ব্রিটেনে ৯০ শতাংশ নারীই রাস্তায় যৌন হয়রানির শিকার হয়ে থাকেন। দেশটির প্রতি দশ জন নারীর মধ্যে নয় জনই ১১ থেকে ১৭ বছর বয়সের মধ্যে রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় ও যৌন নির্যাতনবিরোধী সংগঠন ‘হলাব্যাক’ পরিচালিত এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে ব্রিটেন ছাড়াও বিশ্বের ২২টি দেশে রাস্তায় যৌন হয়রানির চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ৯০ ভাগ ব্রিটিশ নারীই জানিয়েছেন তারা ১১ থেকে ১৭ বছর বয়সের মধ্যে রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছেন। আর এই সংখ্যা যৌন হয়রানির আন্তর্জাতিক যে হার রয়েছে তার চেয়ে গড়ে ৮৪ শতাংশ বেশি। জরিপে অংশ নেয়া আট থেকে ৮৭ শতাংশ ব্রিটিশ নারী জানিয়েছেন, ভ্রমণের সময় যৌন হয়রানির কারণে তারা তাদের গাড়ির রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। একই কারণে রাস্তা পরিবর্তনে বাধ্য হয়েছেন ৭২ শতাংশ আমেরিকান নারী। ৬৭ শতাংশ ব্রিটিশ নারী জানিয়েছেন, যৌন হয়রানির কারণে তারা তাদের পোশাক পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। দক্ষিণ আফ্রিকায় একই ঘটনা ঘটেছে ৮০ শতাংশ নারীর বেলায়। আর ৮০ শতাংশ ভারতীয় নারী জানিয়েছেন, যৌন হয়রানির ভয়ে তারা রাতে রাস্তায় বের হ’তে চান না। ১৬ হাযার নারীর উপর পরিচালিত ঐ জরিপে দেখা গেছে, বেশিরভাগ নারীই বয়ঃসন্ধিকালে রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছেন। 

[এর পরেও তারা সভ্যতার দাবী করে কোন লজ্জায়। ধিক ঐসব প্রগতিবাদীদের। দ্রুত তওবা করে ফিরে এস ইসলামের পথে (স.স.)]





বিষয়সমূহ: পাপ
২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা
আমেরিকায় বিনা দোষে ৩৯ বছর কারাভোগ; ক্ষতিপূরণ ২ কোটি ১০ লাখ ডলার
কিসে সুখ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ৮৫ বছরের গবেষণায় মিলেছে জবাব
তিন মিনিটেই জোড়া লাগবে ভাঙা হাড়!
নিউইয়র্কের মুসলমানদের কবর দেওয়ার জায়গা নেই!
মাদ্রাসা শিক্ষাকে অনুসরণ করে পৃথিবীতে বিশ্ববিদ্যালয় চালু হয়েছে
সারা দেশে চালু হচ্ছে সরকারী ফার্মেসী, স্বল্পমূল্যে মিলবে ২৫০ প্রকারের ঔষধ
ব্যথামুক্ত স্বাভাবিক ডেলিভারী চলছে ঢাকার আদ-দ্বীন হাসপাতালে
বাংলাদেশ ব্যাংকে ভারতীয় সফটওয়্যার যুগের অবসান : ফিরল সাইবার সার্বভৌমত্ব
পাহাড়ে পানির সঙ্কট
ফিলিস্তীন জবরদখল করে ইসরাঈল গঠন ছিল মৌলিক ভুল -লিভিংস্টোন
রামাযানে ৯৮ শতাংশ যাত্রী নৈরাজ্যের শিকার
আরও
আরও
.