আমাজন বনের শুধু ব্রাজিল অংশই পুড়ছে না। মাইলের পর মাইল পুড়ে ছাই হচ্ছে প্রতিবেশী বলিভিয়ার অংশও। এভাবে গত কয়েক মাসে দেশটির ৪২ লাখ একর বনভূমি ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে নিশ্চিহ্ন হয়ে গেছে ঐসব এলাকায় বসবাসকারী বিরল প্রাণী জাগুয়ার, পুমা ও লামা সহ প্রায় ২৩ লাখ পশু-পাখি। সম্প্রতি এসব তথ্য জানিয়েছে বলিভিয়া সরকার। সান্তাক্রুজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সান্দ্রা কুইরোগা বলেছেন, আগুনের ক্ষয়ক্ষতি নিয়ে আমরা জীববিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছি। তাদের হিসাব অনুযায়ী, কেবল চিকুইতানিয়ার সংরক্ষিত বনাঞ্চলেই অন্তত ২৩ লাখ প্রাণী পুড়ে মারা গেছে। পরিসংখ্যান মতে, অতীতে কখনও আমাজনে এত ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি। দাবানল নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে বন রক্ষা চুক্তিতে সই করেছে দক্ষিণ আমেরিকার সাতটি দেশ। কিন্তু দেশগুলোর মিলিত প্রচেষ্টাতেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আগুন।

[পাপ থেকে তওবা করে আল্লাহর পথে ফিরে এস! নইলে এই গযব থেকে কেউ রেহাই পাবে না। এটা দেখে বাংলাদেশের রাজনীতিকরা সাবধান হবেন কি? (স.স.)]






৯৯ শতাংশ সম্পদ দান করে দেবেন বিল গেটস
অমুসলিম ঘোষণা করতে হবে (পঞ্চগড়ের কাদিয়ানী সম্মেলন বন্ধ করুন!) - মুহতারাম আমীরে জামা‘আত
সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২১ গুণ বেশী
নিউইয়র্কের মুসলমানদের কবর দেওয়ার জায়গা নেই!
পশ্চিমবঙ্গের অনেক মানুষ উন্নত জীবনের আশায় বাংলাদেশে আসতে চান
মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী দশ হাযার ম্যুরাল ও মূর্তি নির্মাণে অপচয় ৪ হাযার কোটি টাকা
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র‍¨ বিমোচনে ভূমিকা রাখা সম্ভব : প্রধানমন্ত্রী
ব্রিটেনে একরাতে পাঁচ মসজিদে হামলা
ফারাক্কার কারণে সুন্দরবনের ক্ষতি
স্বদেশ-বিদেশ
মুসলমানদের জন্য জীবন দিব, তবু মাথা নত করব না : মমতা বন্দ্যোপাধ্যায়
দেশের তৈরী ড্রোন রফতানী হবে বিদেশে
আরও
আরও
.