪/৩৫৪) : ছালাতরত অবস্থায় মোবাইলে রিং বেজে উঠলে তা সাথে সাথে বন্ধ করা যাবে কি? - -রাশিদুল ইসলাম, কুমিল্লা।
আরও
আরও
.