তীব্র গরমে বাইরে বের হ’লেই যেন সূর্যের তাপে গা পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়। ঘেমে একাকার হয়ে অস্বস্তি নিয়ে কর্মস্থলে ঢুকতে হয় কর্মজীবী মানুষকে। গরম থেকে রক্ষা পেতে এবার আসছে এসি লাগানো টি-শার্ট! প্রযুক্তি প্রতিষ্ঠান সনি নিয়ন্ত্রিত একটি স্টার্টআপ প্রতিষ্ঠান এই বিশেষ প্রযুক্তির টি-শার্ট বাজারে আনতে চলেছে। এর নাম রাখা হয়েছে ‘রিওন পকেট’। ছোট আকৃতির ওয়ালেটের মতো দেখতে এই ডিভাইস টি-শার্টে লাগিয়ে নিলেই বাইরের কাঠফাটা রোদেও পাওয়া যাবে এসির মতো ঠান্ডা হাওয়া। কিন্তু ডিভাইসটি যেকোন পোশাকে লাগানো যাবে না। ডিভাইসটি ব্যবহার করার জন্য সিলিকন নির্মিত বিশেষ একটি টি-শার্ট পরতে হবে। টি-শার্টটির পেছন দিকে ঘাড়ের কাছাকাছি অংশে একটি পকেট থাকবে, সেখানেই রাখা হবে ডিভাইসটি। একটি অ্যাপ দিয়ে ডিভাইসটিকে নিয়ন্ত্রণ করা যাবে। ডিভাইসটি লাগিয়ে বাইরের তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম অনুভব করতে পারবেন ব্যবহারকারী। ডিভাইসটি যে শুধু গরমের দিনে ব্যবহার করা যাবে তাই নয়, বরং শীতকালেও ব্যবহার করা যাবে এটিকে। তখন এর কাজ হবে সম্পূর্ণ উল্টো। সর্বোচ্চ ৮ ডিগ্রি তাপমাত্রা বাড়িয়ে নিয়ে বাইরের হাড়কাঁপানো ঠান্ডা থেকে রক্ষা পাবেন ব্যবহারকারী।

একবার চার্জ দিলে ডিভাইসটি একটানা দেড় ঘণ্টা চলবে। ডিভাইসটি পুরোপুরি চার্জ হ’তে সময় লাগবে দুই ঘণ্টা। প্রাথমিক পর্যায়ে এর দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মুদ্রায় ১০ হাযার টাকা।






বাংলাদেশী বিজ্ঞানীর সাফল্য : এক ওষুধেই বহু ভাইরাস দমন!
মস্তিষ্কে স্থাপন হ’তে যাচ্ছে ব্রেইনচিপ : লিখতে হবে না, ভাবলেই কাজ করবে ফোন, কম্পিউটার!
বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ট্রেন চালু করল জার্মানী
রাঁধুনী যখন রোবট!
বিজ্ঞান ও বিস্ময়
বিজ্ঞান ও বিস্ময় - .
চীনের দৈত্যাকার সিঙ্কহোলে ১৩১ ফুট লম্বা গাছ!
গুগলের এআই কো-সায়েন্টিস্ট মাত্র ৪৮ ঘণ্টায় সমাধান করল ১০ বছরের বৈজ্ঞানিক রহস্য
ডায়াবেটিস ঠেকাতে সপ্তাহে দু’দিন না খেয়ে থাকতে হবে!
অ্যান্টার্কটিকার ছয় কোটি মাছের আবাসস্থলের সন্ধান লাভ
ওয়াই-ফাই পদ্ধতিতে মোবাইল ও ল্যাপটপ চার্জ
এমআইটির নতুন আবিষ্কার : বাতাস থেকেই তৈরি হবে খাবার পানি
আরও
আরও
.