উত্তর : উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে। কেননা মসজিদটি কবর কেন্দ্রিক নয়। তাছাড়া কবর রয়েছে মসজিদের পিছনে। আর হাদীছে কবর সামনে নিয়ে বা কবরের উপরে ছালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘সাবধান! তোমাদের পূর্বে যারা ছিল তারা তাদের নবী ও নেককার ব্যক্তিগণের কবর সমূহকে মসজিদে পরিণত করেছিল। সাবধান! তোমরা কবর সমূহকে মসজিদে পরিণত করো না। আমি তোমাদেরকে এ থেকে কঠোরভাবে নিষেধ করছি’ (মুসলিম হা/৫৩২; মিশকাত হা/৭১৩)। তিনি আরও বলেন, ‘তোমরা কবরের উপর বসো না এবং কবরের দিকে ফিরে ছালাত আদায় করো না’ (মুসলিম হা/৯৭২; মিশকাত হা/১৬৯৮;ছহীহাহ হা/১০১৬)। এক্ষণে অধিকতর সতর্কতার জন্য কবর ও মসজিদের মধ্যে আলাদা প্রাচীর নির্মাণ করে কবরকে মসজিদ থেকে সম্পূর্ণ পৃথক করা উত্তম (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ১২/৩১; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ২/২৫৪; শায়খ বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৩/৩৫৭)। উল্লেখ্য যে, কবর কেন্দ্রিক কোন মসজিদে ছালাত আদায় করা জায়েয নয় (মুসলিম হা/৫৩২; মিশকাত হা/৭১৩)। একইভাবে কবরের পিছনে কাতার করে কবরকে সামনে রেখে ছালাত আদায় করাও জায়েয নয়।

উল্লেখ্য যে, ওয়াক্ফের জমি বৃহত্তর কল্যাণার্থে প্রয়োজনে স্থানান্তর করায় কোন বাধা নেই (ইবনু তায়মিয়াহ, আল ইখতিয়ারাত ১/১৭৬; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৯/৫৬০-৫৬১)। সুতরাং মসজিদটি প্রশস্ত করার জন্য প্রশ্নোল্লেখিতভাবে জমিটি সমন্বয় করে নেয়া যেতে পারে। তবে অতিরিক্ত অংশটিও লিখিতভাবে ওয়াক্বফ করা আবশ্যক, যাতে ভবিষ্যতে কোন বিভ্রান্তি তৈরী না হয়।

প্রশ্নকারী : মুহাম্মাদ যাকিরুল ইসলাম

সর্দারপাড়া জামে মসজিদ, দস্তানাবাদ, নাটোর।







বিষয়সমূহ: মসজিদ
প্রশ্ন (২/১২২) : পিতা-মাতার এক ছেলে ও দুই মেয়ে। ছেলে পিতা-মাতার জীবদ্দশায় এক পুত্র সন্তান রেখে মারা যায়। এরপর সেই পুত্র সন্তানও দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা যায়। বর্তমানে জীবিত আছে ব্যক্তির দুই মেয়ে ও নাতির স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে। এক্ষণে পিতা-মাতার সম্পত্তিতে দুই মেয়ে ও নাতির ছেলে ও মেয়েরা কতটুকু সম্পদ পাবে?
প্রশ্ন (৩/১২৩) : বিড়াল পোষার বিধান কি? কিছু মানুষকে দেখা যায় আবু হুরায়রা (রাঃ)-এর অনুকরণে সুন্নাত মনে করে বিড়াল লালন-পালন করেন।
প্রশ্ন (২৯/৪২৯) : আমাদের দেশে গভীর রাত পর্যন্ত ইসলামী সম্মেলন হয়। এটা কি শরী‘আত সম্মত? উক্ত সম্মেলনে মহিলারা যেতে পারে কি?
প্রশ্ন (২০/৪২০) : ছেলে সন্তানের পেশাব থেকে কতদিন যাবৎ পানি ছিটিয়ে পবিত্র হওয়া যায়?
প্রশ্ন (২২/২২): আর্থিক পুরস্কার লাভের আশায় বিভিন্ন ইসলামী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে কি? এজন্য রেজিস্ট্রেশন ফী প্রদান করতে হয়। এটা জায়েয হবে কি?
প্রশ্নঃ (৩৬/৩৯৬) : সোহেল রানা নামের শুদ্ধ আরবী-বাংলা উচ্চারণ এবং অর্থ জানতে চাই।
প্রশ্ন (১৬/৪৫৬) : জারজ সন্তান যদি কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী ছালাত আদায় করে তাহলে তার সাথে চলাফেরা করা এবং তার মৃত্যুর পর জানাযায় শরীক হওয়া যাবে কি?
প্রশ্ন (১২/২৫২) : ইমাম গাযালী (রহঃ) ও তাঁর লেখনী সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৯/৩৭৯) : ফরয গোসলের পূর্বে কৃত ওযূতে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২/৪২) : কেউ যদি কুরআন ও সুন্নাহ মেনে চলে তার জন্য কোন জামা‘আত বা সংগঠনের অন্তুর্ভুক্ত থাকা যরূরী কি? বিশেষতঃ যারা আমরা অমুসলিম দেশে বসবাস করি? - -রফীকুল ইসলাম, এ্যানকোনা, ইতালী।
প্রশ্ন (৩১/২৭১) : জনৈক আলেম বলেন, ফজরের ছালাতের আযানে ‘আছ-ছালাতু খায়রুম মিনান নাউম’ বলা বিদ‘আত। এ কথা কি সত্য? - -আব্দুল মালেক আখন্দ, বাসাইল, টাঙ্গাইল।
প্রশ্ন (১৭/৩৭৭) : আমি মোটা অংকের অর্থ অন্য একজনকে হাদিয়া হিসাবে দিয়েছি এবং চেক দিয়ে দিয়েছি। কিন্তু তিনি এখনো আমার একাউন্ট থেকে তা উত্তোলন করেননি। এক্ষণে উক্ত অর্থের যাকাত আমাকে দিতে হবে কি? - .
আরও
আরও
.