উত্তর : এ পদ্ধতি শরী‘আতসম্মত নয়। বরং এটি সূদী পদ্ধতি। এখান থেকে মুসলমানদের বেঁচে থাকা আবশ্যক। সরকার ঘোষিত সার্বজনীন পেনশনের রূপরেখাটি প্রচলিত বীমা পদ্ধতি বা ব্যাংকের ডিপিএসের মত, যা গারার (অস্পষ্টতা) ও রিবা (সূদ)-নির্ভর। অর্থাৎ একজন নাগরিক নির্দিষ্ট বয়স পর্যন্ত নির্ধারিত হারে নিয়মিত চাঁদা দিবে। বিপরীতে নির্দিষ্ট বয়সে সরকার তাকে আমৃত্যু পেনশন তথা ঋণের বিনিময়ে সূদ দিবে। এই নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে বিনিময়ে অতিরিক্ত অর্থ পাওয়ার চুক্তি সরাসরি সূদের আওতায় পড়ে। কারণ যে ঋণ লাভ নিয়ে আসে তা-ই সূদ (ইরওয়া হা/১৩৯৭)। সূদ সর্বাবস্থায় হারাম (বাক্বারাহ ২/২৭৫)

তবে সরকার নাগরিকদের কল্যাণে সার্বজনীন বেকার ভাতা বা দরিদ্র ভাতা চালু করতে পারে। যাতে সকল নাগরিক সূদমুক্ত জীবন পরিচালনা করতে পারে। এছাড়াও সরকার চাইলে ব্যবসায় লভ্যাংশের ভিত্তিতে সূদমুক্ত ইসলামী স্কীম চালু করতে পারে।

প্রশ্নকারী : আফযাল হোসাইন, নওদাপাড়া, রাজশাহী।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১৬/২৫৬) : শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকায় স্ত্রীর সাথে স্বাভাবিক সংসর্গ ব্যতীত জৈবিক চাহিদা মেটানোর ভিন্ন পন্থা অবলম্বন করা শরী‘আতসম্মত হবে কি? - -হাবীবুল্লাহ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (২১/৬১) : বিবাহ উপলক্ষ্যে বিবাহের আগের দিন বা ২-৩ দিন পূর্বে গায়ে হলুদ করা জায়েয হবে কি? এছাড়া এসব অনুষ্ঠানে মেয়েরা পর্দার মধ্যে হলুদ শাড়ী পরতে পারবে কি?
প্রশ্ন (৩৬/৪৭৬) : আমি একজন হোটেল বয়। এখানকার নিয়ম অনুসারে বয়রা খাবার খাওয়ানোর পর অতিথিদের নিকট থেকে কিছু সম্মানী আশা করে এবং তারাও দিয়ে থাকে। এরূপ লেনদেন জায়েয হবে কি? - -কাওছার আহমাদ, সিলেট।
প্রশ্ন (৩৬/৪৭৬) : নমরূদ মশার কামড়ে মারা গিয়েছিল বলে সমাজে যে ঘটনা প্রসিদ্ধ আছে তা কতটুকু নির্ভরযোগ্য?
প্রশ্ন (১৪/৪১৪) : শাহজালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং গ্রহণ করা যাবে কি? এজেন্ট হিসাবে অ্যাকাউন্ট খোলা, ফিক্সড ডিপোজিট, জমা-উত্তোলন, টাকা স্থানান্তরসহ বিভিন্ন ব্যাংকিং সেবার বিপরীতে কমিশন দেওয়া হয়; তবে কোন ঋণ কার্যক্রম থাকে না। এক্ষেত্রে আমি এজেন্সি নিতে পারব কি?
প্রশ্ন (৩৭/১৯৭) : ইদ্দতকালে নারীরা ছালাত আদায়ের জন্য বেরিয়ে মসজিদে যেতে পারবে কি? - -মুমিনুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২৩/৩৪৩) : ওয়াক্তিয়া মসজিদে ই‘তিকাফ করা যায় কি? এছাড়া মহিলারা নিজ বাড়ীতে ই‘তিকাফ করতে পারে কি? - -খাদীজা আখতার মালোপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৬/৪০৬) : আকীকার সময় নবজাতকের ২টি নাম রাখা যায় কি?
প্রশ্ন (২৮/১০৮) : ছালাতরত অবস্থায় কারো মৃত্যু হওয়া সৌভাগ্যের মৃত্যু- একথার কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (১/৩৬১) : বিতর ছালাতে দো‘আ কূনূত পড়তে ভুলে গেলে সহো সিজদা দিতে হবে কি?
প্রশ্ন (৯/৪৪৯) : সূর্য ওঠার সামান্য পূর্বে ঘুম ভেঙ্গেছে। এমতাবস্থায় ফরয ছালাত আদায় করে তারপর কি সুন্নাত পড়তে হবে? আর সেটি হ’লে সেটা কি সূর্যোদয়ের পর পড়তে হবে? - -আয়েশা আখতার, সারিয়াকান্দি, বগুড়া।
প্রশ্ন (৩৫/১৫৫) : একজন অভিনেতা যদি কোন অশ্লীল কাজের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করেন এবং তারপর মারা যান। কিন্তু সেই অশ্লীল কাজগুলো (যেমন গান, নাটক, সিনেমা ইত্যাদি) মানুষের মাঝে বিদ্যমান থাকে এবং মানুষ সেগুলো দেখতে থাকে, তাহ’লে কবরেও কি সেই পাপের বোঝা অব্যাহত থাকবে?
আরও
আরও
.