জাতীয় অধ্যাপক, দেশ বরেণ্য প্রকৌশলী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামীলুর রেজা চৌধুরী ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। সাহারীর সময় পরিবারের সদস্যরা জামীলুর রেজাকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে তাঁকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাম্প্রতিক সময়ে তার কোন অসুস্থতা ছিল না বলে জানিয়েছে পরিবার।

জাতীয় জীবনে অসামান্য অবদান রাখা অধ্যাপক চৌধুরী ছিলেন একাধারে গবেষক, শিক্ষাবিদ, প্রকৌশলী, তথ্য-প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী। দেশে-বিদেশে রয়েছে তাঁর ব্যাপক সুনাম। সর্বশেষ পদ্মা বহুমুখী সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এবং কর্ণফুলী টানেলসহ স্বাধীনতার পর থেকে এ দেশে যত বড় বড় ভৌত অবকাঠামো তৈরী হয়েছে বা চলমান রয়েছে, তার প্রায় প্রত্যেকটির সঙ্গেই তিনি কোন না কোনভাবে জড়িত ছিলেন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মান একুশে পদকসহ নানা পুরস্কার। বুয়েট-এর সাবেক এই অধ্যাপক ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ছিলেন এবং সর্বশেষ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

[আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করি (স.স.)]







ভারতে মুসলিমদের সংখ্যা বাড়ছে, কমছে হিন্দুদের
৪ বছর পরে কোমা থেকে ফিরে করোনার খবর শুনে অবাক!
বিবাহ ব্যবস্থার বিরুদ্ধে বিশ্বযুদ্ধ চলছে : পোপ ফ্রান্সিস
আইসিএলের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কান্না
বর্বর নির্যাতনের বৈধতা দেয়ার চেষ্টা করছেন সুচি - -মাহাথির
দুই যুগে মসলার উৎপাদন বেড়ে ২৪ লাখ টনে উন্নীত (বগুড়ার মসলা গবেষণা কেন্দ্রে ৩৪টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন)
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাযার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মায়ানমার
চীনে স্বামী কর্তৃক ৫৬ বছর যাবৎ পঙ্গু স্ত্রীর সেবা!
সর্বপ্রথম কোয়ারেন্টাইন উদ্ভাবন করেন মুহাম্মাদ (ছাঃ)
এখনো ফিলিস্তীনীদের সেবা করে চলেছেন যে ইস্রাঈলী নারী
হলুদ তরমুজে রঙিন কৃষক
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে
আরও
আরও
.