পুরানা মোগলটুলী, ঢাকা ২৮শে জুন শুক্রবার : অদ্য বাদ এশা ঢাকার পুরানা মোগলটুলী ও মালিটোলা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা যেলার উদ্যোগে ছহীহ হজ্জ ও ওমরাহ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্জ মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ ওলামা ও ইমাম সমিতি’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তাসলীম সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর যুববিষয়ক সম্পাদক মুহাম্মাদ হাসান, ঢাকা-দক্ষিণ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ, অর্থ সম্পাদক হাফেয মুহাম্মাদ তালহা ও বংশাল এলাকা ‘আন্দোলন’-এর যুগ্ম-আহবায়ক মুহাম্মাদ বাশীর প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ঢাকা যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ শফীকুল ইসলাম ত্রিশালী।






দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা (বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’)
যুবসংঘ
উপযেলা সম্মেলন
তাবলীগী সভা
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল
মুহাম্মাদ মুয্যাম্মিল হক (খুলনা); ডা. মুহাম্মাদ ইদ্রীস আলী (রাজশাহী); মাওলানা মুহাম্মাদ মেছবাহুদ্দীন (মুর্শিদাবাদ) এর মৃত্যু সংবাদ
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন
আমরা এক সাহসী মুরববীকে হারালাম - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল
কেন্দ্রীয় দাঈর সফর
আন্দোলন
সংগঠন সংবাদ
আরও
আরও
.