ভারতের সর্ব দক্ষিণের রাজ্য কেরালায় প্রথমবারের মতো চালু হ’ল কেবল নারীদের হজ্জ ফ্লাইট। এই ফ্লাইটের যাত্রী, পাইলট, ক্রু, পরিচ্ছন্নতা কর্মী সবাই নারী; এমনকি ফ্লাইটে হজ্জযাত্রীদের মালপত্র ওঠানো, ফ্লাইট ইঞ্জিনিয়ারিং এবং গ্রাউন্ড সার্ভিসের দায়িত্বেও ছিলেন নারী কর্মীরা।

গত ৮ই জুন কেরালার কারিপুর যেলার কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ্জ ফ্লাইটটি মক্কার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ভারতের কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জন বারলা আনুষ্ঠানিকভাবে সেই ফ্লাইটের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফ্লাইটের সবচেয়ে বয়স্কা ৭৬ বছরের মহিলা যাত্রী যুলাইখার হাতে বোর্ডিং পাস তুলে দেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, এই হজ্জযাত্রীদের কারোর সঙ্গেই কোন মাহরাম বা পুরুষ অভিভাবক ছিলেন না। কেরালা রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১,৫৯৫ জন নারী হজ্জযাত্রী মাহরাম বা পুরুষ অভিভাবক ছাড়াই হজ্জযাত্রার জন্য নিজেদের নাম নিবন্ধন করেছেন। মোট ১১টি বিশেষ ফ্লাইটে তাদেরকে মক্কায় নিয়ে যাওয়া হবে।






স্বদেশ-বিদেশ
রোহিঙ্গা প্রসঙ্গ তুলতেই ক্ষেপে গেলেন সুচি
জন্মদাতা বা জন্মদাত্রী থেকে যাচ্ছে অদৃশ্যে (বাড়ছে নবজাতক হত্যাকান্ড)
পাকিস্তান ও ভারতে মেঘের বিস্ফোরণ : আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপ
যুক্তরাষ্ট্রে কয়েক বোতল বিয়ারের জন্য শিশু বিক্রি!
ইসলামী ব্যাংকের ঋণ সূদে-আসলে পরিশোধ করেও কারাগারে রহনপুরের কৃষক আফযাল
স্বদেশ-বিদেশ
সংসার চালাতে ধার করেছে ৪৬% ভারতীয়
ভারতে গরুর গোশত নিষিদ্ধের আবেদন হাইকোর্টে খারিজ
জাতীয় অধ্যাপক ও খ্যাতনামা তথ্য প্রযুক্তিবিদ জামীলুর রেজা চৌধুরীর মৃত্যু
ক্যাসিনো-শহর লাসভেগাসের হৃৎপিন্ডে গড়ে উঠেছে মুসলিম ভিলেজ
পুলিশের কারণে অপরাধীরা পার পেয়ে যায়
আরও
আরও
.