উত্তর : বিনিয়োগকারীর সম্মতি সাপেক্ষে সাধ্যমত সঠিকভাবে হিসাব করে লভ্যাংশ প্রদান করবে। এটি শরী‘আতসম্মত মুযারাবা পদ্ধতি, যা সূদ নয়। আনুমানিকভাবে দেয়া যাবে, তবে কোনমতেই যেন বিনিয়োগকারীকে ঠকানোর উদ্দেশ্য না থাকে। আল্লাহ তা‘আলা বলেন, ‘হে বিশ্বাসীগণ! তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না, তোমাদের পারস্পরিক সম্মতিতে ব্যবসা ব্যতীত’ (নিসা ৪/২৯)। অনুরূপভাবে ব্যবসায় লোকসান হ’লে বিনিয়োগ অনুপাতে লোকসানেরও দায় নিতে হবে (ইবনু আব্দিল বার্র, আল-ইস্তিযকার ২১/১২৪; ইবনুল কাত্তান, আল-ইক্বনা‘ ২/২০০; ইবনু কুদামাহ, মুগনী ৫/৪০)।

প্রশ্নকারী : শরীফ হোসাইন, রামগতি, লক্ষ্মীপুর।








বিষয়সমূহ: হালাল-হারাম
প্রশ্ন (৩৩/১১৩) : জন্মের পর বাবা আমার আক্বীকা করেননি। আমার স্ত্রীরও আক্বীকা হয়নি। এখন আমরা কি নিজেরা আক্বীকা করব? আক্বীক্বা কতদিন পর্যন্ত করা যায়? কেমন যরূরী?
প্রশ্ন (৮/৩২৮) : জামা‘আতে ছালাত আদায়কালে রুকূ থেকে দাঁড়ানোর সময় মুক্তাদী সামি‘আল্লাহু লিমান হামিদাহ বলবে কি?
প্রশ্ন (৩৪/৩১৪) : দীর্ঘ এক বছর ধরে এক নারীর সাথে আমার সম্পর্ক ছিল। কিন্তু আল্লাহর ভয়ে অনেক কষ্ট করে আমি তার সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করি। বর্তমানে ইসলামী জীবনযাপন করছি। কিন্তু আমি শুনেছি কারো সাথে সম্পর্ক হওয়ার পর তা ত্যাগ করা গুনাহের কারণ এবং প্রতারণার শামিল। ইসলামের দৃষ্টিতে আমার সিদ্ধান্তটি সঠিক ছিল কি?
প্রশ্ন (২৩/২৬৩) : তাহাজ্জুদের ছালাত অনিয়মিতভাবে আদায় করা যাবে কি? - -তাসনীমুল হক প্রধান, বগুড়া।
প্রশ্ন (২১/৩০১) : অনেক মসজিদে লেখা দেখা যায়, লাল বাতি জ্বললে কেউ সুন্নাতের নিয়ত করবেন না। এভাবে লেখা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২৫/৪২৫) : চাকুরী পাওয়ার শর্তে কোন মেয়েকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (১৭/২১৭) : মাসবূক যদি ইমামকে দ্বিতীয় রাক‘আতে পায় তাহ’লে সেই রাক‘আত কি মাসবূকের ছালাতের প্রথম রাক‘আত গণ্য হবে, নাকি দ্বিতীয় রাক‘আত গণ্য হবে? - -আব্দুল্লাহিল কাফী, হড়গ্রাম-পূর্ব শেখপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৩৮/৪৩৮) : টেলিফোন বা মোবাইল ফোনে সালামের পরিবর্তে হ্যালো বলা হয়। এটা কি ঠিক?
প্রশ্ন (৩৬/৭৬) : হাদীছে বলা হয়েছে, এক আসমান থেকে অপর আসমানের দূরত্ব ৫০০ বছর। এক্ষণে ৫০০ বছর দ্বারা কী উদ্দেশ্য?
প্রশ্ন (১৫/৫৫) : জন্মগতভাবে হিজড়াদের ব্যাপারে শরী‘আতের বিধান কি? তারা শরী‘আত অনুযায়ী সকল বিধি-বিধান মেনে চললে কি তারা জান্নাতে যেতে পারবে? - -মনছূর আলীরাজগড়, দঃ চবিবশ পরাগণা, পশ্চিমবঙ্গ, ভারত।
প্রশ্ন (১৪/৯৪) : সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যারা কুরবানী করেনি, তাদেরকে সমাজের অংশ থেকে গোশত দেওয়া যাবে কি? কুরবানী দাতারা ফক্বীর-মিসকীনদের অংশ থেকে পুনরায় গোশত নিতে পারবে কি?
প্রশ্ন (৩৯/১৫৯) : আমার নেফাসের ৩৭তম দিনে রক্ত বন্ধ হয়ে যায়। পবিত্র হয়েছি মনে করে স্বামীকে অবহিত করি। পবিত্রতা অর্জন করে স্বামী-স্ত্রী নির্জনবাস করি। রাতে আবারও রক্ত দেখা যায়। এক্ষণে আমাদের কাফফারা দিতে হবে কি?
আরও
আরও
.