বারবার ফোন চার্জ দিতে কার ভালো লাগে? তবে এই দুশ্চিন্তার অবসান হ’তে চলেছে। কারণ চীনা টেক কোম্পানি ‘বেটা ভোল্ট’ আনতে চলেছে এক নতুন ধরনের ব্যাটারি। তাদের দাবী, কোন চার্জ ছাড়াই এই ব্যাটারি ব্যবহার করা যাবে ৫০ বছর। বেটাভোল্ট বলেছে, তাদের উৎপাদিত এই পারমাণবিক ব্যাটারিটিতে মুদ্রার চেয়েও ছোট একটি মডিউলে ৬৩টি আইসোটোপ স্থাপিত।

কোম্পানিটি বলেছে, পরবর্তী প্রজন্মের ব্যাটারিটি বর্তমানে পরীক্ষামূলক ব্যবহার পর্যায়ে রয়েছে। দ্রুতই এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে। স্মার্টফোন ছাড়াও বিটভোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারি ব্যবহার করা যাবে মহাকাশ যন্ত্র, এআই সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন এবং মাইক্রো-রোবটের মতো যন্ত্রে।

নিরাপত্তার দিক দিয়েও প্রচলিত ব্যাটারির তুলনায় এই ব্যাটারি বেশ এগিয়ে। এটিতে ধরবে না আগুন। সাধারণ ব্যাটারিতে উচ্চ তাপমাত্রায় নিরাপত্তা ঝুঁকি থাকে। এতে পারমাণবিক শক্তি ব্যবহার হ’লেও নেই কোন তেজস্ক্রিয়তার ঝুঁকি। যা ব্যবহার করা যাবে পেসমেকারের মতো মেডিকেল ডিভাইসে। ২০২৫ সাল নাগাদ এই ব্যাটারি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে তাদের।







বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড অফিস তৈরী হবে দুবাইতে
ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ টাইফুনে জাপান পাবে ৫০ বছর চলার মত জ্বালানী শক্তি!
সবচেয়ে দূরবর্তী ছায়াপথ জিএন-জেড ১১
শস্য খামার তৈরীতে কাজ করবে রোবট
প্রযুক্তির অত্যধিক ব্যবহার : চিন্তা করার ক্ষমতা হারাচ্ছে মানুষ!
সুপার মুনের আলোয় উদ্ভাসিত হ’ল পৃথিবী
একসময়ে বসবাসের যোগ্য ছিল মঙ্গল : নাসা
দ্রুত ক্ষত সারাবে স্মার্ট ব্যান্ডেজ
সেলফি ক্যামেরা দিয়ে টাইপ করা যাবে স্যামসাংয়ের স্মার্টফোনে
করোনার ৩০ রূপ, ইউরোপে আঘাত হেনেছে ২৭০ গুণ শক্তিশালী প্রজাতি
গড় আয়ু ২০ মাস কমিয়ে দেবে বিষাক্ত বাতাস!
স্মার্ট থার্মোমিটার ২ সেকেন্ডে জানাবে দেহের তাপমাত্রা
আরও
আরও
.